তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মন্ত্রিসভা বৈঠকে স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদ রিমান্ডে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মিসাইল, ইরানে কতদিন যুদ্ধ চালাতে পারবে অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চায় মাওলানা ফয়জুল হাসান ময়লার বিল বেঁধে দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এক অটোরিকশায় ফিরল একটি পরিবারের সচ্ছলতা রায়গঞ্জে পুকুর দখল নিয়ে সংঘর্ষে নিহত ২ কুমিল্লার জাঙ্গালীয়ার পিডিবির ৩ কর্মকর্তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দুর্নীতির অভিযোগ রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কুয়াকাটায় গাঁজাসহ যুবক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ! খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতাদের স্মারকলিপি প্রদান পটুয়াখালীতে যৌথ অভিযানে নকল সিগারেট জব্দ টানা ১২ দিন ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা মৎস্য অধিদপ্তরের জলবায়ু প্রকল্পে হরিলুট: পিডি জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়! ‘তাজুল সাম্রাজ্য’: কোটি টাকার রাজস্ব গিলে খাওয়ার রোমহর্ষক ফিরিস্তি মন্ত্রিপরিষদে সভা অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানে অর্থ সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করলো বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার মৌলভীবাজারে বিশেষ অভিযানে ভারতীয় জিরা ও ট্রাক জব্দ নকলায় নবনির্বাচিত এমপিকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা ডাকাতি মামলার আসামির পক্ষ নিল যমুনা ওয়েলের জিএম এইচ আর ও বাঘাবাড়ি ডিপো ইনচার্জ সহকারী প্রকৌশলীর দিকে সড়কে জনদুর্ভোগের অভিযোগ বনলতা ল্যান্ডমার্কে অন্ধকারের জাল: শেয়ার দখল, কোটি টাকার লেনদেন ও ‘হুমকির রাজনীতি লোটাস কামালের ব্যবসায়িক পার্টনার নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা শ্রমমন্ত্রী দায়িত্বে অবহেলা করলে ছাড় নয়: ধর্মমন্ত্রী সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল না : সুনেরাহ মশার কয়েল থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে নারীর মৃত্যু ১৩ বছর পর ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস রমজানে শয়তান বন্দি, তবু গোনাহ কেন? অটিজম নিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে বিপাকে তিশা সৌদি আরবে সিআইএর স্টেশনে হামলা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ রামগড়ে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে মতবিনিময় করেন বিভাগীয় কমিশনার চাঁপাইনবাবগঞ্জে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই-নূরুল ইসলাম বুলবুল মানবিক সহায়তায় সিন্দুকছড়ি জোন অফিসে উপস্থিতি নিয়ে সরকারি কর্মচারীদের নতুন নির্দেশনা স্বর্ণের দামে এলো বড় সুখবর আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব সাংবাদিক দিদারুল আলমের মায়ের জানাজা আজ বাদ জোহর আটকা পড়া প্রবাসীদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট দেশজুড়ে অবৈধ আবাসন প্রকল্পের ছড়াছড়ি ফের রং বদলাতে চান তারেক রহমানের মামলার বাদী আমিন আহমেদ পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার

অনশন ভাঙাতে ব্যর্থ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

অনশন ভাঙাতে ব্যর্থ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক
পাঠক সংখ্যা
638

বরিশাল সংবাদদাতা:

বরিশালে চলমান স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে ছাত্র-জনতার আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।বুধবার (১৩ আগস্ট) দুপুর দেড়টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মহাপরিচালক এ কথা বলেন। আন্দোলনকারীদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, আমরা কি বিনা কারণে সরকারের সঙ্গে বিরোধ চাই, না বিশৃঙ্খলা সৃষ্টি করে অন্য ফায়দা নিতে চাই? এ সুযোগ আমরা দিতে চাই না। আন্দোলনকারীদের চাওয়া-পাওয়ার সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকাণ্ডের কোনো বিরোধ নেই।

