তারিখ লোড হচ্ছে...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুঃসংবাদ শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী আম্মারসহ ছাত্রশিবিরের মারধরের শিকার দুই শিক্ষার্থীকে গ্রেফতার পরীমনির কাছে হারলেন সাকিব দুই ধরনের ব্যাংকই বর্তমানে বেশি ঝুঁকির মুখে রয়েছে : বাংলাদেশ ব্যাংক দেশব্যাপী পুলিশের অভিযানে গ্রেফতার ৩৯ হাজার, বিপুল পরিমাণ অস্ত্র-মাদক উদ্ধার কারাগারে বসে ভিডিও কলের দাবি ভুয়া অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মেসি, প্রস্তুতি নিচ্ছে এএফএ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীর কোটি টাকার সম্পদ: আয়ের উৎস কোথায়? কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ কেশবপুরে প্রশাসনের মাদকবিরোধী অভিযান ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ ও হত্যার অভিযোগ ঢামেকে কোটি টাকা অনিয়মের তোলপাড়: ৩ কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ মোংলায় বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশনের বৃক্ষের চারা বিতরণ দুর্গন্ধের রহস্য খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের লাশ ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: নলডাঙ্গায় স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড ফায়ার সার্ভিসে ড্রাইভারের মৃত্যু নিয়ে পরিচালক (প্রশাসন)-এর বিরুদ্ধে প্রচারিত অভিযোগ তদন্তে ভিত্তিহ... সাতক্ষীরায় সপ্তাহব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযানের ঘোষণা মানুষের মাঝে আশার আলো জ্বালাচ্ছে আমরা বিএনপি পরিবার বরগুনার তালতলীতে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণ সাংবাদিকের পা কেটে নেওয়া ও ছেলেকে হত্যার হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ভোলাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ রাজউকের ৬০ কোটি টাকার জমি প্রতিবন্ধী মজিবরের দখলে: অসহায় রাজউক! হাওরাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে বাগেরহাটে আইনজীবী হত্যা মামলার প্রধান আসামিসহ ৪ জন আটক রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা ১০ আগস্ট পর্যন্ত বৃদ্ধি জনতা ব্যাংকে ছুটির দিনেও অফিস করানো নিয়ে ক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় অভিনেত্রীকে নির্যাতনের অভিযোগ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন মাদক ও চাঁদাবাজের বিরুদ্ধে লালবাগ ২৪নং ওয়ার্ডে প্রতিবাদী মিছিল মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতির অভিযোগ জানাযা শেষে গণপিটুনিতে খুনির মৃত্যু, বাড়িতে আগুন স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল সাতক্ষীরায় সরকারি মৎস্য খামারের মাছ হরিলুট, ভাড়ার টাকা গায়েব,বাড়ি ভাড়া উত্তোলনের অভিযোগ  মার্শাল আর্ট ক্লাব কাপে শ্রীমঙ্গলের দুই শিক্ষার্থীর সাফল্য বটিয়াঘাটায় ঘুমন্ত যুবককে হাত-পা বেঁধে বস্তাবন্দি করার অভিযোগ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা পুনরায় শুরু যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে আমরাও শান্ত থাকব: ইরান অ্যাডভোকেট শান্ত হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে আইনজীবীদের বিক্ষোভ মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গুলিস্তানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ: দুর্ভোগে দক্ষিণ-পশ্চিমের ২১ জেলার মানুষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাঁধে দুর্নীতির ভুত: ৪ মাস ধরে আটকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টেন্ডার ফ... হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল পাথরঘাটায় নৌ পুলিশের ঘুষ গ্রহন,ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটোরে পৃথক অভিযানে ৩ হাজার ইয়াবা ও ৭০ বোতল এসকাপ সিরাপ উদ্ধার, আটক ২ শাল্লার উজানগাঁও গ্রামের রুপ মিয়ার বসতঘর থেকে বিট্রিশ আমলের লোহার পিলার(মেগনেট) উদ্ধার

সরকারি অর্থে কর্মকর্তাদের বিলাসনগরী

সরকারি অর্থে কর্মকর্তাদের বিলাসনগরী
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

