তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শতকোটি টাকার সরকারি জমি সানভিউ টাওয়ার্সের দখলে ঝিনাইগাতীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমসিজিএল’র অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ​সিরাজগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর ঝরা বকুল-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ জনসেবার রাজনীতি থেকে মেয়র ভাবনায় সাইদুর রহমান বাচ্চু আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫ শিক্ষার্থী সাকিব আল হাসান গ্রেফতার কেশবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু বগুড়ার সিটি কর্পোরেশনে প্রশাসককে সন্মননা স্মারক প্রদান ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জাতীয় কবি দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি‎ ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলি ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি: অর্থমন্ত্রী দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে ১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট দুর্নীতি, সন্ত্রাস মুক্ত ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম

মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে

মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি করা হয়েছিল। এ দেশের মানুষের অর্থসম্পদ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে।

রবিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নগরের মাদ্রাসা মাঠ-সংলগ্ন ঈদগাহ রোডে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষের সমর্থনে, সহযোগিতায় গত বছর ৫ আগস্ট আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনের মুখে টিকতে না পেরে স্বৈরাচার এই দেশ থেকে পালিয়ে গেছে। একটি রাজনৈতিক দলের উদ্দেশ্য হচ্ছে দেশ এবং দেশের জনগণকে কীভাবে উন্নত করা যায়, দেশের সার্বভৌমত্ব কীভাবে রক্ষা করা যায়, একইসঙ্গে দেশের ভেতরে যত জনগণ আছে সেই জনগণের উন্নত জীবনযাত্রার জন্য বিভিন্ন পরিকল্পনা করা।

স্বৈরাচার জনগণের আন্দোলনের মুখে পালিয়ে যেতে বাধ্য হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই স্বৈরাচার ১৭ বছরের বেশি সময় ধরে এই দেশের ক্ষমতা দখল করেছিল। ক্ষমতা দখল করার পরে আমরা দেখেছি, কীভাবে একে একে তারা গুম, খুন, হত্যার রাজনীতি শুরু করেছিল। তারা যে কোনো বিরোধী মতের মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল। আমি নিশ্চিত এই সম্মেলনে আজকে যারা উপস্থিত আছেন তারা স্বৈরাচারের সময়ে মিথ্যা মামলায় জর্জরিত হয়েছেন। বিএনপির বাইরের বহু রাজনৈতিক দল যারা আমাদের সঙ্গে রাজপথে ছিল, ছোট-বড় রাজনৈতিক দলগুলো এ দেশের মানুষের অধিকার আদায়ে সোচ্চার ছিল। যারা স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। প্রত্যেকটা দলের নেতা-কর্মীকে তারা খুন করেছে, গুম করেছে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আমরা দেখেছি সেই সময়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কীভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেটি স্থানীয় নির্বাচন হোক, সেটি জাতীয় নির্বাচন হোক। প্রতিটি পর্যায়ে মসজিদ কমিটির নির্বাচন থেকে শুরু করে মার্কেট কমিটির নির্বাচন, স্থানীয় পর্যায়ের নির্বাচন কিংবা জাতীয় পর্যায়ের নির্বাচন। প্রতিটি নির্বাচন ভেঙে-চুরে চুরমার করে দেওয়া হয়েছে।

বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা দেখেছি সেই সময় আইনশৃঙ্খলা বাহিনীকে রাজনীতিকরণ করার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছিল।

ড. ইউনুসের সরকারকে উদ্দেশে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সেই পথে (নির্বাচন) ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আমরা কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে শুনেছি, ঘোষণা করা হয়েছে রমজানের আগে ইনশাআল্লাহ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের অধিকারের প্রথম পদক্ষেপ বাস্তবায়িত হবে।

সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও রাজশাহী মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ক্যানসার চিকিৎসার নামে এস এম সরওয়ারের ভয়ংকর প্রতারণা

ক্যানসার চিকিৎসার নামে এস এম সরওয়ারের ভয়ংকর প্রতারণা

স্টাফ রিপোর্টার॥ চট্টগ্রামের বাসিন্দা সুমি আক্তার ব্লাড ক্যানসারের চতুর্থ স্টেজের রোগী। দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরও তিনি ফেসবুকে বিজ্ঞাপন দেখে রাজধানীর পল্টনে অবস্থিত গণস্বাস্থ্য হোমিওতে চিকিৎসা নিতে আসেন। চার মাসে ক্যানসার ভালো হয়ে যাবে—এ নিশ্চয়তা পেয়ে প্রথম মাসে ৪০ হাজার টাকার ওষুধ নিয়ে তিনি চিকিৎসা শুরু করেন। তাকে ব্যবস্থাপত্র হিসেবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এস এম সরওয়ার ১৩০টি ওষুধ দেন। প্রতি দুই মিনিট পর পর এক ফোঁটা করে সব ওষুধ একবার খেতে হবে। এভাবে ঘুমানোর আগ পর্যন্ত চলবে। ঘুম থেকে উঠে আবার এ নিয়মে ওষুধ চলবে। দুই মাস নিয়মিত ওষুধ খাওয়ার পর তার পরিস্থিতি আরও অবনতি হওয়ায় তিনি চিকিৎসা বন্ধ করে দেন। কথা হয় সুমি আক্তারের স্বামী আক্তার হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘ইউটিউবের বিজ্ঞাপনের প্রলোভনে পড়ে গণস্বাস্থ্য হোমিওতে আসি। পরবর্তী সময়ে

আরও পড়ুন
language Change