তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চায় মাওলানা ফয়জুল হাসান ময়লার বিল বেঁধে দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এক অটোরিকশায় ফিরল একটি পরিবারের সচ্ছলতা রায়গঞ্জে পুকুর দখল নিয়ে সংঘর্ষে নিহত ২ কুমিল্লার জাঙ্গালীয়ার পিডিবির ৩ কর্মকর্তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দুর্নীতির অভিযোগ রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কুয়াকাটায় গাঁজাসহ যুবক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ! খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতাদের স্মারকলিপি প্রদান পটুয়াখালীতে যৌথ অভিযানে নকল সিগারেট জব্দ টানা ১২ দিন ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা মৎস্য অধিদপ্তরের জলবায়ু প্রকল্পে হরিলুট: পিডি জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়! ‘তাজুল সাম্রাজ্য’: কোটি টাকার রাজস্ব গিলে খাওয়ার রোমহর্ষক ফিরিস্তি মন্ত্রিপরিষদে সভা অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানে অর্থ সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করলো বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার মৌলভীবাজারে বিশেষ অভিযানে ভারতীয় জিরা ও ট্রাক জব্দ নকলায় নবনির্বাচিত এমপিকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা ডাকাতি মামলার আসামির পক্ষ নিল যমুনা ওয়েলের জিএম এইচ আর ও বাঘাবাড়ি ডিপো ইনচার্জ সহকারী প্রকৌশলীর দিকে সড়কে জনদুর্ভোগের অভিযোগ বনলতা ল্যান্ডমার্কে অন্ধকারের জাল: শেয়ার দখল, কোটি টাকার লেনদেন ও ‘হুমকির রাজনীতি লোটাস কামালের ব্যবসায়িক পার্টনার নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা শ্রমমন্ত্রী দায়িত্বে অবহেলা করলে ছাড় নয়: ধর্মমন্ত্রী সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল না : সুনেরাহ মশার কয়েল থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে নারীর মৃত্যু ১৩ বছর পর ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস রমজানে শয়তান বন্দি, তবু গোনাহ কেন? অটিজম নিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে বিপাকে তিশা সৌদি আরবে সিআইএর স্টেশনে হামলা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ রামগড়ে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে মতবিনিময় করেন বিভাগীয় কমিশনার চাঁপাইনবাবগঞ্জে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই-নূরুল ইসলাম বুলবুল মানবিক সহায়তায় সিন্দুকছড়ি জোন অফিসে উপস্থিতি নিয়ে সরকারি কর্মচারীদের নতুন নির্দেশনা স্বর্ণের দামে এলো বড় সুখবর আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব সাংবাদিক দিদারুল আলমের মায়ের জানাজা আজ বাদ জোহর আটকা পড়া প্রবাসীদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট দেশজুড়ে অবৈধ আবাসন প্রকল্পের ছড়াছড়ি ফের রং বদলাতে চান তারেক রহমানের মামলার বাদী আমিন আহমেদ পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার বনলতা ল্যান্ডমার্কে কোটি টাকার অনিয়ম : শেয়ার দখল থেকে গ্রাহকের অর্থের হিসাবহীনতা ! তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ টাকায় কি মাপা হয় সন্তানের ভালোবাসা বাবা মায়ের পক্ষপাতিত্ব ও সামাজিক অবক্ষয়