৪ হাজার কোটি টাকা ব্যয়ে হবে ১৫১২ পরিবারের আবাসন

ঢাকার নতুন অফিসপাড়ায় সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত বিলাসবহুল আবাসন প্রকল্প যেন উন্নত দেশের পাঁচতারকা হোটেলের এক মডেল। বিশাল আয়তনের ১ হাজার ৫১২টি ফ্ল্যাটের মধ্যে চারটি জোনে বিভক্ত আবাসিক ভবনে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা। স্কুল, কলেজ, মসজিদ, শপিংমল, লেকপাড় প্লাজা, ব্রিজ, প্লে জোনসহ কমিউনিটি সেন্টার রয়েছে, যার অডিটোরিয়ামের ছাদে রয়েছে সুইমিংপুল। অভ্যন্তরীণ সাজসজ্জা, কিচেন, কেবিনেট, ওয়াল আলমিরা ও ফলস সিলিংয়ের মতো বিলাসিতাও চোখে পড়ার মতো। ৪ হাজার কোটি টাকা ব্যয়ে গড়তে যাওয়া এ প্রকল্পের প্রতিটি রাস্তার বর্গমিটারে হাজার হাজার টাকা খরচ করার আয়োজন চলছে। আধুনিক সিকিউরিটি সিস্টেম, সোলার স্ট্রিট লাইট, ক্লোজড ড্রেন ও উন্নত পানি সরবরাহসহ নানা সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে, যা ঢাকার সরকারি আবাসনের এক বিলাসবহুল ছবি ফুটিয়ে তোলে।

নথিপত্র বলছে, পুরো প্রকল্পে ইউটিলিটি ভবন হিসেবে গণপূর্তের অফিসসহ ৪৯টি ভবন নির্মাণ করা হবে। এর মোট ব্যয় দাঁড়াবে ৩ হাজার ৯৮৪ কোটি ৬০ লাখ টাকা। ৪৩ একর জমিতে ১ হাজার ৫১২টি পরিবারের জন্য উন্নত ও স্বাস্থ্যসম্মত বাসস্থান নিশ্চিত করার মাধ্যমে সরকারি কর্মকর্তাদের কাছ থেকে আরও উন্নত সেবা প্রাপ্তির উদ্দেশ্যে এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পে অতিরিক্ত ব্যয় ধরায় বিভিন্ন মহলে সমালোচনার মুখে প্রায় ৩০০ কোটি টাকা কমিয়ে ৩৬শ কোটি টাকার মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রকল্পের ডিপিপি অনুযায়ী, ২৫০০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটবিশিষ্ট একটি ১০-তলা ভবন নির্মিত হবে, যার আয়তন ১৩০৫০ বর্গমিটার; ১৮০০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটবিশিষ্ট ১১টি ১০-তলা ভবন হবে, মোট আয়তন ১৩০৪৯৫ বর্গমিটার; ১৫০০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটবিশিষ্ট ১১টি ১০-তলা ভবনের আয়তন ১১৬৭১৯ বর্গমিটার; ১২৫০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটবিশিষ্ট ২০টি ১০-তলা ভবনের মোট আয়তন ২০০৫০২ বর্গমিটার।

চার নম্বর জোনে চারটি করে তিনতলা ফ্যাসিলিটি ভবন নির্মাণ করা হবে, যার আয়তন ১০৮৭৩.৪৭ বর্গমিটার। একটি ছয়তলা কমিউনিটি ফ্যাসিলিটি জোনে স্কুল, কলেজ, মসজিদ, শপিং মল, কমিউনিটি সেন্টারসহ পাঁচটি ভবন নির্মাণ করা হবে, যার আয়তন ৪৩৫৭৩ বর্গমিটার। গণপূর্ত স্টাফদের জন্য একটি ১০-তলা ডরমিটরি ভবন নির্মাণ হবে, যার আয়তন ১৬৫১৪ বর্গমিটার।

প্রকল্পে ফ্ল্যাট আয়তনের ভিত্তিতে জোন-এ, বি, সি ও ডি চারটি জোনে বিভক্ত করে আবাসিক এলাকাগুলোর মধ্যে সেগ্রিগেশন ওয়াল নির্মাণের প্রস্তাব রাখা হয়েছে। এ ছাড়া ব্রিজ থাকবে যানজট এড়াতে। আধুনিক সিকিউরিটি সিস্টেম, ক্লোজড ড্রেন, অভ্যন্তরীণ টেলিযোগাযোগ ব্যবস্থা, কনসিল্ড ইন্টারনেট লাইন, সোলার স্ট্রিট লাইট স্থাপন, গভীর নলকূপ থেকে পানি সরবরাহ, অভ্যন্তরীণ রাস্তা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, উচ্চমানের লিফট ইত্যাদি সুবিধা থাকবে। গাড়ি পার্কিং সুবিধার জন্য প্রতিটি আবাসিক ভবনে দুটি বেজমেন্ট থাকবে।

