তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মন্ত্রিসভা বৈঠকে স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদ রিমান্ডে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মিসাইল, ইরানে কতদিন যুদ্ধ চালাতে পারবে অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চায় মাওলানা ফয়জুল হাসান ময়লার বিল বেঁধে দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এক অটোরিকশায় ফিরল একটি পরিবারের সচ্ছলতা রায়গঞ্জে পুকুর দখল নিয়ে সংঘর্ষে নিহত ২ কুমিল্লার জাঙ্গালীয়ার পিডিবির ৩ কর্মকর্তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দুর্নীতির অভিযোগ রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কুয়াকাটায় গাঁজাসহ যুবক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ! খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতাদের স্মারকলিপি প্রদান পটুয়াখালীতে যৌথ অভিযানে নকল সিগারেট জব্দ টানা ১২ দিন ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা মৎস্য অধিদপ্তরের জলবায়ু প্রকল্পে হরিলুট: পিডি জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়! ‘তাজুল সাম্রাজ্য’: কোটি টাকার রাজস্ব গিলে খাওয়ার রোমহর্ষক ফিরিস্তি মন্ত্রিপরিষদে সভা অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানে অর্থ সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করলো বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার মৌলভীবাজারে বিশেষ অভিযানে ভারতীয় জিরা ও ট্রাক জব্দ নকলায় নবনির্বাচিত এমপিকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা ডাকাতি মামলার আসামির পক্ষ নিল যমুনা ওয়েলের জিএম এইচ আর ও বাঘাবাড়ি ডিপো ইনচার্জ সহকারী প্রকৌশলীর দিকে সড়কে জনদুর্ভোগের অভিযোগ বনলতা ল্যান্ডমার্কে অন্ধকারের জাল: শেয়ার দখল, কোটি টাকার লেনদেন ও ‘হুমকির রাজনীতি লোটাস কামালের ব্যবসায়িক পার্টনার নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা শ্রমমন্ত্রী দায়িত্বে অবহেলা করলে ছাড় নয়: ধর্মমন্ত্রী সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল না : সুনেরাহ মশার কয়েল থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে নারীর মৃত্যু ১৩ বছর পর ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস রমজানে শয়তান বন্দি, তবু গোনাহ কেন? অটিজম নিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে বিপাকে তিশা সৌদি আরবে সিআইএর স্টেশনে হামলা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ রামগড়ে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে মতবিনিময় করেন বিভাগীয় কমিশনার চাঁপাইনবাবগঞ্জে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই-নূরুল ইসলাম বুলবুল মানবিক সহায়তায় সিন্দুকছড়ি জোন অফিসে উপস্থিতি নিয়ে সরকারি কর্মচারীদের নতুন নির্দেশনা স্বর্ণের দামে এলো বড় সুখবর আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব সাংবাদিক দিদারুল আলমের মায়ের জানাজা আজ বাদ জোহর আটকা পড়া প্রবাসীদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট দেশজুড়ে অবৈধ আবাসন প্রকল্পের ছড়াছড়ি ফের রং বদলাতে চান তারেক রহমানের মামলার বাদী আমিন আহমেদ পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার

ছাত্রলীগ নেতা পালিয়ে গেলেও পুড়িয়ে দেয়া হয়েছে বাইক

ছাত্রলীগ নেতা পালিয়ে গেলেও পুড়িয়ে দেয়া হয়েছে বাইক
পাঠক সংখ্যা
638

বরিশাল সংবাদদাতা:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক ছাত্রলীগ নেতার মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। যিনি ছাত্রদল নেতাদের সহযোগিতায় পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। রোববার রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনন্দ বাজার সেতুর ওপর মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয় বলে জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি রফিকুল ইসলাম। এর আগে রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নির্মাণাধীন নভোথিয়েটার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তানজিদ মঞ্জুকে আটক করেছিল শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদ আহনাফ বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ছাত্রলীগের কোনো কমিটি ছিল না। তবে সংগঠনটির দুইটি গ্রুপ ছিলো, একটি গ্রুপের ক্যাডার ছিলো মঞ্জু। সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর করাসহ নানা অপকর্মের জড়িত ছিল। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী রাকিন খান বলেন, সোমবার ইংরেজি বিভাগের এসোসিয়েশন নির্বাচন। নির্বাচনে মঞ্জু একটা গ্রুপকে সার্পোট করছে। সেই গ্রুপের হয়ে প্রচার চালাতে মঞ্জু ক্যাম্পাসে এসছে এমন ঘটনা শুনে সেখানে যাই।

