তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
১/১১ গভীর ষড়যন্ত্রের মাফিয়া ডন আমিন এখনো অধরা! আইজিপি হলেন আলী হোসেন ফকির কনটেন্ট ক্রিয়েটর মারিয়া রিতার আকস্মিক মৃত্যু কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন ভাতা নিচ্ছেন শিক্ষিকা ডাক্তারি পড়তে চাপ দেওয়ায় বাবাকে খুন করে ড্রামে ভরল ছেলে প্রবাসীদের মরদেহ বিনামূল্যে বহনের উদ্যােগ নেবে প্রতিমন্ত্রী শান্তি-শৃঙ্খলা ও মাদকবিরোধী কার্যক্রম জোরদারের আহ্বান উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে এমপি নূরুল ইসলাম বুলবুলের মতবিনিময় সভা খাগড়াছড়িতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি শহিদুল আটক চাঁপাইনবাবগঞ্জের গ্রাম ও শহরকে গ্রীন ক্লিন করার অঙ্গীকারবদ্ধ রংপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত দীঘিনালায় স্থানীয়দের অভিযানে ৬.৫ কেজি গাঁজা উদ্ধার ৫ আগস্ট কী ঘটেছিল বঙ্গভবনে আজকের ভিতরে আসামী আটক না করলে তোমাকে শোকজ করব বায়োফার্মার হাজার কোটি টাকার দুর্নীতি: লকিয়তুল্লাহ এখনো ধরাছোঁয়ার বাইরে ফতুল্লা ডিপোর চুরির নিয়ন্ত্রক ‘ টুটুল’এখনো অধরা? দনিয়া-মাতুয়াইল ভূমি অফিসে দালাল সিন্ডিকেটের গডফাদার কর্মকর্তা সঞ্জীব ও আসাদুজ্জামান ‎ শেরপুরে পাচারকালে ৯৮০ বস্তা ইউরিয়া সার জব্দ শেরপুরের নকলায় পৌর টোলের নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন এতিমদের সাথে নবনির্বাচিত এমপি নূরুল ইসলাম বুলবুলের ইফতার খাগড়াছড়িতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক চাঁপাইনবাবগঞ্জে ডিএনসি’র অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে মন্দিরে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১ বরগুনায় সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন যারা খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর উদ্যোগে শহীদ দিবস উদযাপন অধ্যক্ষের স্বাক্ষর জাল করে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ শেরপুরে জমি দখল-গাছ কর্তন ও প্রাণনাশের হুমকি ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ ইরানে নতুন করে জেন-জি বিক্ষোভ বিদেশ সফরে কেন যেতে পারেননি, জানালেন রাষ্ট্রপতি চট্টগ্রামে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ, দগ্ধ ৭ ডিজিএফআইয়ের মহাপরিচালক হচ্ছেন কায়সার রশিদ তৃণমূল থেকে নগর ভবনের নেতৃত্বে: স ম জাহাঙ্গীর কবির বমি করলে কি রোজা ভাঙে? পাথরঘাটা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মহান শহীদ দিবসে পতাকা উত্তোলন হয়নি দাম বাড়ল স্বর্ণ-রুপার ২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান-বইমেলা উদ্বোধনে প্রধানমন্ত্রী জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে পারে ১০-১২ মার্চ পূর্বাচল জুরেই অবৈধ দখলদার ; বাড়ছে মাদক কারবারিদের আনাগোনা; হচ্ছে ছিনতাই ভারতে মা ও ১০ মাসের শিশুকে পুড়িয়ে হত্যা চাঁপাইনবাবগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা মাতৃভাষা আল্লাহর সেরা দান শেরপুরের ঝিনাইগাতী শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন বরগুনা সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী ডেপুটি এটর্নি জেনারেল জুই প্রথম প্রহরে শহিদ মিনারে দীঘিনালা উপজেলা বিএনপির শ্রদ্ধা বাংলাদেশি যুবককে বিয়ে টানে চীনের তরুণী অচিরেই শুটিংয়ে ফিরছেন না তানিয়া বিমানের সাবেক এমডি সাফিকুর কারাগারে, গৃহকর্মীর স্বীকারোক্তি

আমাকে মেরে ফেললেও কোনো জিডি করব না: ফজলুর রহমান

আমাকে মেরে ফেললেও কোনো জিডি করব না: ফজলুর রহমান
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