কমিউনিটি ফ্যাসিলিটির জন্য একটি ছয়তলাবিশিষ্ট কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা আছে। এ ছাড়া বৈদ্যুতিক সাবস্টেশন, জেনারেটর, লিফট, রাস্তা, সীমানা প্রাচীর, গেট, এসটিপি, ডাম্পিং জোন, খেলার মাঠসহ অন্যান্য সুযোগ-সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।

ভূমি উন্নয়নের জন্য ৭৫৭০২ ঘনমিটারের কাজের ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৩ লাখ টাকা। মাটি পরীক্ষা খরচ ১ কোটি ৭ লাখ টাকা। ১২৫০ বর্গফুটের ফ্ল্যাটবিশিষ্ট ২০টি ১০-তলা ভবন (জোন-এ ও বি) নির্মাণের ব্যয় ১ হাজার ১৮০ কোটি ৮৯ লাখ টাকা। ১৫০০ বর্গফুট ফ্ল্যাটবিশিষ্ট ১১টি ১০-তলা ভবন (জোন-সি) নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৬৮৪ কোটি ৫০ লাখ টাকা। ১৮০০ বর্গফুট ফ্ল্যাটবিশিষ্ট ১০টি এবং একটি ২৫০০ বর্গফুট ফ্ল্যাটবিশিষ্ট ১০-তলা ভবন (জোন-ডি) নির্মাণ ব্যয় ৮৫৭ কোটি ৯ লাখ টাকা।

চারটি জোনে চারটি করে তিনতলা ফ্যাসিলিটি ভবন নির্মাণ ব্যয় ৪০ কোটি ৬৭ লাখ টাকা। একটি কমিউনিটি ফ্যাসিলিটি জোনে ছয়তলাবিশিষ্ট পাঁচটি ভবন নির্মাণ ব্যয় ২১৯ কোটি ৫৯ লাখ টাকা। একটি ছয়তলা গণপূর্ত ডরমিটরি ও একটি রক্ষণাবেক্ষণ অফিস নির্মাণে ব্যয় ৪৫ কোটি ৭০ লাখ টাকা। চার জোনে বহিস্থ স্যানিটেশন ও পানি সরবরাহে ব্যয় ১০২ কোটি ৩৫ লাখ টাকা। বহিস্থ বিদ্যুতায়নের ব্যয় প্রায় ৩০০ কোটি টাকা। আনুষঙ্গিক কাজের জন্য বরাদ্দ ৩৭৬ কোটি ৬ লাখ টাকা এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যয় ১৬ কোটি ৬ লাখ টাকা। ফিজিক্যাল ও প্রাইস কনটিনজেন্সি হিসেবে মোট ব্যয় ধরা হয়েছে ১৫৪ কোটি টাকা।

মান নিয়ন্ত্রণের জন্য কাঁচামালের নমুনা সংগ্রহ ও পরীক্ষা খরচ ২ কোটি টাকা। আর্কিটেকচারাল, থ্রিডি মডেল নকশা, কাঠামোগত নকশা, প্লাম্বিং নকশা ও বৈদ্যুতিক নকশার ব্যয় ৭৫ লাখ টাকা। বিজ্ঞাপন ও টেন্ডার ডকুমেন্টসের খরচ ২৫ লাখ টাকা। কমিটির সদস্যদের সম্মানী ১৫ লাখ ১১ হাজার টাকা। মিটার, সংযোগ লাইন ও ডেস্কো চার্জ প্রায় ১৮ কোটি টাকা। ওয়াসা চার্জ ৪৮টি জলাধারের জন্য ২ কোটি ৪০ লাখ টাকা। নিরাপত্তার জন্য আনসার ১৫ জনের বেতন ১ কোটি ১২ লাখ টাকা। অফিস ভাড়া, আপ্যায়ন ও ইউটিলিটি চার্জ ৯১ লাখ টাকা। অপ্রত্যাশিত ব্যয় ২৫ লাখ টাকা। পরিদর্শন যান ভাড়া (জ্বালানি ও ড্রাইভারসহ) একটি জিপ ও চারটি ডাবল কেবিন পিকআপের জন্য ৩ কোটি টাকা। কর্মকর্তাদের বেতন-ভাতাদি (১৫ জন) ৭ কোটি ১৯ লাখ টাকা।

