তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিআইডব্লিউটিএতে সাইদুর রহমানের হরিলুট রেল জংশনের দাবিতে সিরাজগঞ্জে বিশাল মানববন্ধন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা মোংলায় কবি রুদ্রের মুত্যুবার্ষীকি পালিত হচ্ছে শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ রামগড়ের মেধাবী তরুণ ফারহান পেলেন রাশিয়ায় ফুল-ফান্ডেড স্কলারশিপ মুখ ঢেকে কথা বলায় ‘লাল কার্ড’, ইতিহাস গড়লেন আলমিরন পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ বেনজীরকে দেশে ফেরাতে প্রত্যর্পণ আবেদন পাঠিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ের সাজে বুবলী বটিয়াঘাটায় জাল ও ভুয়া দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টার অভিযোগ আমরা ট্যুরিজমের একটা মাস্টার প্ল্যান করছি, এই মাস্টার প্ল্যানে সিলেটও আছে: পর্যটনমন্ত্রী যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব, পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন পুরোনো ভিডিও ও ছবি দিয়ে নোয়াখালীতে মিছিলের অপপ্রচার, আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ মোংলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মটর শোভাযাত্রা নোয়াখালীতে পুকুরে পানি সেচের মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু বদিয়ার রহমানের নিরাপত্তা ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সীমান্তে রামগড় বিজিবির অভিযানে চৌদ্দ কেজি গাঁজা জব্দ নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক বটিয়াঘাটা তেতুঁলতলার ত্রাস ২২ মামলার আসামি ইমরান হাওলাদার গ্রেফতার সুন্দরবনে নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ড মহা পরিচালকের কঠোর হুঁশিয়ারি মাদক, জুয়া ও সীমান্তে অপরাধ দমনে রামগড় বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা প্রধানমন্ত্রীর পদ ছাড়ার তীব্র চাপ, সিদ্ধান্তে অনড় স্টারমার মসজিদে এসি চুরির চেষ্টার অভিযোগে দুই যুবক আটক শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল: প্রধানমন্ত্রী দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে পতেঙ্গায় সী-বার্ড হোটেলের খাবার খেয়ে অসুস্থ ৪ পর্যটক অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫ ব্রাজিল দলের অনুশীলনে ফিরলেন নেইমার এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব রংপুর সদরে ফল মেলা ও পাটনার কংগ্রেসের উদ্বোধন সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে নকলায় স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ ফাইল আটকে কমিশন বাণিজ্য গণপূর্তের প্রকৌশলী শরিফুলের যমুনা রেলওয়ে সেতু প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তে দুদক পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ জয়মনি গ্রামে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্ভোগে বাসিন্দারা সংবাদ প্রকাশের জেরে সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা চাকরিতে প্রক্সি সিন্ডিকেটের নেপথ্যে জনস্বাস্থ্যের আনোয়ার ও কাস্টমসের সিপাহী আজিজ! অভিযোগের পাহাড়, তবুও নীরব রাজউক: ‘অপ্রতিরোধ্য’ দুর্নীতির জালে আবুল কালাম আজাদ উত্তরা ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাকসুদুর আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এর বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কমিটির উদ্যোগে মিছিল ‎ সিরাজগঞ্জে সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার নলডাঙ্গার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন-মনিরুল ইসলাম ডাবলু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান জ্বালানি সিন্ডিকেটের প্রভাবে সচিব সাইফুল ইসলাম বহাল তবিয়তে

চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজার পরিবার পানিবন্দি

চাঁপাইনবাবগঞ্জে ১৩ হাজার পরিবার পানিবন্দি
পাঠক সংখ্যা
638

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলা ও শিবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় ১৩ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। উজানের ঢল ও অতিবৃষ্টিতে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এসব ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে রোপা আউশ, ভুট্টা ও শাকসবজির আবাদ করা প্রায় ২ হাজার হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে।