বাংলাদেশে ইউটিউবে অশ্লীল ভিডিওর ছড়াছড়ি

পাঠক সংখ্যা
638

মোহাম্মদ মাসুদ॥

দিন দিন প্রযুক্তির কল্যাণে এখন অনেকেই ইউটিউব চ্যানেল চালাচ্ছেন। টিভি চ্যানেল সম্প্রচারের জন্য সরকারি নিয়ম-নীতি থাকলেও এই ইউটিউব চ্যানেলের জন্য তা নেই। সবাই এখানে ব্যাপক স্বাধীনতা পাচ্ছেন। প্রযুক্তি সব কিছু আমাদের সহজ করে দিচ্ছে। ফলে যে যার মতো সেটিকে ব্যবহার করছে। বাণিজ্যিক ইউটিউব চ্যানেলের পাশাপাশি ব্যক্তিগত ইউটিউব চ্যানেলগুলোও এখন নানা রকম কন্টেন্ট প্রকাশ করছে। তবে, এই কন্টেন্টগুলোর বেশিরভাগ অশ্লীলতায় ভরপুর। এই কন্টেন্টগুলোর কমেন্টস বক্সে কোনো পজেটিভ মন্তব্য থাকে না দর্শকের।
অরুচিকর ও বিরক্তিকর বলেই সবাই মত প্রকাশ করেন। তবুও থেমে নেই এসব কন্টেন্টের প্রকাশ। আর্থিক সুবিধা ও বেশি ভিউয়ার্সের জন্য এসব কন্টেন্টগুলো প্রকাশ করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানান। একটি কন্টেন্ট প্রকাশের এক মাসেরও কম সময়ে এগুলোতে দেখা যায় ২০ থেকে ৩০ লাখ ভিউয়ার্স। ‘মডার্ন ভাদাইম্যা’, চাকুরির ইন্টারভিউ, ডাক্তার সাহেব, ভাবির জ্বালা, দেবর ভাবি, ‘ছোট টাইসান’, ‘বাসর ঘরে আপনি কি করবেন’সহ এমন অনেক কন্টেন্ট দেশীয় ইউটিউব চ্যানেলগুলোতে প্রকাশ হচ্ছে। দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি ভুলে গিয়ে নিম্নমানের নির্মাতারা ভিউ ও আর্থিক লাভের আশায় তৈরি করছেন সুড়সুড়ি দেয়া কন্টেন্ট। সাম্প্রতিক সময়ে মূলধারার কন্টেন্টগুলোতেও থাকছে অশ্লীলতার ছড়াছড়ি। টিভিতে নাটক প্রচারের জন্য বেশ কিছু নিয়ম মেনে নাটক নির্মাণ করতে হয়। কিন্তু ইউটিউবের জন্য নাটক-ওয়েব সিরিজ নির্মাণের জন্য কোনো নিয়ম মানার প্রয়োজন পড়ে না। এদিকে যে সব নির্মাতা টিভিতে নাটক প্রচারে ব্যর্থ হচ্ছেন তাদের অনেকেই ইউটিউবের জন্য নির্মাণ করছেন ওয়েব সিরিজ। ওয়েব সিরিজ এই সময়ে অনলাইন দর্শকের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। বিশ্বের নানা দেশে বড় বড় নির্মাতা ও তারকারা ওয়েব সিরিজে এই সময়ে কাজ করছেন। দেশীয় নির্মাতা ও অভিনয় শিল্পীরাও এ মাধ্যমটিতে এখন ঝুঁকছেন। কিন্তু দেশীয় ওয়েব সিরিজগুলোতে থাকছে অশ্লীলতা। নির্মাণশৈলীতে নেই কোনো শৈল্পিকতা। সিরিজের নামে যৌনতার উচ্ছৃঙ্খল চিত্রায়ণ দেখানো হচ্ছে। অনেকে গল্প আর চরিত্রের চেয়ে যৌনতা, বিছানা দৃশ্য আর অশ্লীলতায় উস্কানি দেয় এমন সব সংলাপকেই প্রাধান্য দিচ্ছেন। দর্শক বিনোদন পাবার আশায় এগুলো দেখে বেশ বিরক্ত হচ্ছে। পাশের দেশের ওয়েব সিরিজগুলোও অশ্লীলতায় ভরপুর। তবে সে দেশে ওয়েব সিরিজের জন্য সেন্সর বোর্ড চাওয়া হয়েছে শুরু থেকেই। আমাদের দেশেও ওয়েব সিরিজের জন্য সেন্সরের প্রয়োজন হয়ে পড়েছে বলে অনেকেই মন্তব্য করেন। ইউটিউবে অশ্লীল ভিডিও ও ওয়েব সিরিজ নিয়ে নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত বলেন, আমরা প্রযুক্তির সঠিক ব্যবহার জানি না বলেই আমাদের এই অধঃপতন। প্রযুক্তি আমাদের অনেক কিছু সহজ করে দিয়েছে। তাই বলে এটিকে যেমন খুশি তেমন ব্যবহার করতে হবে তার কোনো মানে হয় না। একজন সূস্থ মানুষ কখনো এসব অশ্লীলতার পক্ষে বলবে না। আমি মনে করি, প্রশাসনিকভাবে এগুলোর নিয়ন্ত্রণ প্রয়োজন। যে সব ইউটিউব চ্যানেল থেকে এ ধরনের অশ্লীল কন্টেন্ট প্রকাশ করা হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। তাহলে ক্রমান্বয়ে এগুলো বন্ধ হয়ে যাবে। ওয়েব সিরিজ নির্মাণের জন্যও কিছু নিয়ম-নীতি তৈরি করা হলে যে সে আর এগুলো নির্মাণের জন্য এগিয়ে আসবে না। নির্মাতা ও অভিনেতা সালাউদ্দিন লাভলু বলেন, ভারত যেখানে ওয়েব সিরিজের জন্য সেন্সরের কথা ভাবছে তাহলে বুঝতে হবে এটির ভয়াবহতা কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে। ওয়েব সিরিজ অনলাইন দর্শকের জন্য বিনোদনের নতুন একটি মাধ্যম। কিন্তু এই বিনোদনের মানে এই নয় এখানে অশ্লীল কিছু নিয়ে দর্শকের সামনে আসতে হবে। দর্শক বরারবই রুচিশীল কন্টেন্ট দেখতে চায় বলে আমি মনে করি। এ ছাড়া সস্তা ও মানহীন ভিডিওগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন। না হয় নতুন প্রজন্মের নৈতিকতার অবক্ষয় হবে। অভিযোগ রেয়েছে এই সকল চ্যানেলে সাধারন মেয়েদের অভিনয়ের সুযোগ দেয়ার নাম করে তাদেরকে অনৈতিক কাজে ব্যবহার করানো হচ্ছে এমন কি এসব কথিত নায়িকাদেরকে বড় বড় কর্তা ব্যাক্তিদের বিছানায় পাঠিয়ে আদায় করা হচ্ছে বড় কোন কাজ না হয় মোটা অংকের টাকা। এই টাকা থেকে এসব মেয়েদের কিছু দিয়েই শান্ত করা হয় এমনকি বিদেশ ভ্রমনেও পাটানো হয় তাদের।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শুল্ক প্রত্যাহারের দাবিতে বাদামতলী’তে ফল ব্যবসায়ীদের মানববন্ধন