মেরে ফেললেও কোনো জিডি করবেন না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। আজ সোমবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনে ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করে বলেন, আমি যে কথা বলছি, ছেলেরা বা ছাত্ররা যদি মনে করেন বা অন্য দলের লোকেরা মনে করেন জামায়াত শিবির, মুক্তিযুদ্ধবিরোধী লোকজনের বিরুদ্ধে আমি কথা বলেছি, আমি বলব। এতে যদি কারও অসম্মান হয় বা কাউকে আঘাত করে থাকি তাহলে তারা এটার রাজনৈতিক (পলিটিক্যালি) জবাব দেবেন। এটার জন্য পরস্পরকে হত্যা করার কোনো যুক্তি নেই। এ নিয়ে আমার বাসার সামনেও মব সৃষ্টি করার তো কোনো কারণ হতে পারে না।

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে বিএনপি থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান খান। তাকে গ্রেপ্তারের দাবিতে গতকাল রোববার দিবাগত মধ্যরাত থেকে তার সেগুনবাগিচার বাসার সামনে বিক্ষোভ হয়। সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এখনও অবস্থান করছেন।সেগুনবাগিচায় বাসার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, তারা তাদের দায়িত্ব পালন করছেন বলে আমি মনে করি।

বিক্ষোভকারীদের অবস্থান প্রসঙ্গে বিএনপি এ নেতা বলেন, ‘আমি জানি, তারা এখনো সেখানে আছেন। আমার বাসা থেকে ফোন করার সঙ্গে সঙ্গে পুলিশ এসেছিল। এটা আমি অস্বীকার করব না। একেবারে ১০ মিনিটের মধ্যে পুলিশ এসেছিল। আমি তাদেরকে কোনো দোষ দিচ্ছি না।বাসায় যেতে নিরাপত্তাহীনতা বোধ করছেন বলেও জানান বিএনপি এ নেতা।

ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে রোববার মধ্যরাত থেকে তার বাসার সামনে অবস্থানের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন সংবাদ সম্মেলনে। ফজলুর রহমান বলেন, বাংলাদেশের মানুষকে জানাতে চাই, আমার জীবন বড় শঙ্কায় আছে। আমি আমার জীবন নিয়ে যতটা চিন্তিত, তার চেয়ে আমার পরিবারকে নিয়ে বেশি চিন্তিত। মৃত্যুকে আমি ভয় করি না, তবে অপমৃত্যু আমার কাছে বেশি লজ্জাজনক।

তিনি বলেন, আমি নিরাপত্তাহীনতা বোধ করছি। তবে মেরে ফেললেও কোনো জিডি করব না। ছাত্ররা যদি মনে করে বা ছেলেরা যদি মনে করে আমি যে বক্তব্য দিয়েছি তাতে অপরাধ হয়েছে, তারা আমার বিরুদ্ধে মামলা করুক, কারাগারে পাঠিয়ে দিক। ৫ আগস্ট মেনে নিতে পারছেন না এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ফজলুর রহমান বলেন, আমি এটার কোনো জবাব দেব না। সংবাদ সম্মেলনে ফজলুর রহমানের স্ত্রী ও ছেলে উপস্থিত ছিলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ঢাকা-৫ আসনের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক বিজেপির মহাসচিব মতিন

নিজস্ব প্রতিবেদক: ক্লিন ইমেজের নেতা হিসেবে বিজেপি মহাসচিব মতিন সাউদের পরিচিতি সব সময়েই । আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর অন্যতম আলোচিত ঢাকা-৫ আসনে সেই মতিন সাউদই এখন শান্তিপ্রিয় ভোটারদের কাছে তুরুপের তাস । চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত এলাকা গড়তে মতিন সাউদের মধ্যেই সব সম্ভাবনা দেখছেন এলাকাবাসী । এই আসনে দিন দিন জনপ্রিয়তা ও জনআস্থা বাড়ছে বাংলাদেশ জাতীয় পার্টি— বিজেপির মহাসচিব এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সদ্য সাবেক ৬৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন সাউদের। চার দশকেরও বেশি সময় ধরে রাজপথে রাজনীতি করা এই নেতার পরিচিতি এখন ‘আদর্শ ও আপোষহীন নেতৃত্বের প্রতীক’ হিসেবে ছড়িয়ে পড়েছে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত। আব্দুল মতিন সাউদ ১৯৮০ সালে ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সম্পৃক্ত হন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররাজনীতি থেকে শুরু করে তিনি ক্রমান্বয়ে উঠে আসেন জাতীয় রাজনীতির

আরও পড়ুন
language Change