তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি অসহায় সাহেরা বানুর পাশে মেয়রপ্রার্থী বাচ্চু ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী আটক অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে শেরপুর-৩ আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ মসজিদের উন্নয়নে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক অনুদান আবাম ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার শেরপুরের ঝিনাইগাতীতে শিলাবৃষ্টিতে ভুট্টার ব্যাপক ক্ষতি জামায়াত-এনসিপির এমপিদের শপথ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য মোংলার চিলা ইউনিয়ন পরিষদে সরকার কর্তৃক বিনামূল্যে চাল বিতরণ শাহজাদপুরে বিএনপির প্রভাব খাঁটিয়ে জব্বারের বেপরোয়া চাঁদাবাজি ও দখল বানিজ্য ঈদের সাজে রঙিন বাজার ওয়ার্ল্ড হিউম্যান রাইর্টস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটি ও সাপ্তাহিক পল্লীদূত পত্রিকার উদ্যোগে ইফতার মাহ...

রোহিঙ্গাদের সিম দিতে চায় সরকার

রোহিঙ্গাদের সিম দিতে চায় সরকার
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বৈধভাবে সিম কেনার সুযোগ নেই। তবু অনেকের কাছেই বাংলাদেশি ও মিয়ানমারি অপারেটরের সিম রয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণেই বিষয়টি নিয়ে সরকারের উদ্বেগ বাড়ছে। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার রোহিঙ্গাদের বৈধভাবে সিম ব্যবহারের সুযোগ দেওয়ার পরিকল্পনা করছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি মাসেই এ বিষয়ে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক হয়েছে। গত সোমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) চার অপারেটরকে নিয়ে আলোচনা হয়।

২৫ আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন। এর আগেই পাইলট প্রকল্প হিসেবে ১০ হাজার সিম দেওয়ার বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা চলছে। মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ১২ লাখের বেশি রোহিঙ্গা। এতদিন তাদের সিম ব্যবহারের অনুমতি ছিল না। কিন্তু বাস্তবে অবৈধভাবে দুই দেশের সিমই ব্যবহার হচ্ছে। অভিযোগ রয়েছে শিবিরকেন্দ্রিক সন্ত্রাসী গোষ্ঠী দেশি অপারেটরের সিম ব্যবহার করছে, আবার মিয়ানমারের সিম দিয়েও অপরাধমূলক কাজ করছে। ২০২৩ সালে আগের সরকার রোহিঙ্গাদের টেলিটক সিম দেওয়ার উদ্যোগ নিয়েছিল। তবে শেষ পর্যন্ত তা আর বাস্তবায়িত হয়নি।

বর্তমান নীতিমালা অনুযায়ী সিম কিনতে পরিচয়পত্র ও বায়োমেট্রিক প্রয়োজন। যেহেতু রোহিঙ্গাদের এসব নেই, তাই বিকল্প ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা হচ্ছে। আলোচনায় প্রস্তাব দেওয়া হয়েছে, রোহিঙ্গাদের জন্য আলাদা নম্বর সিরিজ রাখা হবে এবং জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) নিবন্ধিত প্রোগ্রেস আইডি’র ভিত্তিতে ১৮ বছরের বেশি বয়সীদের সিম দেওয়া হবে। ইউএনএইচসিআর সরাসরি এই সিম বিতরণ করবে। ডেটাবেজ সংরক্ষিত থাকবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) ডেটা সেন্টারে। তবে পুরো ডেটা হস্তান্তর প্রক্রিয়া নভেম্বরের আগে শেষ হবে না। সরকারের লক্ষ্য যেহেতু চলতি মাসেই বিতরণ শুরু করা, তাই শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের অধীনে প্রথম ধাপে ১০ হাজার সিম বরাদ্দ দেওয়ার আলোচনা হয়েছে।

অপারেটররা তিন ধরনের প্যাকেজ দেবে, যার খরচ বহন করবে ইউএনএইচসিআর বা সরকার। নতুন সিম চালুর পর জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে অবৈধভাবে নেওয়া সিমগুলো বন্ধ করবে সরকার। বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেন রোহিঙ্গাদের সঠিকভাবে শনাক্ত না করলে ক্যাম্পে সিম দেওয়া সম্ভব নয়। শনাক্তকরণ প্রক্রিয়া নিয়েই এখন আলোচনা চলছে।

রোহিঙ্গাদের বৈধভাবে সিম দেওয়ার উদ্যোগকে স্বাগত জানায় গ্রামীণফোন। প্রতিষ্ঠানের সিসিএও তানভীর মোহাম্মদ বলেন এতে অনেকে বৈধভাবে সিম ব্যবহারের সুযোগ পাবেন। তবে রবি আজিয়াটার সিসিআরও সাহেদ আলম মনে করেন, নিরাপত্তার কারণে এ সিদ্ধান্ত নিলে সিম কর বাবদ অপারেটরদের বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হতে পারে। বাংলালিংকের করপোরেট অ্যাফেয়ার্স প্রধান তাইমুর রহমান নিবন্ধন প্রক্রিয়া সহজ করার পরামর্শ দিয়েছেন।

প্রযুক্তি নীতিমালা পরামর্শক আবু নাজম মো. তানভীর হোসেন বলেন, রোহিঙ্গা শিবিরকে বিশেষায়িত এলাকা হিসেবে ঘোষণা করে মিয়ানমারের নেটওয়ার্ক সম্পূর্ণ বন্ধ করতে হবে। নতুন সিম দেওয়ার আগে পুরোনো অবৈধ সিম জব্দ ও নথিভুক্ত করার পরামর্শ দেন তিনি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

৬ বলে এক রাতের ভাগ্য নির্ধারণ!

৬ বলে এক রাতের ভাগ্য নির্ধারণ!

স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের দরকার তখনো ১৯ বলে ৪৩ রান। টি-টোয়েন্টির বিচারে আহামরি টার্গেট মনে না হলেও ভেন্যুটা যেহেতু কলম্বো কঠিনতো বটেই। বল তুলে দেওয়া হলো গ্লেন ফিলিপসের হাতে। সিদ্ধান্তটি ম্যাচের পরিস্থিতির বিচারে যুৎসই-একেতো পিচ স্পিন সহায়ক ছিল। তারওপর প্রথম ইনিংসে ইংলিশরা ১৬ ওভারই স্পিন করিয়েছে, টি-টোয়েন্টিতে যা তাদের সর্বোচ্চ। ক্রিজে তখন দুই ডানহাতি উইল জ্যাকস আর রেহান আহমেদ। তাত্ত্বিকভাবে ফিলিপসের অফব্রেক ভেতরে ঢুকবে, বড় সীমানার দিকে শট খেলতে বাধ্য করবে। পিচ, বাউন্ডারি, ম্যাচ-আপ-সব যুক্তিই মিলছিল। বিকল্পও খুব স্পষ্ট ছিল না। ইশ সোধি দুই ওভারে ২১ রান দিয়ে ফেলেছেন। আগের ম্যাচে ডেথ ওভারে পেসে খুব বাড়তি সহায়তা মেলেনি। এমনকি শ্রীলঙ্কাও শেষের দিকে পেসে ভরসা করে খেসারত দিয়েছে। নিউজিল্যান্ড অধিনায়ক স্যান্টনারের ভাবনাটা ছিল পরিস্কার। প্রতিপক্ষ ব্যাটারকে বড় সীমানায় শট খেলতে বাধ্য করা।

আরও পড়ুন
language Change