তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

প্রাণ কোম্পানির গুঁড়া হলুদে ‘ক্ষতিকর মাত্রায়’ সীসা

প্রাণ কোম্পানির গুঁড়া হলুদে ‘ক্ষতিকর মাত্রায়’ সীসা
পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
কোম্পানি প্রাণ-আরএফএলের নামে বিষাক্ত পন্য তৈরির অভিযোগ দীর্ঘদিনের। রাজধানীর গুলশান অবস্থিত নগর উন্নয়ন কতৃপক্ষের বিপণিকেন্দ্রের একাধিক বিক্রেতার সাথে কথা বলে জানাযায় প্রাণ কোম্পানির পন্য তারা বিক্রি করতে পারছে না। মার্কেটের একজন ব্যবসায়ী নুরুল আমিন সানু বলছেন তার কাছে এক নারী ক্রেতা প্যাকেটজাত হলুদের গুঁড়া চেয়েছিলেন, তাকে তিনি প্রাণ ব্রান্ডের হলুদের গুঁড়া দেয়ার পরে ওই ক্রেতা তাকে তা ফিরিয়ে দিয়ে মন্তব্য করছেন, প্রাণ ধ্বংসকারী কোম্পানির প্রাণের গুঁড়া হলুদ তিনি খান না। কোম্পানির নামে ওই ক্রেতা অভিযোগ করে বলেন প্রাণ কোম্পানি ভেজাল খাদ্য বাজারজাত করে। দোকানদার বলেন, সেই থেকে আমরা এখানের অনেক দোকানদার বলি- প্রাণ ধ্বংসকারী কোম্পানি প্রাণ। প্রাণের পন্য বেশি রাখিও না।

পাবনা জেলার চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রতিবেদককে টেলিফোনে বলেন কয়েকদিন আগে আমার নেতৃত্বে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই -এর পাবনা টিমের সহায়তায় উপজেলার ছাইকোলা ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামে ও ছাইকোলা চৌরাস্তায় প্রাণ কোম্পানির দুধ সংগ্রহের হাব ভিলেজ মিল্ক কালেকশন সেন্টারে অভিযান পরিচালনা করে ভেজাল দুধ চিহ্নিত করি। সেখানে একাধিক সংস্থা যেমন নিরাপদ খাদ্য কতৃপক্ষ এবং গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও এলাকায় বহু সাধারণ মানুষের উপস্থিতিতে আমরা এই ভেজাল দুধের উৎপাদনকারীদের খুঁজে পাই। এখানে ভেজাল দুধ সংগ্রহ, মজুদ ও সরবরাহের অভিযোগে প্রাণ হাবের তিন কর্মকর্তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। একইসাথে ভেজাল দুধ তৈরির সাথে জড়িত থাকার অভিযোগে নারীসহ ৫ জনকে আটকের পর থানায় সোপর্দ করা হয়েছে।

উপজেলার ছাইকোলা ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামে বেশ কয়েকটি পরিবার পামওয়েল তেল ও বিভিন্ন কেমিক্যাল দিয়ে নকল দুধ তৈরি করে আসছিল। প্রতিদিনই তৈরিকৃত বিপুল পরিমাণ ভেজাল দুধ ছাইকোলা চৌরাস্তা মোড়ে প্রাণ ডেইরী হাবের দুগ্ধ শীতলীকরণ সেন্টারে বিপুল পরিমাণ ভেজাল দুধ সরবরাহ করে আসছিল। এনএসআই’র সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ( ইউএনও) মুসা নাসের চৌধুরী প্রথমে লাঙ্গলমোড়া গ্রামে ভেজাল দুধ তৈরিকারকদের বাড়িতে অভিযান চালান। এ সময় সেখান থেকে আটক করা হয় ৫ জনকে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছাইকোলা চৌরাস্তা মোড়ে প্রাণ ডেইরী হাবের (ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার) দুগ্ধ শীতলীকরণ সেন্টারে অভিযান চালান। সেখানে মজুদকৃত ৬ হাজার লিটার দুধ পরীক্ষা নিরীক্ষায় দুধের মধ্যে তেল ও ডিটারজেন্টের উপস্থিতি পাওয়ায় জনসম্মুখে ভেজাল দুধ বিনষ্ট করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

