আশুলিয়া সংবাদদাতা:
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার বেসরকারি টেলিভিশন একাত্তর টিভির আশুলিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিককে মারধর ও অপহরণ চেষ্টার ঘটনা ঘটেছে। সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ইমন ও জাহিদ হাসান নামে দু'জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে স্থানীয়রা। তাদের বাড়ি নওগার বদলগাছী থানার খাদাইল মিঠাপুর এলাকায়।
একাত্তর টিভির আশুলিয়া প্রতিনিধি জাহিদুল ইসলাম অনিক বলেন, গত কয়েকদিন ধরে স্থানীয় ফার্মেসিতে নিষিদ্ধ ওষুধ বিক্রি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য কাজ করছিলাম। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে সোমবার রাতে আমার ওপর হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা প্রত্যেকেই ফার্মেসি ব্যবসার সাথে জড়িত বলেও জানান তিনি।
আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার দু'জনকে সকালে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত