তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
১৮ তারিখ গঠিত হবে নতুন সরকার? ঢাকা-৮ আসনে সত্যের জয় পেলো মির্জা আব্বাস বিএনপির নিরঙ্কুশ বিজয় কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার শেরপুরে চলছে ভোটগ্রহণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার জয়লাভ করলে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রাধান্য : তারেক রহমান পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয়

শেরপুর সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ

শেরপুর সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ
পাঠক সংখ্যা
638

শেরপুর সংবাদদাতা:

শেরপুরের সীমান্তবর্তী  নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’এর কাছে ১০ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

রোববার (১০ আগস্ট) বিকেলে ময়মনসিংহের ৩৯ বিজিবির হাতিপাগার বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল লতিফ ও ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার ঢালু বিএসএফ কোম্পানি কমান্ডার এসি শেখ বশির আহমেদের উপস্থিতিতে পতাকা বৈঠকে ওই ১০ বাংলাদেশি নাগরিকে হস্তান্তর করা হয়। বিজিবি জানায়, বাংলাদেশ হতে বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল তারা। ভারতীয় পুলিশ তাদের আটকের পর রোববার বিকেলে ওই ১০ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিককে নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও আইসিপি দিয়ে বিজিবির নিকট হস্তান্তর করে বিএসএফ।

রোববার  রাত  ১০ টার দিকে বিজিবি নালিতাবাড়ী থানা পুলিশে তাদেরকে হস্তান্তর করে। ওই ১০ বাংলাদেশি নাগরিকরা হলো- রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মলমপাড়া গ্রামের শ্রী কিরন লাকড়া (২৮), অনিতা রানী (২৬), নন্দীনি লাকড়া (০২)। একই জেলার তানোর উপজেলার জোতগরীব গ্রামের শ্রী. সুখদেব উরাও (৩৫), শ্রী গোলাপী উরাও (২৭), মায়া দেবী (১৬), ছায়াবতী (১৩), অর্নবতী (১০), বিষ্ণুপ্রিয়া (০৫) ও সাত মাস বয়সী সুদন্ত উরাও। ঘটনা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা প্রতিনিধি কে বলেন, ওই ১০ বাংলাদেশি নাগরিকদের ঠিকানায় যোগাযোগ করা হচ্ছে। দ্রুতই পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চকবাজারে ভবন হেলে পড়ার আতঙ্ক, স্থানীয়দের মাঝে উৎকণ্ঠা

মোঃ শাহ আলম: রাজধানীর পুরান ঢাকার ব্যস্ত এলাকা চকবাজারে একটি বহুতল ভবন হেলে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাটি মঙ্গলবার সকালে নজরে আসে, স্থানীয় বাসিন্দারা ভবনের একটি পাশকে অন্য ভবনের দিকে হেলে যেতে দেখেন। ভবনের মাঝখানে বড় একটি ফাঁটল দেখা গেছে এবং পাশের ভবনের সঙ্গে বাড়তি চাপ সৃষ্টি করেছে।  নিচের অংশেও ক্রমাগত পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, ভবনটিতে অনেক গুলো দোকান আছে এবং সবাই আতঙ্কিত অবস্থায় দ্রুত ভবন খালি করেছেন। স্থানীয়  বাসিন্দারা জানান, ভবনটির গঠনগত দুর্বলতা ও রক্ষণাবেক্ষণের অভাবের কারণে এ ধরনের ঘটনা ঘটতে পারে। এরই মধ্যে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে এবং আশেপাশের ভবনগুলোতেও সতর্কতা অবলম্বন করা হচ্ছে। “রাতের বেলা আমরা একটা শব্দ শুনতে পাই, ভেবেছিলাম হয়তো গাড়ির আওয়াজ। কিন্তু সকালে দেখি ভবনটা একপাশে হেলে গেছে।” বিশেষ সতর্কতার

আরও পড়ুন
language Change