তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার বনলতা ল্যান্ডমার্কে কোটি টাকার অনিয়ম : শেয়ার দখল থেকে গ্রাহকের অর্থের হিসাবহীনতা ! তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ টাকায় কি মাপা হয় সন্তানের ভালোবাসা বাবা মায়ের পক্ষপাতিত্ব ও সামাজিক অবক্ষয় ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের সব ফ্লাইট বাতিল রাজধানীসহ দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার

পরিত্যক্ত কোয়ার্টার এখন অসামাজিক কার্যকলাপ ও মাদকসেবীদের নিরাপদ স্থান

পরিত্যক্ত কোয়ার্টার এখন অসামাজিক কার্যকলাপ ও মাদকসেবীদের নিরাপদ স্থান
পাঠক সংখ্যা
638

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে পরিত্যক্ত কোয়ার্টার ভবন এখন মাদকসেবীদের নিরাপদ আড্ডাখানায় পরিণত হয়েছে। রাত নামলেই নাকি নির্বিঘ্নে শুরু হয় ভবনটিতে  মাদক সেবন, জুয়া ও বিভিন্ন অসামাজিক কার্যকলাপ। ৩ তলা বিশিষ্ট ভবনটিতে ১ সময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ থাকলেও বর্তমানে ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেই সুযোগেই দখল চলে গেছে মাদকসেবী ও অসামাজিক কার্যকলাপের হোতাদের হাতে।

সরেজমিনে পরিত্যক্ত ভবনটিতে দেখা যায়, প্রত্যকটি কক্ষে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল, সিগারেটের খালি প্যাকেট, ইয়াবার প্যাকেটসহ নানা মাদকদ্রব্যের আলামত। মেয়েদের পোশাক, যৌনকর্মে ব্যবহৃত সামগ্রীও সেখানে দেখা গেছে। যা স্পষ্ট করে যে এখানে দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ড চলছে তার স্বাক্ষ্য হিসেবে।

জানা গেছে যে, রাত হলেই সেখানে দলবেঁধে আসছে মাদকসেবীরা। চলছে ওই সব কর্মকানড অবাধে। কখনও হাসপাতালের পেছন দিয়ে। আবার কখনোবা হাসপাতালের মূল গেট দিয়েই ভবনে প্রবেশ করেছে তারা। অথচ হাসপাতাল কর্তৃপক্ষ এ সব বিষয়ে বিষয়ে নিচ্ছে না কার্যকর কোনো ব্যবস্থা। এমন অভিযোগ ও উঠেছে।

ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিগণ বলেন, অনেক দিন থেকেই এসব অসামাজিক কার্যকলাপ চলে আসছে ভবনটিতে। এই পরিত্যক্ত কোয়ার্টারটাই এখন অসামাজিক কার্যকলাপ ও মাদকসেবীদের নিরাপদ ঠিকানায় পরিনত হয়ে গেছে।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য রুহুল সিদ্দিকী রুমান বলেন, হাসপাতালের পেছনে এই ভবনে নিয়মিত মাদক সেবনের আলামত মিলছে। প্রচুর মেয়েদের পোশাক ও সরঞ্জাম পড়ে আছে। অথচ হাসপাতাল কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিছুই জানায়নি বলে মনে হয়।

‘মানব কল্যাণ সংস্থা (ইনসাফ)’এর চেয়ারম্যান হাবিবুল্লাহ পাহাড়ী বলেন, এখানে যা চলছে তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমাদের ধারণা, হাসপাতাল কর্তৃপক্ষের অজান্তে এ সব কাজ সম্ভব নয়। অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচ এ) ডা. তৌফিক আহমেদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীরা অংশ নেন। সভায় সবাই মাদক ও অসামাজিক কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

স্বেচ্ছাসেবী সংগঠন ও গণমাধ্যমকর্মীরা জানিয়েছেন, আগামী ২৬ আগস্ট হাসপাতালের এসব অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে গণসুনানি আয়োজন করা হবে। তারা হাসপাতাল কর্তৃপক্ষকে আলটিমেটামও দিয়েছে। প্রয়োজনে আন্দোলনে যাওয়ার কথাও জানানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ প্রতিনিধি কে বলেন, বিষয়টি আমরা সর্বশেষ আইনশৃঙ্খলা কমিটির সভায় তুলেছি। পুলিশকে ওই জায়গায় নিয়মিত টহলের জন্য অনুরোধ করা হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ইতোপূর্বে ও ওই স্থান থেকে অসামাজিক কার্যকলাপের দায়ে ২ জনকে আটক করে আদালতে পাঠিয়েছি। মাদক বিরোধী অভিযান নিয়মিতই চলছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সখিপুর ইউনিয়নে স্মার্ট কার্ড বিতরন ব্যাপক অনিয়মের অভিযো

বিশেষ প্রতিনিধি। সখিপুর ইউনিয়নে ১৬ ফেব্রুয়ারি ২০২৩ থেকে শুরু হয়েছে ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত নাগরিকদের স্মার্ট কার্ড বিতরন হচ্ছে। প্রতিদিন কমপক্ষে ৩০০/৪০০ লোকের আইডি কার্ড সমস্যা যেমন রঙ্গিন ফটো কপি, শুধু ফটোকপি নানা অজুহাতে সাধারণ মানুষের কাছ থেকে ৩৪৫ টাকা টাকা করে নেওয়া হচ্ছে। কেউ ৩৫০ টাকা দিলে তাক ৫ টাকা আর ফিরত দিচ্ছেনা বলছেন খুচরা নেই।কিন্তু সবাইকে দেওয়া হচ্ছে না কোন ম্যানি রিসিট। এখানে তাদের বিজ্ঞপ্তিতে বলা ছিল সোনালী ব্যাংকের যদি চালানে ৩৪৫ টাকা জমা দিবে কারো হাতে নয়। তাদের অজুহাত সোনালী ব্যাংক এখানে না থাকায় ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে আমরা জমা দিচ্ছি। প্রতিদিন যে পরিমাণ লোক থেকে লোকদের থেকে টাকা রিসিভ করছেন হে পরিমাণ মানি রিসিট কর্তৃপক্ষ দেখাইতে পারেননি। সবকিছু দেখে মনে হলো এখানে যথেষ্ট ঘাপলা হচ্ছে।

আরও পড়ুন
language Change