এ সময় তার সঙ্গে ছাত্রদলের মিজান, মিয়া বাবুল ও মিঠুনসহ আরও কয়েকজন ছিল। মেরিন একাডেমির সামনে নভোথিয়েটারে গিয়ে মঞ্জুকে দেখতে পান তারা। তখন মিজান ও মিয়া বাবুল মঞ্জুকে জেরা করতে শুরু করেন। বিষয়টি পুলিশ ও প্রক্টরকে জানাতে কল দিতে পাশে যান জানিয়ে রাকিন খান বলেন, “কিছুক্ষণ পরে গিয়ে দেখি মঞ্জু নেই। মিজান ও মিয়া বাবুলকে জিজ্ঞেস করলে, তারা বলেন মঞ্জু আশেপাশেই আছে। কিন্তু পরে তাকে আর কোথাও পাওয়া যায়নি।”

ঘটনাস্থলে উপস্থিত কলা ও মানবিক অনুষদের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাত ৯টার দিকে মঞ্জুকে আটক করা হয়। সাড়ে ৯টার দিকে ছাত্রদলের মিজান, মিয়া বাবুল ও মিঠুনসহ আরও কয়েকজন মঞ্জুর সঙ্গে পার্সোনাল কথা বলার নাম করে মেরিনের সামনের রাস্তার দিকে নিয়ে যায়। কিছুক্ষণ পরে তারা বলে মঞ্জুকে পাওয়া যাচ্ছে না, সে পালিয়ে গেছে।

তবে মঞ্জু পালিয়ে যেতে পারলেও তার মোটরসাইকেলটি ফেলে যায়। মোটরসাইকেলটি রাত দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনন্দ বাজার ব্রীজের উপর নিয়ে যায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। পরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ বিষয়ে জানতে ছাত্রদলের মিয়া বাবুলকে কল করা হলে ব্যস্ততার অজুহাত দিয়ে কল কেটে দেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কোনো কমিটি না থাকায় বিষয়টি নিয়ে সংগঠনটির আর কেউ কথা বলতেও রাজি হননি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) রাহাত হোসাইন ফয়সাল বলেন, এক শিক্ষার্থীকে আটকের ঘটনাটি আমি শুনেছি, ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। কিন্তু মঞ্জুকে না পেয়ে পুলিশ চলে গেছে। বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ছাত্রলীগ নেতা মঞ্জুর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে আটকের পর পুলিশ গিয়ে কাউকে পায়নি। মোটর সাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার খবর পেয়েছেন জানিয়ে তিনি বলেন, পোড়া মোটর সাইকেল উদ্ধার বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে এখনো কিছু বলেনি। কেউ থানায় অভিযোগও দেয়নি।

বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের এসআই অতনু বলেন, পোড়া মোটরসাইকেল উদ্ধার, এটা বিশ্ববিদ্যালয়ের বিষয়। অনুমতি না পাওয়ায় ঘটনাস্থলে যাননি তিনি।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চাই প্রেস কমিশন

শওকত মাহমুদ: রাগে ফুঁসতে ফুঁসতে ছাত্র-জনতা অদম্য স্বতঃস্ফূর্ততা ও প্রচণ্ড সাহসে শেখ হাসিনার সরকারকে ফেলেই দিল। শেখ হাসিনার উচ্চ দম্ভ, বে-নজীর কুশাসন ও শেষ মুহূর্তের বীভৎস গণহত্যা এর তাৎক্ষণিক কারণ। আগা-পাশ-তলা ফ্যাসিবাদী শেখ হাসিনা ছাত্রদের সঙ্গে কথাই বলতে চাননি। ইসলাম ধর্মের প্রথম প্রচারক হযরত নূহ (আ:) যখন তাঁর জাতির মানুষদের আল্লাহ’র আনুগত্যের কথা বলতে যেতেন, তখন তারা কানে আঙ্গুল দিত, কাপড় দিয়ে ঢেকে দিত। এমনি না শোনার কারণে আল্লাহ মহাপ্লাবনে ভাসিয়ে দিলেন না-শোনা কাফিরদের। প্রাসঙ্গিক একটি ঘটনার উল্লেখ পাই রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মুক্তধারা’নাটকে। দুই গ্রামের দুই মোড়লের প্রতিযোগিতায় শিবতরাই গ্রামের মোড়ল তার গ্রামের মানুষের কান-ঢাকা টুপি পরিয়ে দিয়েছিল। উদ্দেশ্য, তাদেরকে কিছু জানতে না দেওয়া কিংবা ততটুকুই জানতে দেওয়া যতটুকু স্বৈরাচারের পক্ষে ভালো। নাটকে এর পাল্টা কথাটা ছিল ধনঞ্জয়ের মুখে: ‘জগতটা বাণীময়

আরও পড়ুন
language Change