তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে ফের আটক অসহায় এক পরিবারের পাশে দাঁড়ালো ‘সাউথ লন্ডন ফাউন্ডেশন ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা মোংলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কমফোর্ট হাউজিংয়ের ভবনে অনুমোদনবিহীন অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণ শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায় ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা কেশবপুরে কৃষকের মাঝে বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী পথসভা ও লিফলেট বিতরণ বটিয়াঘাটায় অগ্নিকাণ্ডে ভস্মীভূত চায়ের দোকান চাঁপাইনবাবগঞ্জে স্কুলের চুরি হওয়া ৩টি টিভি উদ্ধার, গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে ফিলিং স্টেশন পরিদর্শনে  বিএসটিআই কর্মকর্তারা সিরাজগঞ্জে ফিটনেসবিহীন ও অননুমোদিত যান চলাচলে নিষেধাজ্ঞা ভোলাহাটে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেরপুরে কফি চাষে আশার আলো দেখাচ্ছেন উদ্যোক্তা রংপুরে জাল ব্যান্ডরোল উদ্ধারের ঘটনায় ২ জনের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড সুন্দরবনের ডাকাত জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা ১ জেলে উদ্ধার পাইকার সংকটে তরমুজ বাজার, চাষির চোখে লোকসানের শঙ্কা ইউকে চিং নামে পাড়ার নাম করণের দাবি সিএইচটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত খাগড়াছড়িতে তেল সংকটে পাম্পে দীর্ঘ লাইন উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ’ আজহারির ভিসা বাতিল, অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ

জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের সমাবেশ

জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের সমাবেশ
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ঢাকায় শিক্ষকদের সমাবেশ শুরু হয়েছে। ইতোমধ্যে বক্তব্য দেওয়া শুরু করেছেন শিক্ষক নেতাসহ অতিথিরা। এর আগে সমাবেশে যোগ দিতে ঢাকায় জড়ো হয়েছেন হাজারো শিক্ষকরা। আজ বুধবার (১৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ করা হচ্ছে। ইতোমধ্যে প্রেসক্লাব এলাকা ছাড়িয়ে আশপাশে সড়কগুলোতেও অবস্থান নেওয়া শুরু করেছেন শিক্ষকরা।

সরেজমিনে দেখা গেছে, প্রেসক্লাব এলাকা ইতোমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সেখানে কেন্দ্রীয় নেতারাও রয়েছেন। পাশাপাশি জাতীয় ঈদগাহ এর সামনে ও শিক্ষা ভবন এলাকায়ও অনেকে অবস্থান নিয়েছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতিও বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে প্রেস ক্লাবে আসছেন শিক্ষকরা। বৃষ্টি উপেক্ষা করেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।

জানা গেছে, ২০১৮ সালে জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ২০ দিন অবস্থান ও অনশন কর্মসূচির মাধ্যমে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের জন্য ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও ২০ শতাংশ বৈশাখী ভাতার প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়। সে সময় সরকার শিক্ষা জাতীয়করণের প্রতিশ্রুতিও দেয়, কিন্তু পরবর্তীকালে তা বাস্তবায়ন হয়নি। সরকার পতনের পর অন্তবর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈষম্য নিরসনের বিষয়ে আলোচনা হয় এবং ২০২৪-২৫ অর্থবছরে উৎসব ভাতা ২৫ শতাংশ বৃদ্ধি ও পরবর্তী বাজেটে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শ্রান্তি বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেন তিনি।

আরও পড়ুন: জাতীয়করণের দাবি: সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ প্রেসক্লাব এলাকা

শিক্ষা উপদেষ্টার সুস্পস্ট ঘোষণা সত্ত্বেও ২০২৫-২৬ অর্থ বছর শুরু হলেও সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতার প্রজ্ঞাপন এখনও জারি করা হয়নি বলে অভিযোগ শিক্ষকদের। এ অবস্থায় দাবি আদায়ে আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। ১৩ আগস্ট সরকারের পক্ষ থেকে দাবি আদায়ে সুস্পষ্ট ঘোষণা না দিলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হবে সমাবেশ থেকে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

খুলনা নগরীতে ধুলোর রাজত্ব যত্রতত্র বালু-মাটিতে বিপন্ন জনজীবন

খুলনা নগরীতে ধুলোর রাজত্ব: যত্রতত্র বালু-মাটিতে বিপন্ন জনজীবন

মো: মাসুম বিল্লাহ, খুলনাঃ খুলনা নগরীর ব্যস্ততম রাস্তাগুলোতে নির্মাণসামগ্রী রাখার কারণে সাধারণ মানুষের চলাচল এখন চরম ভোগান্তিতে পরিণত হয়েছে। রাস্তার ওপর বালুর স্তূপ ও নির্মাণাধীন মালামাল যত্রতত্র ফেলে রাখায় একদিকে যেমন যানজটের সৃষ্টি হচ্ছে, অন্যদিকে ধুলোবালিতে একাকার হয়ে বসবাসের অযোগ্য হয়ে পড়ছে মহানগরী। কন্ট্রাক্টরের অবহেলা, ভোগান্তিতে জনগণ সরেজমিনে দেখা গেছে, নগরীর বিভিন্ন এলাকায় রাস্তা দখল করে বালু ও মাটির স্তূপ জমিয়ে রাখা হয়েছে। নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট কন্ট্রাক্টররা কাজ শেষ করার পর সেই জায়গা পরিষ্কার করার কোনো দায়িত্ব নিচ্ছেন না। সংশ্লিষ্টরা নিজেদের মুনাফা বুঝে নিলেও সাধারণ জনগণের নিরাপত্তা ও চলাচলের সুবিধার বিষয়টি উপেক্ষিত থাকছে। দুর্ঘটনার মরণফাঁদ রাস্তার বড় একটি অংশ বালুর দখলে থাকায় সরু পথে চলতে গিয়ে সাধারণ পথচারী ও মোটরসাইকেল আরোহীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন। বিশেষ করে রাতে অপর্যাপ্ত

আরও পড়ুন
language Change