তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার বনলতা ল্যান্ডমার্কে কোটি টাকার অনিয়ম : শেয়ার দখল থেকে গ্রাহকের অর্থের হিসাবহীনতা ! তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ টাকায় কি মাপা হয় সন্তানের ভালোবাসা বাবা মায়ের পক্ষপাতিত্ব ও সামাজিক অবক্ষয় ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের সব ফ্লাইট বাতিল রাজধানীসহ দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার

রোহিঙ্গাদের সিম দিতে চায় সরকার

রোহিঙ্গাদের সিম দিতে চায় সরকার
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বৈধভাবে সিম কেনার সুযোগ নেই। তবু অনেকের কাছেই বাংলাদেশি ও মিয়ানমারি অপারেটরের সিম রয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণেই বিষয়টি নিয়ে সরকারের উদ্বেগ বাড়ছে। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার রোহিঙ্গাদের বৈধভাবে সিম ব্যবহারের সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি মাসেই এ বিষয়ে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক হয়েছে। গত সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) চার অপারেটরকে নিয়ে আলোচনা হয়।

২৫ আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। এর আগেই পাইলট প্রকল্প হিসেবে ১০ হাজার সিম দেওয়ার বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা চলছে। মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ১২ লাখের বেশি রোহিঙ্গা। এতদিন তাদের সিম ব্যবহারের অনুমতি ছিল না। কিন্তু বাস্তবে অবৈধভাবে দুই দেশের সিমই ব্যবহার হচ্ছে। অভিযোগ রয়েছে শিবিরকেন্দ্রিক সন্ত্রাসী গোষ্ঠী দেশি অপারেটরের সিম ব্যবহার করছে, আবার মিয়ানমারের সিম দিয়েও অপরাধমূলক কাজ করছে। ২০২৩ সালে আগের সরকার রোহিঙ্গাদের টেলিটক সিম দেওয়ার উদ্যোগ নিয়েছিল। তবে শেষ পর্যন্ত তা আর বাস্তবায়িত হয়নি।

বর্তমান নীতিমালা অনুযায়ী সিম কিনতে পরিচয়পত্র ও বায়োমেট্রিক প্রয়োজন। যেহেতু রোহিঙ্গাদের এসব নেই, তাই বিকল্প ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা হচ্ছে। আলোচনায় প্রস্তাব দেওয়া হয়েছে, রোহিঙ্গাদের জন্য আলাদা নম্বর সিরিজ রাখা হবে এবং জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) নিবন্ধিত প্রোগ্রেস আইডি’র ভিত্তিতে ১৮ বছরের বেশি বয়সীদের সিম দেওয়া হবে। ইউএনএইচসিআর সরাসরি এই সিম বিতরণ করবে। ডেটাবেজ সংরক্ষিত থাকবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ডেটা সেন্টারে। তবে পুরো ডেটা হস্তান্তর প্রক্রিয়া নভেম্বরের আগে শেষ হবে না। সরকারের লক্ষ্য যেহেতু চলতি মাসেই বিতরণ শুরু করা, তাই শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের অধীনে প্রথম ধাপে ১০ হাজার সিম বরাদ্দ দেওয়ার আলোচনা হয়েছে।

অপারেটররা তিন ধরনের প্যাকেজ দেবে, যার খরচ বহন করবে ইউএনএইচসিআর বা সরকার। নতুন সিম চালুর পর জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে অবৈধভাবে নেওয়া সিমগুলো বন্ধ করবে সরকার। বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেন রোহিঙ্গাদের সঠিকভাবে শনাক্ত না করলে ক্যাম্পে সিম দেওয়া সম্ভব নয়। শনাক্তকরণ প্রক্রিয়া নিয়েই এখন আলোচনা চলছে।

রোহিঙ্গাদের বৈধভাবে সিম দেওয়ার উদ্যোগকে স্বাগত জানায় গ্রামীণফোন। প্রতিষ্ঠানের সিসিএও তানভীর মোহাম্মদ বলেন এতে অনেকে বৈধভাবে সিম ব্যবহারের সুযোগ পাবেন। তবে রবি আজিয়াটার সিসিআরও সাহেদ আলম মনে করেন, নিরাপত্তার কারণে এ সিদ্ধান্ত নিলে সিম কর বাবদ অপারেটরদের বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হতে পারে। বাংলালিংকের করপোরেট অ্যাফেয়ার্স প্রধান তাইমুর রহমান নিবন্ধন প্রক্রিয়া সহজ করার পরামর্শ দিয়েছেন।

প্রযুক্তি নীতিমালা পরামর্শক আবু নাজম মো. তানভীর হোসেন বলেন, রোহিঙ্গা শিবিরকে বিশেষায়িত এলাকা হিসেবে ঘোষণা করে মিয়ানমারের নেটওয়ার্ক সম্পূর্ণ বন্ধ করতে হবে। নতুন সিম দেওয়ার আগে পুরোনো অবৈধ সিম জব্দ ও নথিভুক্ত করার পরামর্শ দেন তিনি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দেশের উদ্দেশে আজ লন্ডন ছাড়ছেন তারেক রহমান

দেশের উদ্দেশ্যে আজ লন্ডন ছাড়ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর আজ বুধবার (২৪ ডিসেম্বর) নিজ মাতৃভূমির উদ্দেশ্যে লন্ডন ছাড়ছেন। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা) তিনি হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর প্রায় ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর কথা রয়েছে। এ সময় তার সঙ্গে থাকবেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। এক-এগারোর রাজনৈতিক প্রেক্ষাপটে ২০০৮ সালে কারামুক্ত হয়ে তারেক রহমান সপরিবারে যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি লন্ডনেই অবস্থান করছিলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের রাজনৈতিক জীবন শুরু হয় বিএনপির বগুড়া জেলা কমিটির সদস্য হিসেবে।

আরও পড়ুন
language Change