মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২ নম্বর ভুনবীর ইউনিয়নের শতাব্দীপ্রাচীন সাতগাঁও রেলওয়ে স্টেশনের দুই পাশে রেলওয়ের নিজস্ব ভূমিতে গড়ে ওঠা তিন শতাধিক অবৈধ দোকানপাট ও বসতবাড়ি বুলডোজারে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ রেলওয়ে ও স্থানীয় প্রশাসন। এতে প্রায় পাঁচ একর জমি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও ডেপুটি কমিশনার (রেলওয়ে ভূমি ও ইমারত) মো. নাসির উদ্দিন মাহমুদ। এছাড়া উপস্থিত ছিলেন রেলওয়ের সার্ভেয়ার দীপক মল্লিক ও কানুনগো কাওসার হামিদ। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, রেলওয়ে, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ, যৌথবাহিনী অংশ নেয়।
অভিযানকালে রেলওয়ে কলোনী, সাতগাঁও বাজার, আমরাইল ছড়া চা বাগান রোড ও সিন্দুরখান রোডের বিভিন্ন স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও ডেপুটি কমিশনার (রেলওয়ে ভূমি ও ইমারত) মো. নাসির উদ্দিন মাহমুদ বলেন, ‘সারাদিন অভিযান চালিয়ে সাতগাঁও রেলওয়ে স্টেশনের প্রায় পাঁচ একর জমি উদ্দার করা হয়েছে। রেলওয়ে জমি উদ্ধারে সিলেট-আখাউড়া রেলওয়ে সেকশনে অভিযান অব্যাহত থাকবে।’
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত