তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

এতিমখানায় ১ জন, এতিম কাগজে ৪০: ওলামা লীগ নেতার চরম প্রতারণা

এতিমখানায় ১ জন, এতিম কাগজে ৪০: ওলামা লীগ নেতার চরম প্রতারণা
পাঠক সংখ্যা
638

চট্টগ্রাম সংবাদদাতা:

বাঁশখালীর উত্তর জলদী শহীদ দেলোয়ার হোছাইন দারুল আরকাম মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানায় একের পর এক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বেতন বন্ধ, এতিম তালিকায় জালিয়াতি, সরকারি বরাদ্দের অর্থ আত্মসাৎ, খাবার সরবরাহে গাফিলতি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপকর্ম এবং দায়িত্বশীল নিয়োগে জোরজবরদস্তির মতো ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মাওলানা আকতার হোসাইন বাঁশখালী উপজেলা ওলামা লীগের সভাপতি এবং বাঁশখালীর তৎকালীন এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত, তাঁর বিরুদ্ধেই শিক্ষক ও এলাকাবাসী এসব গুরুতর অভিযোগ তুলেছেন।

অভিযোগ অনুযায়ী, মাদ্রাসার ৮ জন শিক্ষক ও শিক্ষিকাকে কোন কারণ ছাড়াই কয়েক মাস ধরে বেতন প্রদান বন্ধ রাখা হয়েছে। শুধু তাই নয়, বেতন না দেওয়ার কৌশল অবলম্বন করে তাঁদের মাদ্রাসা থেকে পরিকল্পিতভাবে বঞ্চিত করা হয়েছে। এ সময় শারীরিক ও মানসিকভাবে হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে। বেতন না পাওয়া শিক্ষক-শিক্ষিকারা হলেন নাছিমা আকতার, নাছিমা সোলতানা, জোৎস্না আকতার, আকলিমা সোলতানা লিজা, মহিউদ্দিন সাদ্, মহিউদ্দিন মাহবুব, সায়েদ উদ্দিন চৌধুরী ও জহিরুল ইসলাম।

সরকারি বরাদ্দ রয়েছে ৪০ জন এতিমের জন্য, কিন্তু বাস্তবে তাঁদের মধ্যে মাত্র একজন প্রকৃত এতিম। বাকিদের নাম ইচ্ছাকৃতভাবে ‘এতিম’ হিসেবে দেখানো হয়েছে। এছাড়া বরাদ্দ তালিকায় থাকা ৪০ জনের মধ্যে প্রতিদিন উপস্থিত থাকেন মাত্র ১২ থেকে ১৫ জন ছাত্র-ছাত্রী। বাকিদের নাম সম্পূর্ণ ভুয়া বা ভুলভাবে সংযোজন করা হয়েছে যা সরাসরি প্রতারণা, সরকারি অর্থ আত্মসাৎ এবং দাতাদের সহানুভূতি ব্যবহার করে অবৈধভাবে সুবিধা নেওয়ার শামিল।

সরকারি বরাদ্দ থাকা সত্ত্বেও শিশুদের পর্যাপ্ত খাবার সরবরাহ করা হচ্ছে না। বরাদ্দ অনুমোদন ও অব্যাহত রাখার জন্য বিভিন্ন জায়গায় ঘুষ দেওয়ার অভিযোগও রয়েছে। এমনকি শিশুদের জন্য নিম্নমানের খাবার সরবরাহ করা বলেও অভিযোগ উঠেছে। অনুসন্ধানে জানা যায়, এই মাদ্রাসায় দায়িত্বশীল পদে ব্যক্তিদের জোরপূর্বক নিয়োগ দেওয়া হয়েছে। পূর্ববর্তী শিক্ষকগণকে এতিম না হয়েও ‘এতিম’ হিসেবে চালিয়ে দেওয়ার ঘটনায় বহুবার অভ্যন্তরীণ দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। এছাড়া ভুয়া ও বানোয়াট নথি তৈরির জন্য পেশাগত চাপ প্রয়োগের অভিযোগও পাওয়া গেছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস) এর কমিটি পুনর্গঠন করা হয়েছে। সোমবার রাজধানীতে সংগঠনের সভাপতি মো. রিয়াজুর রহমান রিয়াজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন দরবেশের সঞ্চালনায় এক বিশেষ সভায় বাংলাদেশ সেক্রেটারিয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (জেবস) এর কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, সচিবালয়ের অভ্যন্তরে যারা দীর্ঘ বছর সাংবাদিকতার আড়ালে ফ্যাসিস্টদের পুনর্বাসনে ব্যস্ত ছিল, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। ফ্যাসিবাদ ও স্বৈরাচারের ঐ দোসররা যাতে ভোল পাল্টিয়ে কোনোক্রমেই আবারও বিশৃঙ্খলা করতে না পারে, সে বিষয়ে সকলকে সর্বদা সজাগ ও ঐক্যমত থাকার আহ্বান জানানো হয়। সভায় নবগঠিত কমিটির সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, নতুনরূপে আত্মপ্রকাশ ও অতিবিপ্লব তৈরির চেষ্টা করছে ঘাপটি মেরে থাকা পতিত স্বৈরশাসকের দোসররা। তাদের বিষয়েও সবাইকে সর্বদা সতর্ক থাকতে হবে। সভায় জেবস নেতৃবৃন্দ সচিবালয় বিটে কর্মরত প্রকৃত

আরও পড়ুন
language Change