তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪: অনিয়মের ‘হর্তাকর্তা’ ইকবাল ও নুরুল স্বরাষ্ট্রমন্ত্রীর মেয়েকে নিয়ে আপত্তিকর পোস্ট, সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার কেশবপুর প্রেসক্লাবে ক্রীড়া প্রতিযোগিদের পুরস্কার বিতরণ ধর্ষণ-হত্যার প্রতিবাদে ফুঁসে উঠল চাটখিল বরগুনা জেলায় পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রাথমিক শিক্ষক সমিতি নিষিদ্ধ সংগঠন জাতীয় শ্রমিক লীগ নেতা মুহাম্মদ এয়াকুবের দাম্ভিকতা আদালতের হাজতখানায় স্ত্রীসহ আসামি সোহেল রামিসা হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন বিস্ফোরক ও ভাঙচুর মামলায় আওয়ামী লীগের ২ নেতা কারাগারে রামগড়ে ওপেন হাউজ ডে পালিত শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ দেশের উৎপাদিত গরু দিয়েই কোরবানির চাহিদা মেটানোর লক্ষ্য: প্রাণিসম্পদ মন্ত্রী ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ৫ চায়না বিএনপিতে হাইব্রিড অনুপ্রবেশ আতঙ্ক ‎ইউপি চেয়ারম‍্যান যেনো দুর্নীতির কারখানা দেশের রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলো বাংলাদেশ ব্যাংক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট ঈদ শান্তিপূর্ণ উদযাপনে মাঠে র‌্যাব-পুলিশ-বিজিবি ৮ ঘণ্টার বেশি গণপরিবহন চালালেই লাইসেন্স বাতিল শেরপুরের নালিতাবাড়ীতে ঝড়ে গাছচাপায় বৃদ্ধার মৃত্যু কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা: ঈদে যানজট নিয়ন্ত্রণ ঠেকাতে কড়া নির্দেশ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত ময়মনসিংহের সেরা কৃষি উদ্যোক্তা পুরস্কার পেলেন আব্দুল কাদির গুলিস্তানে হাতাহাতি করা ২ কনস্টেবল সাময়িক বরখাস্ত হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল আজ থেকে প্রাথমিকে টানা ১৫ দিনের ছুটি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম খেলোয়াড় হিসেবে যাচ্ছেন যিনি ডিপিডিসির প্রকৌশলী মোহাম্মদ আতাউর কবির কাজে দুই লাখ টাকা ‘ঘুষ’ দাবী! না বুঝেই ব্রাজিল সাপোর্ট করি নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ বাবার খনন করা খাল পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০ নজরুল আমাদের সকল মানুষের কবি: আব্দুস সালাম মার্টিনেজকে নিয়ে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩ দ্রুত বিচার না হলে অপরাধ বাড়বে : ব্যারিস্টার খোকন পশুর হাটে দুম্বা, দাম হাঁকা হচ্ছে ৪-৫ লাখ এমডির সেল্টারে জিইএমকোতে ১৫ কোটি টাকার স্ক্র্যাপ ৩ কোটিতে বিক্রি রামিসা হত্যা: ডিএনএ টেস্ট রিপোর্ট পাওয়া যাবে আজ নিজ মাঠে হারলো সদ্যপুস্করিনী যুব স্পোর্টিং ক্লাব সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন নদীবন্দর এলাকায় বজ্রসহ ঝড়ের আভাস শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল সিরাজগঞ্জ সুন্দরবনে অভিযানে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ২১ জেলে এবং অস্ত্র উদ্ধার ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ঈদযাত্রায় ট্রেনে সিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই ইলেকট্রিক গাড়ি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

মার্কিন শুল্ক বৃদ্ধি, অচল ভারতের রপ্তানি খাত

মার্কিন শুল্ক বৃদ্ধি, অচল ভারতের রপ্তানি খাত
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্ক বৃদ্ধির ফলে ভারতের রপ্তানি খাত গভীর সংকটে পড়েছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারত যদি রাশিয়া থেকে তেল আমদানি চালিয়ে যায়, তাহলে বর্তমানে বিদ্যমান ২৫ শতাংশ আমদানি শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করা হবে। এর লক্ষ্য রাশিয়ার সামরিক কার্যক্রমে অর্থ জোগান বন্ধ করা।