কবির শাহ্- ফলজাতীয় পণ্যের অতিরিক্ত ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবিতে বাদামতলী’তে মানববন্ধন করেছে ফল আমদানিকারক, আড়তদার, পাইকারি বিক্রেতারা। মানববন্ধন থেকে ফলজাতীয় পণ্যের অতিরিক্ত রাজস্ব প্রত্যাহারে এক সপ্তাহের আলটিমেটাম দেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকালে রাজধানীর বাদামতলী ফলপট্টি র সামনে এ মানববন্ধনের আয়োজন করেন বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার এসোসিয়েশন। মানববন্ধনে সমিতির নেতা ছাড়াও কয়েকশ ব্যবসায়ী অংশ নেন। এ সময় ফলজাতীয় পণ্যে অতিরিক্ত রাজস্ব প্রত্যাহারে এক সপ্তাহের আলটিমেটাম দিয়ে সমিতির নেতারা বলেন, ডলার সংকটসহ নানা রকম বাধার কারণে আগে থেকেই ফল ব্যবসায়ীরা ক্ষতির শিকার হচ্ছেন। এর মধ্যে ফলপণ্যে অতিরিক্ত ভ্যাট, এসডি ও টিটিআই বসানোর কারণে ফল ব্যবসায় ধস নামা শুরু করেছে। ব্যবসায়ীরা জানান, ফলের উপর বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহার করে না নিলে প্রয়োজনে সারাদেশের ফল আমদানিকারক ও ব্যবসায়ীদের নিয়ে চট্টগ্রাম বন্দরসহ দেশের

আরও পড়ুন
language Change