কমিউনিটি সেন্টারের ছাদে নির্মিত সুইমিংপুলের ব্যয় ২ কোটি ৮১ লাখ টাকা। লেকপাড় ওয়াকওয়ের ব্যয় সাড়ে ৩ কোটি টাকা। বোটহাউস (দুটি একতলা ভবন) নির্মাণ ব্যয় ৮১ লাখ টাকা। লেকপাড় প্লাজার আয়তন ১১৫০ বর্গমিটার, ব্যয় ৪ কোটি ৬৪ লাখ টাকা। যানবাহন ও পথচারী চলাচলের জন্য ১০টি ব্রিজ নির্মাণে ব্যয় ৪৪ কোটি ৪৫ লাখ টাকা। চারটি জোনের শিশুদের জন্য প্লে জোন নির্মাণে ব্যয় ২ কোটি ৪৫ লাখ টাকা।

আনুষঙ্গিক কাজের মধ্যে সীমানা প্রাচীর ৪৯৮৬ মিটার দীর্ঘ, যার ব্যয় ১৭ কোটি ২৭ লাখ টাকা (প্রতি মিটারে ৩৪৬৩৬ টাকা)। গেট নির্মাণ ব্যয় ২৬ লাখ টাকা। গার্ড হাউসের ব্যয় ২ কোটি ৪৪ লাখ টাকা। ভূগর্ভস্থ সার্ভিস টানেল নির্মাণ ব্যয় ১২২ কোটি ৪২ লাখ টাকা। আরসিসি রাস্তার মোট দৈর্ঘ্য ২৪৭১৩ বর্গমিটার, ব্যয় ২০ কোটি ৩৯ লাখ টাকা (প্রতি বর্গমিটারে ৮২৫০ টাকা)। ওয়াকওয়ের মোট দৈর্ঘ্য ১৮১৩৪ বর্গমিটার, ব্যয় ১২ কোটি ৬৩ লাখ টাকা (প্রতি বর্গমিটারে ৬৯৬৪ টাকা)। অভ্যন্তরীণ সাজসজ্জা (কিচেন, কেবিনেট, ওয়াল আলমিরা, ওয়াল প্যানেলিং ও ফলস সিলিং) খরচ ৭৬ কোটি ১৮ লাখ টাকা।

প্রকল্প চলাকালে নিরাপত্তার জন্য সেফটি ক্যানোপি, সেফটি নেট, সার্ভিস লিফট ও বেজমেন্টে রেইন প্রটেকশন নির্মাণে ব্যয় ৩৭ কোটি ১০ লাখ টাকা, যার প্রতি বর্গমিটারে খরচ ধরা হয়েছে ১৫২২ টাকা।

বহিস্থ স্যানিটেশন ও পানি সরবরাহের জন্য ডিপ টিউবওয়েল ও ডিস্ট্রিবিউশন লাইনসহ ছয়টি স্থানে ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৬১ লাখ টাকা, যা স্বাভাবিকের চেয়ে বেশি। সিডওয়েজ ট্রিটমেন্ট প্লান্ট পাঁচটি নির্মাণে ব্যয় ১৯ কোটি ৩৩ লাখ টাকা। ভূগর্ভস্থ জলধারা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ ব্যয় ১৯ কোটি ৩৫ লাখ টাকা। বৃষ্টির পানি সংরক্ষণ পাঁচ হাজার গ্যালন ধারণক্ষম ৪৪টি ট্যাঙ্ক নির্মাণে ব্যয় ৫ কোটি ৬৩ লাখ টাকা। পানি বিশুদ্ধকরণ ব্যবস্থা ১৫৫২টি স্থানে নির্মাণে ব্যয় ১৫ কোটি ৫২ লাখ টাকা (প্রতিটি স্থানে প্রায় ১ লাখ টাকা)।

ভবন থেকে সার্ভিস টানেল পর্যন্ত সিওয়াজ লাইন নির্মাণে মোট দৈর্ঘ্য ২০৪৩৭ মিটার, ব্যয় ৩০ কোটি ৩৯ লাখ টাকা (প্রতি মিটারে ১৫৮৭০ টাকা)। সেপটিক ট্যাঙ্ক ও পরিদর্শন পিট ৪৭৪টি নির্মাণ ব্যয় ২ কোটি ১০ লাখ টাকা।