অপরাধ স্বীকার করায় প্রাণ ডেইরী হাবের গুরুদাসপুর অঞ্চলের এরিয়া ম্যানেজার পাবনার ফরিদপুর উপজেলার জন্তিহার গ্রামের শহিদুল সরকারের ছেলে শামসুল আলম (৩৬), সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চক চিথুলয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে জহির রায়হান (২৭) ও পাবনার সাঁথিয়া উপজেলার করমচা গ্রামের ফজলুল হকের ছেলে নাজমুল হোসাইন (৩৫) কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুসা নাসের চৌধুরী। পরে তাদের জেলহাজতে পাঠায় পুলিশ। আটককৃতরা হলেন, লাঙ্গলমোড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে সাইদুল ইসলাম (৪৫), সাইদুল ইসলামের ছেলে লিটন হোসেন (১৯), হযরত আলীর ছেলে নিজাম উদ্দিন (৫০), খবির উদ্দিনের ছেলে রুবেল হোসেন (২০) ও রিফাজ আলীর স্ত্রী মাজেদা খাতুন (৩৫)। এনএসআই পাবনার সহকারী পরিচালক এবিএম লুৎফুল কবিরের নেতৃত্বে ১৭ সদস্যের একটি টিম, পাবনার অতিরিক্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মোফাজ্জল হোসেন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আসলাম হোসেন ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আমরা কয়েকজনকে আটক করেছি। তিনজনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। অন্যদের নামে নিয়মিত মামলা দেওয়া হয়েছে। ভেজাল দুধ তৈরির সাথে অন্য যারা জড়িত তারা পালিয়ে গেছে। তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রাণের গুঁড়া হলুদে ‘ক্ষতিকর মাত্রায়’ সীসা
স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রার সীসা থাকার কারণে যুক্তরাষ্ট্রের বাজার থেকে প্রাণ ব্রান্ডের হলুদের গুঁড়া প্রত্যাহার করে নিতে বলেছে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন-এফডিএ। যুক্তরাষ্ট্রের বাজারে প্রাণের পণ্য বিক্রি শুরুতে এমন বাঁধার সম্মুখীন হয় কোম্পানিটি। প্রাণের পণ্যগুলোর মধ্যে ম্যাঙ্গো ফ্রুট ড্রিংক, সুগন্ধি চাল, মুড়ি, শর্ষের তেল, নুডলস, মসলা, টোস্ট, বিস্কুট, ড্রাই কেক, ললিপপ, চকলেট, ইত্যাদি পণ্যগুলো যুক্তরাষ্ট্রের প্রায় ৩০টি স্টেটে বাজারজাত শুরু করেছিলো। ২০১৩ সালের অক্টোবরে দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন-এফডিএ তার দেশের ভোক্তাদের বাংলাদেশি কোম্পানি প্রাণ গুড়া হলুদ ব্যবহার না করার পাশাপাশি প্রয়োজনে স্বাস্থ্য পরীক্ষা করতেও পরামর্শ দিয়েছিলো। এফডিএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিলো, এক ব্যক্তির অসুস্থতার কারণ খুঁজতে গিয়ে প্রাণ মসলায় ক্ষতিকর মাত্রায় সীসা থাকার বিষয়টি তাদের নজরে আসে। রাসায়নিক পরীক্ষায় প্রাণের গুঁড়া হলুদে ৫৩ পিপিএম (পার্টস পার মিলিয়ন) পর্যন্ত সীসা পাওয়া গেছে, যা নবজাতক, শিশু-কিশোর ও গর্ভবতী নারীর জন্য খুবই ক্ষতিকর। এর পর নিউইয়র্কে প্রাণের ৪০০ গ্রামের প্যাকেটজাত গুঁড়া হলুদের আমদানিকারক ডেট্রয়েটের বেস্ট ভ্যাল্যু নামের প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের বাজার থেকে পণ্যটি তুলে নিয়েছে। তার আগে প্রাণের ২৫০ গ্রামের প্লাস্টিক জারের গুঁড়া হলুদে ২৮ পিপিএম এবং ৪০০ গ্রামের প্যাকেটে ৪২ পিপিএম সীসা পাওয়া যাওয়ায় নিউ ইয়র্কের আমদানিকারক প্রতিষ্ঠান এশিয়া ক্যাশ অ্যান্ড ক্যারি ইনক ও ব্রুকলিনের অন টাইম ডিস্ট্রিবিউশনস পণ্যটি প্রত্যাহার করে নেয়। যেসকল ক্রেতা প্রাণের গুঁড়া হলুদ কিনেছেন, তা দোকানে ফেরত দিয়ে পু্রো দাম ফেরত নিতে বলেছে এফডিএ। সরকারি ওই সংস্থার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীসা শরীরে মারাত্মক প্রভাব ফেলতে পারে। সীসার কারণে শিশুর মানসিক ও দৈহিক বৃদ্ধি ব্যাহত হতে পারে। গর্ভবর্তী নারী, নবজাতক এবং অল্প বয়সীদের সীসার প্রভাব এড়িয়ে চলা উচিৎ। যারা প্রাণের গুঁড়া হলুদ ব্যবহার করেছেন, তাদের প্রয়োজনে চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করার পরামর্শ দিয়েছে এফডিএ। মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ রহমাতুল বারী বলেছেন সীসা হাড় এবং দাঁতের বিপাকের সাথে হস্তক্ষেপ করে এবং রক্তনালী এবং কোলাজেন সংশ্লেষণের ব্যাপ্তিযোগ্যতা পরিবর্তন করে। সীসা বিকাশমান প্রতিরোধ ব্যবস্থার জন্যও ক্ষতিকর হতে পারে, যার ফলে অতিরিক্ত প্রদাহজনক প্রোটিন তৈরি হয়; এই প্রক্রিয়াটির অর্থ হতে পারে যে সীসার এক্সপোজার শিশুদের মধ্যে হাঁপানির ঝুঁকির কারণ। এতে মৃত্যুর ঝুঁকি তৈরি হতে পারে।

