তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশ সিরাজগঞ্জে মাদকবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল শান্তিবাড়ি ইকো রিসোর্টের অনন্য আয়োজন জুন ফর গ্রিন কর্মসূচী বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায় শেরপুরের মেধাবী তরুণ সাব্বির আহমেদ এখন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা! বাংলাদেশ ফার্স্ট সব অর্জন দেশের মানুষের জন্য: প্রধানমন্ত্রী দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ডা.মোবারকের প্রতারণা, আগেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট লিখে দেন অ্যাসিস্টেন্ট বাবা-ছেলের জন্মদিন একসঙ্গে পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক শিক্ষার্থীদের মানোন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে গবেষণা সপ্তাহ প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিনে বর্জ্যের ডাস্টবিন গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ কেশবপুরে মৎস্য চাষীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ শ্রেণিকক্ষ থেকে উন্নয়নের আলোচনায়, বাতাকান্দীতে ব্যস্ত নতুন সভাপতি নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২ নোয়াখালীর আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪ সাভারে বৈধ ব্যবসার আড়ালে বিজনেস ত্রাসের মাদক, ব্ল্যাকমেইল ও ৫ ই আগস্ট ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত মোংলায় অভিযোগ নিষ্পত্তিতে অনন্য দৃষ্টান্ত জনগণের আস্থায় এগিয়ে চিলা ইউনিয়নের সালিশী টিম সাতক্ষীরা সদরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ একসাথে আওয়াজ তুলি, মাদককে না বলি রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন নিউজিল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে নকআউটে বেলজিয়াম কিবরিয়ার চোখ উপড়ে নেওয়ার সাবেক এমপি জাহেরের বিরুদ্ধে অভিযোগ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক আবু শামাকে রাজকীয় বিদায় সংবর্ধনা। ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত যমুনায় গোসলে নেমে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু কালীগঞ্জে টেকসই ও সবুজ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা অনুষ্ঠিত রাংটিয়া-গজনী সড়কের মহিলা মার্কেট এলাকায় দুঃসাহসিক চুরি, পিডিবির ট্রান্সফরমার উধাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য’ প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর দেড় বছর পর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার খুলনায় হাসপাতাল থেকে চোর ও অজ্ঞানপার্টির  ২ নারী সদস্য আটক দাকোপের কামারখোলা প্রধান সড়ক: মরণফাঁদে পরিণত, জনভোগান্তি চরমে নবাবগঞ্জে ডিএন কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত

ঢাকা-৫ আসনের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক বিজেপির মহাসচিব মতিন

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক:
ক্লিন ইমেজের নেতা হিসেবে বিজেপি মহাসচিব মতিন সাউদের পরিচিতি সব সময়েই । আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর অন্যতম আলোচিত ঢাকা-৫ আসনে সেই মতিন সাউদই এখন শান্তিপ্রিয় ভোটারদের কাছে তুরুপের তাস । চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত এলাকা গড়তে মতিন সাউদের মধ্যেই সব সম্ভাবনা দেখছেন এলাকাবাসী ।
এই আসনে দিন দিন জনপ্রিয়তা ও জনআস্থা বাড়ছে বাংলাদেশ জাতীয় পার্টি— বিজেপির মহাসচিব এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সদ্য সাবেক ৬৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন সাউদের।

চার দশকেরও বেশি সময় ধরে রাজপথে রাজনীতি করা এই নেতার পরিচিতি এখন ‘আদর্শ ও আপোষহীন নেতৃত্বের প্রতীক’ হিসেবে ছড়িয়ে পড়েছে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত। আব্দুল মতিন সাউদ ১৯৮০ সালে ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সম্পৃক্ত হন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররাজনীতি থেকে শুরু করে তিনি ক্রমান্বয়ে উঠে আসেন জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে। বর্তমানে তিনি বিজেপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনীতির এই দীর্ঘ সময়ে তিনি কোনো ব্যক্তিস্বার্থ নয়, বরং জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নিরলস ভূমিকা রেখেছেন। এরশাদ শাসনামলে জাতীয় পার্টির ডেমরা থানার সভাপতি থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক—সব পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন নিষ্ঠার সঙ্গে।

রাজনীতি আমার পেশা নয়, এটা আমার দায়িত্ব। আমি জনগণের রাজনীতি করি, ক্ষমতার রাজনীতি নয়,— বলছিলেন আব্দুল মতিন সাউদ। ফ্যাসিবাদবিরোধী প্রতিটি আন্দোলনে তিনি রাজপথে ছিলেন সামনের কাতারে। ২০১৩ সালের সহিংস সময়ে পুলিশের গুলিতে গুরুতর আহত হন; বুকের হাড় ভেঙে যায়, তবুও রাজনীতি ছাড়েননি।

আব্দুল মতিন সাউদ বলেন, ‘২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত পাঁচ বছর ঠিকমতো বাড়িঘরে থাকতে পারিনি। ২০১৪ সালে তৎকালীন ফ্যাসিস্ট সরকার একতরফা নির্বাচনের আগে ডিজিএফআই লোকজন আমাকে বিজেপির নিজস্ব দলীয় কার্যালয় থেকে ধরে নিয়ে যায়। ওই নির্বাচনে দল ভাঙতে আমাকে মানসিক ও শারীরিক অত্যাচার করা হয়। নির্বাচন করতে রাজি না হওয়ায় পরবর্তীতে আমাকে গুম করতে গিয়ে ভুলবশত আমার ছোট ভাইকে (চাচাতো ভাই) গুম করা হয়। যখন তারা নিশ্চিত হয় এটি আমি নই; তখন আমার ভাইকে গাজীপুর জঙলে চোখ বাধা অবস্থায় লেলে রেখে যায়। পরবর্তীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ডেমরা থানাধীন ৬৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়। ওই নির্বাচনে ঢাকার ওয়ারী জোনের ডিসি, এডিসি, ডেমরা থানার ওসি এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন্দ্র দখল করেও আমাকে পরাজিত করতে পারেনি।’