বিদ্যুতায়নের জন্য ১৩টি সাবস্টেশন স্থাপন করা হবে (৬টি ১৬০ কেভিএ, ৪টি ১০০০ কেভিএ, ২টি ১২৫০ কেভিএ এবং ১টি ৬৩০ কেভিএ এইচটি এলটি প্যানেল)। মোট ব্যয় প্রায় ৪৪ কোটি ৯৩ লাখ টাকা। ৮৮টি লিফট (প্যাসেঞ্জার ও ফায়ার) স্থাপনে ব্যয় ধরা হয়েছে ১৩৬ কোটি ৯৫ লাখ টাকা। ১৬৭টি পাম্প মোটর সেট (সাবমার্সিবল ও স্ট্যান্ডবাইসহ) নির্মাণ ব্যয় ৪ কোটি ১০ লাখ টাকা। বজ্রনিরোধক ছয়টি স্থাপনে ব্যয় ১ কোটি ৭২ লাখ টাকা। সিসিটিভি সিস্টেম ছয়টি স্থাপনে ব্যয় ৬ কোটি ২৬ লাখ টাকা। পিএবিএক্স বা ইন্টারকম সিস্টেম ছয়টি স্থাপনে ব্যয় ৩ কোটি ৬৪ লাখ টাকা। পিএ ও সাউন্ড সিস্টেম ছয়টি স্থাপনে ব্যয় ২ কোটি ৬৩ লাখ টাকা। সোলার সিস্টেম ৪০৭ কিলোওয়াট ক্ষমতার ব্যয় ৫ কোটি ৯০ লাখ টাকা। কম্পাউন্ড সিকিউরিটি লাইট স্থাপনায় ব্যয় ৪ কোটি ৯৩ লাখ টাকা। কমিউনিটি সেন্টার ও মসজিদের জন্য ভিআরএফ বা এসপিটিআই টাইপ এয়ার কুলার স্থাপনায় ব্যয় ২ কোটি টাকা। অগ্নিনির্বাপক ব্যবস্থা ১১টি স্থাপনায় ব্যয় ৩৪ কোটি ৩১ লাখ টাকা। ফোর্স ভেন্টিলেশন ছয়টি স্থাপনায় ব্যয় ১৩ কোটি ৬ লাখ টাকা। কম্পিউটার, প্রিন্টার, ফটোকপি, প্লটার ও আসবাবপত্রের ব্যয় ২৪ লাখ টাকা। ভবন রক্ষণাবেক্ষণ যন্ত্রপাতি ব্যয় ৩০ লাখ টাকা। আরবরিকালচার ও ল্যান্ডস্ক্যাপিং ব্যয় ১ কোটি ৫০ লাখ টাকা।

গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ পারভেজ খাদেম কালবেলাকে বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যেসব প্রকল্প নেওয়া হচ্ছে, তা বাস্তবায়নের সমস্যা হবে না। বর্তমানে যে রিট শিডিউল আছে, সে অনুযায়ী ব্যয় ধরা হয়েছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আকতার মাহমুদ কালবেলাকে বলেন, ৪৩ একর জমিতে ১৫১২টি পরিবারের জন্য ৩৯৮৪ কোটি টাকা ব্যয় এটা অতিরিক্ত মনে হচ্ছে। এসব প্রকল্পে স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সবই রাখতে হবে আর না হয় আশপাশের এলাকায় এর প্রভাব পড়বে। জাতীয় আবা

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ঢাকা মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষায় চেষ্টা করা হবে-  ডিএমপি কমিশনার

আয়েশা আক্তার: আমাদের উপর আস্থা রাখুন। আমরা আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে ঢাকা মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষায় চেষ্টা করে যাবো। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ শনিবার (২৪ আগস্ট) ‘কমিশনার’স মিট দ্য প্রেস’ এ সম্মানিত মহানগরবাসীর উদ্দেশ্যে এ কথা বলেন ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি। বক্তব্যের শুরুতে ডিএমপি কমিশনার মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি ছাত্র-জনতার অভ্যুত্থানে আত্মাহুতি দানকারী বীর শহীদদের। গণঅভুত্থ্যানে শহীদ ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি একই সাথে স্মরণ করছি আইন-শৃঙ্খলা রক্ষায় প্রাণ উৎসর্গকারী শহীদ ও আহত পুলিশ সদস্যদের। সমবেদনা জ্ঞাপন করছি তাদের পরিবারের সদস্যদের প্রতি। ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশ পুলিশের অত্যন্ত সংকটকালে আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করেছি। বিগত সময়ের উচ্চাভিলাষী ও

আরও পড়ুন
language Change