এখনকার হিসাবে, ভারত তার প্রায় এক-তৃতীয়াংশ অপরিশোধিত তেলের জোগান আসে রাশিয়া থেকে। ট্রাম্পের নির্দেশ অনুযায়ী, ২৭ আগস্টের মধ্যে বিকল্প সরবরাহ খুঁজে না পেলে শুল্কবৃদ্ধি কার্যকর হবে।

অর্থনীতিবিদ গারিমা কাপুর (এলারা সিকিউরিটিজ) বলেন, ৫০ শতাংশ শুল্কে ভারতের কোনো পণ্যই প্রতিযোগিতায় টিকতে পারবে না।

২০২৪ সালে ভারত যুক্তরাষ্ট্রে প্রায় ৮৭ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছিল। শুল্ক বৃদ্ধির আঘাত পড়তে পারে রত্ন-গহনা, বস্ত্র এবং সামুদ্রিক খাদ্যের মতো কম লাভজনক ও শ্রমনির্ভর খাতে। গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের হিসাব, পোশাক খাতে মার্কিন বাজারে বিক্রি প্রায় ৬০ শতাংশ কমে যেতে পারে।

বড় রপ্তানিকারকরা ইতিমধ্যেই আগস্টের সময়সীমার আগে যতটা সম্ভব পণ্য পাঠানোর চেষ্টা করছেন। ক্রিয়েটিভ গ্রুপের চেয়ারম্যান বিজয় কুমার আগরওয়াল বলেন, যতটা সম্ভব শিপমেন্ট এগিয়ে দিচ্ছি, কিন্তু এটা সমস্যার সমাধান নয়। তার প্রতিষ্ঠানের ৮০ শতাংশ রপ্তানি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ওপর। এই পথ বন্ধ হলে ১৫-১৬ হাজার কর্মীর জীবিকা হুমকির মুখে ফেলতে পারে।

গার্মেন্টস জায়ান্ট পার্ল গ্লোবাল ইন্ডাস্ট্রিজ ও গোকুলদাস এক্সপোর্টস ইতিমধ্যে ভিয়েতনাম, বাংলাদেশ, ইথিওপিয়া ও কেনিয়ার মতো কম শুল্কযুক্ত দেশে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে।

ভারতের রত্ন ও গহনা খাত বছরে ১০ বিলিয়ন ডলারের বেশি রপ্তানি করে এবং লাখ লাখ কর্মসংস্থান তৈরি করে। এখন সেই খাতও কার্যত স্থবির। ডি. নবীচন্দ্র এক্সপোর্টসের আজেশ মেহতা বলেন, নতুন অর্ডার স্থগিত। দেড় থেকে ২ লাখ কর্মী ক্ষতিগ্রস্ত হতে পারেন।

সামুদ্রিক খাদ্য রপ্তানিকারকরাও বড় আঘাতের মুখে। বেবি মেরিন গ্রুপের অংশীদার অ্যালেক্স নিনান জানান, আমরা এখন চীন, জাপান ও রাশিয়ার মতো বিকল্প বাজার খুঁজছি, কিন্তু নতুন বাজার তৈরি করা একদিনের কাজ নয়।

মুডিস সতর্ক করে বলেছে, শুল্ক ফারাক বাড়তে থাকলে ভারতের সাম্প্রতিক বিনিয়োগ আকর্ষণের সাফল্যও উল্টে যেতে পারে। বর্তমানে সমাধান নির্ভর করছে আন্তর্জাতিক কূটনীতির ওপর যেখানে ব্যবসায়ীদের তেমন কোনো প্রভাব নেই।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিএনপির ঢাকার গণসমাবেশ নয়াপল্টনেই করা হবে: মির্জা আব্বাস

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। মির্জা আব্বাস অভিযোগ করেন, রাজধানীতে বিএনপির গণসমাবেশের স্থান নির্বাচন নিয়ে দুরভিসন্ধিমূলক তৎপরতা চলছে। গণসমাবেশ বানচালে গণগ্রেফতার ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের উৎসব চলছে। তিনি বলেন, বিএনপির নামে স্লোগান দিয়ে বোমাবাজি করে দায় চাপানোর অপকৌশল নিয়েছে সরকার। সরকারের দমন নির্যাতনে বিএনপি ভীত নয় উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, যেকোনো পরিস্থিতিতে শান্তিপূর্ণভাবে সমাবেশ সফল করা হবে।

আরও পড়ুন
language Change