তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
৩৩ বছরের কর্মজীবন শেষে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায় ফরিদপুরে বিস্তারকে কেন্দ্র করে চার গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক টাঙ্গাইল সখীপুরে মা হত্যা কারী সেই ছেলে গ্রেফতার তেল সংকটে সেচ বন্ধ: পাহাড়ের কৃষিতে ফসলহানির শঙ্কা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে আওয়ামী সরকারের সচিব উপ-সচিবদের দুর্নীতির মিডিয়াম্যান ফায়ার ফাইটার সাদ্দাম ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত ইনজুরি থেকে ফিরেই রোনালদোর জোড়া গোল স্বৈরাচারের প্রতিমন্ত্রীর আস্থাভাজন আলাউদ্দিন এবার ফায়ার সার্ভিসে পিরটালক পদ বাগালেন শাহবাগে ট্রান্সজেন্ডারদের হামলায় সাংবাদিক আহত দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস দুবাই মেরিনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা টিভি দেখার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ হামের ভয়াবহ প্রাদুর্ভাব, চ্যালেঞ্জের মুখে হাসপাতালের সেবা বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শনিবার ব্যবসায়ী নেতাদের সঙ্গে বসছেন প্রধানমন্ত্রী সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামি পুলিশের হাতে ফের আটক অসহায় এক পরিবারের পাশে দাঁড়ালো ‘সাউথ লন্ডন ফাউন্ডেশন ১২ কেজি এলপিজির দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা মোংলায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন কমফোর্ট হাউজিংয়ের ভবনে অনুমোদনবিহীন অতিরিক্ত ফ্ল্যাট নির্মাণ শেরপুরে তেল নিতে ব্যস্ত ট্যাগ অফিসার, ভোগান্তিতে বাইকাররা এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার ৫ উপায় ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির ফটোশুটের নামে শ্লীলতাহানি গায়ক জাহিদ অন্তু কারাগারে ২ সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড পহেলা বৈশাখ ঘিরে জাসাসের ব্যাপক প্রস্তুতি পেট্রোল পাম্পে তেল নিতে মোটরসাইকেলের ট্যাংক খুলে হাজির চালক রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে সিনেমার টিজার প্রকাশ করে বিতর্কে রণবীর রেলের সাগর চুরির কারিগর ফকির মো. মহিউদ্দীন! একইদিনে তিনটি অপমৃত্যুর ১৫ এপ্রিলের পর পোল্যান্ডের ভিসার আবেদন নেবে না সুইডিশ দূতাবাস বনদস্যু দমনে জোরালো অভিযানের ঘোষণা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প কেশবপুরে ঘরের গ্রিল কেটে শিক্ষকের বাসায় চুরি আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বার্তা লালবাগে নারীসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইগাতীতে পানি নিষ্কাশন বন্ধ, চরম দুর্ভোগে গ্রামবাসী আমতলীতে জমি বিরোধে বৃদ্ধা নিহত, অভিযুক্তরা পলাতক অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলের কিশোর হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার কয়রায় পৈতৃক সম্পত্তি দখলের অপচেষ্টা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন সুন্দরবনে আজ থেকে শুরু হলো মৌয়ালরা টাঙ্গাইলে অনুমোদনহীন ৪ ইট ভাটায় সাড়ে ১২ লাখ টাকা জরিমানা

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

তিন দিনের সফরের প্রথম দিন ঢাকার পাকিস্তান হাইকমিশনে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে পৃতক বৈঠক করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার (২৩ আগস্ট) বাংলাদেশ সফরে এসে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে ঢাকার একটি হোটেলে এই বৈঠকগুলো একের পর এক অনুষ্ঠিত হয়। এ বৈঠকগুলোর বিষয়ে এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ঢাকার পাকিস্তান হাইকমিশনে বিএনপির ছয় সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ইসহাক দার। বৈঠকে আঞ্চলিক সহযোগিতা প্রসঙ্গ বিশেষভাবে আলোচনায় উঠে আসে। এতে সার্ক প্রতিষ্ঠায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি জানানো হয়। এছাড়া পাকিস্তান ও বাংলাদেশের অতীতের উচ্চ পর্যায়ের যোগাযোগের কথাও নেতারা আলোচনায় উল্লেখ করেন।
এরপর জামায়াতের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে জামায়াতের পক্ষে নেতৃত্ব দিয়েছেন দলটির নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

এ বিষয়ে এক্স হ্যান্ডেলে দেওয়া পৃথক এক পোস্টে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে মূলত বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক জোরদারের উপায় এবং এ অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এ সময় পাক উপ-প্রধানমন্ত্রী জামায়াত নেতাকর্মীদের দুর্দশা ও নানা প্রতিবন্ধকতার মধ্যেও তাদের সাহস ও দৃঢ়তার প্রশংসা করেন। বিএনপি ও জামায়াতের আগে জাতীয় নাগরিক পার্টির সাত সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে দেখা করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। দলের সদস্যসচিব আখতার এই বৈঠকের নেতৃত্ব দেন।

বৈঠক শেষে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে জানানো হয়, ইসহাক দার এনসিপির সংস্কার ও সামাজিক ন্যায়বিচারের দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন। একই সঙ্গে পাকিস্তান ও বাংলাদেশের তরুণদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এনসিপি নেতারা বৈঠকে ২০২৪ সালে দেশব্যাপী রাজনৈতিক সংহতকরণের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর সুযোগ ও সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

১৭০ টাকার জন্য ভাতিজিকে পিটিয়ে হত্যা

১৭০ টাকার জন্য ভাতিজিকে পিটিয়ে হত্যা

ডেস্ক রিপোর্টঃ ঝালকাঠির কাঁঠালিয়ায় ১৭০ টাকা হারানোর জেরে ভাতিজিকে শাবল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। মঙ্গলবার ৩০ ডিসেম্বর বিকেলে উপজেলার আওরাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি বুধবার জানাজানি হয়। নিহত লামিয়া আক্তার (১৪) অভিযুক্তের বড় ভাই ফারুক খানের সৎ মেয়ে এবং উত্তর চরাইল হাসেমিয়া দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী। ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত জাকির হোসেন খানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। পুলিশ নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, পকেট থেকে ১৭০ টাকা হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে লামিয়ার মা লিলি বেগমকে মারধর শুরু করে জাকির হোসেন। বিষয়টি দেখতে পেয়ে লামিয়া মাকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও শাবল দিয়ে এলোপাতাড়ি পেটায়। এতে মা-মেয়ে গুরুতর আহত হলে স্বজনরা তাদের উদ্ধার করে

আরও পড়ুন
language Change