এসময় উপস্থিত ইন্টার্ন চিকিৎসকরা নিরাপত্তাসহ সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। এর আগে মহাপরিচালক হাসপাতালে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের দাবির প্রতি সমর্থন জানান এবং হাসপাতালের বিভিন্ন অনিয়মের বিষয়ে অবগত হন। এদিকে বিকেল তিনটার দিকে মহাপরিচালক অনশন ভাঙাতে শিক্ষার্থীদের পানি ও জুস পান করানোর চেষ্টা করেন। তবে আন্দোলনকারীরা জানিয়ে দেন, স্বাস্থ্য উপদেষ্টা বরিশালে না আসা পর্যন্ত তারা অনশন ভাঙবেন না। একইসঙ্গে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এদিকে আন্দোলন চলাকালে বিকেল চারটার আগমুহূর্তে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে অন্তত ১০ জন আহত হন, যাদের মধ্যে ৭ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হামলাকারীদের তদন্ত ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তার দাবি জানিয়েছেন আন্দোলনের সমন্বয়ক মহিউদ্দিন রনি। তিনি জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১১টা থেকে শান্তিপূর্ণভাবে ব্লকেড চলছিল। কিন্তু হঠাৎ একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। রনি আরও বলেন, ব্লকেডের পাশাপাশি এখন গণঅনশনও চালানো হবে এবং স্বাস্থ্যখাত সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ১৬ দিন ধরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের বিভিন্ন হাসপাতালে অব্যবস্থাপনা দূরীকরণ ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নের দাবিতে তিন দফা আন্দোলন চালাচ্ছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। প্রথমে আন্দোলন ক্যাম্পাস ও নগরকেন্দ্রিক থাকলেও পরবর্তীতে বরিশাল-ঢাকা মহাসড়কের নথুল্লাবাদ এলাকায় অবরোধ কর্মসূচিতে রূপ নেয়, যা যাত্রী ও ব্যবসায়ীদের দুর্ভোগ সৃষ্টি করেছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রামগড়ে নির্মানাধীন বাড়ি ভাংচুর করার প্রতিবাদে মানববন্ধন

রামগড়ে নির্মানাধীন বাড়ি ভাংচুর করার প্রতিবাদে মানববন্ধন

মো: মাসুদ রানাঃ খাগড়াছড়ির রামগড়ে নিজ ভূমিতে বসত-বাড়ি তৈরির সময় রাতের আধাঁরে হামলা চালিয়ে নির্মানাধীন ঘর গুটিয়ে দেয়ার অভিযোগ উঠেছে ইউপিডিএফের বিরুদ্ধে। সোমবার (১২ জানুয়ারী) বিকেলে রামগড় সদর ইউনিয়নের খাগড়াবিল বাজারে রামগড় গুচ্ছ গ্রাম ভূমি রক্ষা কমিটির ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী। মানববন্ধনে অভিযোগ করা হয়, শনিবার (১০ জানুয়ারী) রাতের আধাঁরে রামগড় ইউনিয়নের লালছড়ি এলাকার কামাল হোসেনের ছেলে মো: জাহিদুল ইসলামের মালিকানাধীন ভূমিতে নির্মাণাধীন বসতঘর ভেঙে গুটিয়ে দেয় ইউপিডিএফ সন্ত্রাসীরা। রামগড় ভূমি রক্ষা কমিটির আহবায়ক মোঃ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ক্ষতিগ্রস্ত এলাকায় বাঙালিদের নিরাপত্তা সহ সেনাবাহিনীর ক্যাম্প স্থাপনের জোর দাবি জানিয়ে ছয় দফা দাবি জানানো হয়। দাবীগুলো হলো: গুচ্ছগ্রাম এলাকার গুচ্ছগ্রামবাসীদের সকল বে-দখলকৃত ভূমি উদ্ধার করতে হবে, গুচ্ছ গ্রামবাসীদের অবিলম্বে নিজ নিজ

আরও পড়ুন
language Change