এছাড়া ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও শ্রেণিকক্ষে পানি ঢুকে পড়ায় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্থানীয়দের যোগাযোগ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ার পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রাও বাধাগ্রস্ত হয়েছে। তবে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বন্যার পানি এখনো বিৎদসীমার ০.৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তথ্যমতে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ১ হাজার ও আলাতুলি ইউনিয়নের ১ হাজার ৩৫০ পরিবার পানিবন্দি। শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের সাড়ে ৬ হাজার, উজিরপুর ইউনিয়নের ৬০০ এবং দুর্লভপুর ইউনিয়নের সাড়ে ৩ হাজার পরিবার পানিবন্দি হয়ে জীবনযাপন করছে।

পানিবন্দি এলাকার বাসিন্দারা জানান, পদ্মা নদীর পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চলের গ্রামগুলো ডুবে গেছে। এতে যাতায়াত ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এবং আবাদি জমিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক বাড়ি চারদিক থেকে পানিতে ঘেরা, শুধু মূল বসতভিটা শুকনো রয়েছে।

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. নাজির হোসেন বলেন, ইউনিয়নের প্রায় ৩ হাজার পরিবারের বাড়ির চারপাশে পানি জমেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রস্তুত করা হচ্ছে।

দুর্লভপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আজম আলী জানান, ইউনিয়নের দোভাগী, ফিল্টেরহাট, নামোজগন্নাথপুর ও বাদশাপাড়া এলাকার জমি ডুবে গিয়ে প্রায় ৪ হাজার মানুষ পানিবন্দি রয়েছেন।

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিঞা বলেন, পদ্মা নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় ১ হাজার ৩৪২ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। এর মধ্যে ১ হাজার ২৭২ হেক্টর আউশ ধান, ৫২ হেক্টর সবজি, ১৩ হেক্টর হলুদ এবং ৫ হেক্টর কলা নষ্ট হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামান জানান, সেখানে ৫৯৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে—এর মধ্যে ৫৪০ হেক্টর আউশ ধান, ৩৫ হেক্টর সবজি ও ২০ হেক্টর ভুট্টা।

পাঠদানের বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেশের আলী বলেন, শিবগঞ্জ উপজেলার ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ও শ্রেণিকক্ষ প্লাবিত হয়েছে। আশপাশের উঁচু জায়গায় পাঠদান চালিয়ে যাওয়ার চেষ্টা চলছে।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রকিবুল ইসলাম বলেন, পদ্মা নদীর পানি বিপদসীমার ০.৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আরও দুই দিন পানি বাড়তে পারে, তারপর ধীরে ধীরে কমবে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইউএনও নুরুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা তৈরি হচ্ছে। তাদের মাঝে চাল, তেল, শুকনো খাবার ও ওষুধ বিতরণ করা হবে এবং সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে। শিবগঞ্জের ইউএনও মো. আজাহার আলী জানান, প্রায় ৫০০ পরিবারের মাঝে শুকনো খাবার, টিন, নগদ অর্থ ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কেশবপুরে খাল থেকে উচ্ছেদ হল অবৈধ পাটা

কেশবপুরে খাল থেকে উচ্ছেদ হল অবৈধ পাটা

রুস্তম ফারাজী, কেশবপুরঃ কেশবপুরের বড়পীঠ খাল থেকে অবৈধ পাটা উচ্ছেদ করা হয়েছে। গত রোববার সকালে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস এক অভিযান পরিচালনা করে ওই খালে দেওয়া একাধিক পাটা উচ্ছেদ করেন।কেশবপুর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, উপজেলার আলতাপোল গ্রামের ঘের ব্যবসায়ী নুর ইসলাম তার মৎস্য ঘেরে পানি ঢোকানোর উদ্দেশ্য বড়পীঠ খালের বুজতলা নামক স্থানে অবৈধভাবে পাটা দিয়ে পানি আটকে রেখেছিলেন। এর ফলে কেশবপুর শহরসহ পৌর এলাকার সরফাবাদ, বাজিতপুর ও আলতাপোল মাঠের পানি নিস্কাশনের পথ বন্ধ হয়ে যায়। গত বৃহস্পতিবারের বৃষ্টির কারণে ওই এলাকার মাঠ গুলোর পাকা ধান ক্ষেতে পানি আটকে থাকে। শনিবার রাতে এলাকার কৃষকরা বিষয়টি জানালে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুদীপ বিশ্বাসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন। নির্দেশ পেয়ে রোববার সকালে

আরও পড়ুন
language Change