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আব্দুল মতিন সাউদ ও তার পরিবারের সদস্যদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হলেও তিনি কোনো আপোষ করেননি। মতিন সাউদ বলেন, জাতীয় স্বার্থের সঙ্গে আপোষ করা মানে নিজের বিবেককে হত্যা করা। আমি সেই রাজনীতি করি না।

জনপ্রিয়তার মূল ভিত্তি সততা ও সেবা ২০১৯ সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ৬৬ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়ে জনগণের সেবায় দৃষ্টান্ত স্থাপন করেন মতিন সাউদ। তার ওয়ার্ডে ঘুষ, চাঁদাবাজি বা দলীয় দখলবাজি চলতে দেননি। ওয়ার্ডের সড়ক, ড্রেন, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি ব্যক্তিগতভাবে অর্থ ও জমি দান করেছেন।

তার নিজ এলাকায় এখনো প্রচলিত আছে— ‘সাউদ ভাইয়ের এলাকায় ঘুষ চলে না, অন্যায় টেকে না।’ রাজনৈতিক প্রতিপক্ষের অভিযোগ, ‘তিনি নিজের জনপ্রিয়তায় আওয়ামী লীগকেও চাপে রেখেছিলেন,’ যা প্রমাণ করে তার জনভিত্তি কতটা মজবুত।

স্থানীয়রা জানিয়েছেন, রাজনীতির পাশাপাশি আব্দুল মতিন সাউদ ডেমরা-যাত্রাবাড়ী অঞ্চলের সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছেন। তিনি একাধিক মসজিদ-মাদ্রাসা, স্কুল ও কবরস্থানের প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লী। ফিরোজা বেগম কওমী মাদ্রাসা ও এতিমখানা, আহমেদ নগর জামে মসজিদ, নুরে মদিনা জামে মসজিদ, দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসা, রুস্তম আলী উচ্চ বিদ্যালয়সহ অনেক প্রতিষ্ঠানের সভাপতি বা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি ডগাইর কেন্দ্রীয় কবরস্থান কমিটির মোতাওয়াল্লী ও স্থানীয় বহু যুবসংঘের প্রধান উপদেষ্টা। তার পরিবারের দান করা জমিতে প্রতিষ্ঠিত হয়েছে বহু সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান।

আন্দোলনে মাঠের নেতা ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যখন বিএনপি, বিএনএফ ও অন্যান্য দল রাজপথে, তখন মতিন সাউদ স্বশরীরে কর্মীদের নিয়ে মাঠে নেতৃত্ব দেন। বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ গ্রেপ্তার হওয়ার পর তার নিজ বাড়িতে পুলিশ ও র‌্যাবের একাধিক অভিযান চালায়। পরিবারের নারী সদস্যদের হেনস্তা করা হলেও তিনি আন্দোলন চালিয়ে যান। তিনি আন্দোলনকারীদের খাবার, আশ্রয় ও চিকিৎসায় সহায়তা দেন।

রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় সূত্র মতে, ঢাকা-৫ আসনে মতিন সাউদের এগিয়ে থাকার মূল কারণগুলো হলো— দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ। চার দশকেরও বেশি সময় রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত। জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং এলাকা ভিত্তিক সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তার অবদান জনগণের মনে আস্থা সৃষ্টি করেছে।

একইসঙ্গে তিনি সততা ও নীতিনিষ্ঠা— দুর্নীতি, চাঁদাবাজি বা অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেননি। তাছাড়া দলের ভিতরে (বিজেপি) দৃঢ় অবস্থান— ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের ঘনিষ্ঠ সহকর্মী হিসেবে দলের সাংগঠনিক স্থিতিশীলতা বজায় রেখেছেন।

আব্দুল মতিন সাউদ তার রাজনৈতিক দর্শন সম্পর্কে ঢাকাটাইমসকে বলেন, ‘আমি মাদক, সন্ত্রাস, দখল ও দুর্নীতিমুক্ত ঢাকা-৫ গড়তে চাই। এই আসনকে একটি আধুনিক ও নিরাপদ সংসদীয় মডেল এলাকা হিসেবে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ।’

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মেঘনায় বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে জনসভা পালিত

স্টাফ রিপোর্টার : কুমিল্লার মেঘনা উপজেলায় ১ দফা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে জনসভা পালিত হয়েছে। শনিবার (২৬ আগষ্ট, ২০২৩) বিকেলে উপজেলার রাধানগর ইউনিয়নস্থ সর্বস্তরের জনগণের আয়োজনে রাধানগর গ্রামের বালুর মাঠ প্রাঙ্গনে এ সভা উদযাপন করা হয়। মেঘনা উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. জালাল আহমেদ জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ অ্যাড. সেলিম ভূঁইয়া। অপরাপর ব্যক্তিবর্গ ও সার্বিক সহযোগিতায় ছিলেন আওলাদ হোসেন, রাসেল মোল্লা, ইউসূফ মোল্লা, শহিদুল্লাহ, জাহাঙ্গীর ভূঁইয়া, মো. সেলিম, শাখাওয়াত হোসেন (মেম্বার), মোহাম্মদ মিয়া ও রফিক মিয়া প্রমুখ। এ সময় খালেদা জিয়ার মুক্তি দাবি করে প্রধান অতিথির অংশগ্রহণকারী বিএনপির এ নেতা বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে সুস্থভাবে বেঁচে থাকার অধিকার দিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি এবং

আরও পড়ুন
language Change