তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
স্বর্ণের দামে এলো বড় সুখবর আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব সাংবাদিক দিদারুল আলমের মায়ের জানাজা আজ বাদ জোহর আটকা পড়া প্রবাসীদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট দেশজুড়ে অবৈধ আবাসন প্রকল্পের ছড়াছড়ি ফের রং বদলাতে চান তারেক রহমানের মামলার বাদী আমিন আহমেদ পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার বনলতা ল্যান্ডমার্কে কোটি টাকার অনিয়ম : শেয়ার দখল থেকে গ্রাহকের অর্থের হিসাবহীনতা ! তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ টাকায় কি মাপা হয় সন্তানের ভালোবাসা বাবা মায়ের পক্ষপাতিত্ব ও সামাজিক অবক্ষয় ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের সব ফ্লাইট বাতিল রাজধানীসহ দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি

স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আন্দোলনরত ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ৫ জন

স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আন্দোলনরত ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ৫ জন
পাঠক সংখ্যা
638

বরিশাল সংবাদদাতা:

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আন্দোলনরত দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১০ আগস্ট) রাত ১০টার দিকে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আন্দোলনের নেতৃত্ব দেওয়া মহিউদ্দিন রনিসহ উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। গুরুতর আহত পাঁচজনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মোস্তাফিজুর রহমান, রাফি, সিফাত ও সুহানের নাম পাওয়া গেছে।

পুলিশ প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা গেছে স্বাস্থ্যখাতে সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের ১৪তম দিনে বিকেলে নগরীর নথুল্লাবাদ এলাকায় দুই গ্রুপ শিক্ষার্থীর মধ্যে সিনিয়র-জুনিয়র এবং ধূমপানকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে নারী নেত্রীসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও জড়িত ছিলেন। ওই ঘটনায় সেনাবাহিনী লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উত্তেজনা প্রশমনে রাতে বিএম কলেজে দুই পক্ষ সমঝোতার বৈঠকে বসে। তবে বৈঠক চলাকালে আবারো হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এসময় বেশ কয়েকজন আহত হন।

মহিউদ্দিন রনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে অভিযোগ করেন, আন্দোলন বানচাল করার জন্যই তাদের ওপর হামলা হয়েছে। এর আগে একই দিন দুপুরে আইনশৃঙ্খলা বাহিনী দিয়েও হামলা চালানো হয় বলে দাবি করেন তিনি। বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ তাজুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলার সাবেক আহ্বায়ক সাব্বির হোসেন জানান, নথুল্লাবাদে মারামারির ঘটনার জেরেই বিএম কলেজে সংঘর্ষ হয়েছে, যা মূলত সিনিয়র-জুনিয়র ইস্যু থেকে শুরু।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর জানান, আহতদের মধ্যে আশঙ্কাজনক কেউ নেই। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনা কলেজ ক্যাম্পাসের ভেতরে ঘটায় অনুমতি ছাড়া পুলিশ প্রবেশ করেনি। তবে হাসপাতাল ও ক্যাম্পাস এলাকায় খোঁজখবর নেওয়া হচ্ছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন

স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর বাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন

গাজীপুর সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে বিক্ষুব্ধ জনতা স্বামীর দুটি বাড়িতে আগুন দিয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে বরমী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারী সুইটি আক্তার নিশি (২০) ময়মনসিংহ জেলার পাগলা থানার চাকুয়া গ্রামের আফসারুল ইসলামের মেয়ে। অভিযুক্ত স্বামী নুরুল ইসলাম (৩৫) বরমী গ্রামের মো. শাহজাহান মৃধার ছেলে। নিহতের স্বজনরা জানান, দেড় বছর আগে সুইটি আক্তার নিশির সঙ্গে নুরুল ইসলামের বিয়ে হয়। তাদের সংসারে চার মাস বয়সি একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পরই সুইটি জানতে পারেন, তার স্বামী মাদকাসক্ত এবং এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী। এরপর থেকেই তাকে প্রায়ই নির্যাতনের শিকার হতে হতো। পারিবারিক কলহও লেগেই থাকত। বুধবার রাত ১০টার দিকে বিয়ের ঘটক নাজমুল মোবাইল ফোনে সুইটির মৃত্যুর খবর দেন। পরে পরিবারের সদস্যরা নুরুল ইসলামের বাড়িতে গিয়ে সুইটির

আরও পড়ুন
language Change