প্রাণ কোম্পানির মিডিয়া বিভাগের কর্মকর্তা প্রতিবেদকের সাথে কথা বলছেন বিষয়টি নিয়ে। তার কোম্পানিতে ভেজাল দুধ সংগ্রহ করা হওয়ার বিষয়টি তিনি স্বীকার করেছেন। তিনি বলছেন, সকল কোম্পানিতেই দু-একজন অসৎ লোক থাকে। ঠিক তেমনই ওরা প্রাণ কোম্পানির অসৎ লোক ছিলো। ধরা পরার পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। বিষয়টি একমাস আগের কথা। আজ ১০ আগষ্ট রবিবার রাজধানীর বাড্ডা এলাকায় প্রাণ আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে আমাদের কোম্পানি এই বিষয়টি নিয়ে প্রেসকনফারেন্স করে স্পষ্ট করছে। জড়িতদের চাকরিচ্যুত করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নারী সাংবাদিক স্বপ্ন রোজের বিরুদ্ধে মামলার প্রতিবাদের সাংবাদিকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজার মাফিয়া কাজী সাইফুরের দুর্নীতি নিয়ে অনলাইন নিউজ পোর্টাল বৈশাখীনিউজ২৪.নেট-এ সংবাদ প্রকাশ করায় প্রতিবেদক স্বপ্ন রোজের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও বিভিন্নভাবে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস)।এতে সভাপতিত্ব করেন বানাসাস সভাপতি নারী নেত্রী নাসিমা আক্তার সোমা। এ সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বলেন, শেয়ারবাজার সিন্ডিকেটের কারণে অনেক মানুষ সর্বহারা হয়ে গেছে। ওই চক্র যেকোনো সময় শেয়ারবাজারে ধস নামিয়ে দিতে পারে। তাই সাংবাদিকরা সব সময় শেয়ারবাজারের দিকে দৃষ্টি রাখেন। আমাদের বোন স্বপ্ন রোজ যে রিপোর্টি করেছে সেটা সত্য। এই রিপোর্ট প্রমাণ করে যিনি মামলা করেছেন তিনি চক্রান্তকারী। ওমর ফারুক আরও বলেন, আমি স্বপ্ন রোজকে বলতে চাই,

আরও পড়ুন
language Change