তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মন্ত্রিসভা বৈঠকে স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা প্রধানমন্ত্রীর হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদ রিমান্ডে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মিসাইল, ইরানে কতদিন যুদ্ধ চালাতে পারবে অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে চায় মাওলানা ফয়জুল হাসান ময়লার বিল বেঁধে দিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এক অটোরিকশায় ফিরল একটি পরিবারের সচ্ছলতা রায়গঞ্জে পুকুর দখল নিয়ে সংঘর্ষে নিহত ২ কুমিল্লার জাঙ্গালীয়ার পিডিবির ৩ কর্মকর্তার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দুর্নীতির অভিযোগ রেড ক্রিসেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কুয়াকাটায় গাঁজাসহ যুবক গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ! খাগড়াছড়িতে খুচরা সার বিক্রেতাদের স্মারকলিপি প্রদান পটুয়াখালীতে যৌথ অভিযানে নকল সিগারেট জব্দ টানা ১২ দিন ছুটি পেতে পারেন সরকারি চাকরিজীবীরা মৎস্য অধিদপ্তরের জলবায়ু প্রকল্পে হরিলুট: পিডি জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়! ‘তাজুল সাম্রাজ্য’: কোটি টাকার রাজস্ব গিলে খাওয়ার রোমহর্ষক ফিরিস্তি মন্ত্রিপরিষদে সভা অনুষ্ঠিত ধর্মীয় অনুষ্ঠানে অর্থ সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করলো বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার মৌলভীবাজারে বিশেষ অভিযানে ভারতীয় জিরা ও ট্রাক জব্দ নকলায় নবনির্বাচিত এমপিকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা ডাকাতি মামলার আসামির পক্ষ নিল যমুনা ওয়েলের জিএম এইচ আর ও বাঘাবাড়ি ডিপো ইনচার্জ সহকারী প্রকৌশলীর দিকে সড়কে জনদুর্ভোগের অভিযোগ বনলতা ল্যান্ডমার্কে অন্ধকারের জাল: শেয়ার দখল, কোটি টাকার লেনদেন ও ‘হুমকির রাজনীতি লোটাস কামালের ব্যবসায়িক পার্টনার নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা শ্রমমন্ত্রী দায়িত্বে অবহেলা করলে ছাড় নয়: ধর্মমন্ত্রী সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল না : সুনেরাহ মশার কয়েল থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে নারীর মৃত্যু ১৩ বছর পর ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস রমজানে শয়তান বন্দি, তবু গোনাহ কেন? অটিজম নিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে বিপাকে তিশা সৌদি আরবে সিআইএর স্টেশনে হামলা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ রামগড়ে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে মতবিনিময় করেন বিভাগীয় কমিশনার চাঁপাইনবাবগঞ্জে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই-নূরুল ইসলাম বুলবুল মানবিক সহায়তায় সিন্দুকছড়ি জোন অফিসে উপস্থিতি নিয়ে সরকারি কর্মচারীদের নতুন নির্দেশনা স্বর্ণের দামে এলো বড় সুখবর আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব সাংবাদিক দিদারুল আলমের মায়ের জানাজা আজ বাদ জোহর আটকা পড়া প্রবাসীদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট দেশজুড়ে অবৈধ আবাসন প্রকল্পের ছড়াছড়ি ফের রং বদলাতে চান তারেক রহমানের মামলার বাদী আমিন আহমেদ পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার

যশোর বিআরটিএর পরিদর্শক তারিকের দুর্নীতির সাম্রাজ্য

যশোর বিআরটিএর পরিদর্শক তারিকের দুর্নীতির সাম্রাজ্য
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিনিধি:

যশোর বিআরটিএ অফিসে বর্তমানে যে চিত্র বিরাজমান, তা কার্যত এক দুর্নীতির দুর্গে রূপ নিয়েছে। আর এই দুর্গের কেন্দ্রবিন্দুতে রয়েছেন মোটরযান পরিদর্শক ও সাবেক ছাত্রলীগ নেতা মোঃ তারিক হাসান- যার বিরুদ্ধে ঘুষ, দালাল নিয়ন্ত্রণ, নারী কেলেঙ্কারি ও মাদক সংশ্লিষ্টতার ভয়াবহ অভিযোগ ইতোমধ্যেই এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে।

মাত্র সরকারি চাকরিজীবী পরিচয়ে অস্বাভাবিকভাবে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়ে ওঠা এই কর্মকর্তা মূলত প্রশাসনিক অদক্ষতা ও রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ের ফসল। ঝিনাইদহে কর্মরত থাকা অবস্থায় তিনি যে পরিমাণ দালাল সিন্ডিকেট গড়ে তুলেছিলেন, তা জনমনে অপরাজনৈতিক শাসনব্যবস্থারই প্রতিচ্ছবি হয়ে উঠেছিল। অফিসের ভেতরে-বাইরেই অর্ধশতাধিক দালাল নিয়োগ দিয়ে তিনি ‘ঘুষ আদায়ের কারখানা’ চালু করেছিলেন।

জাতীয় পরিচয়পত্রে সামান্য ত্রুটি দেখানো, ফিঙ্গারপ্রিন্টে কৃত্রিম জটিলতা সৃষ্টি করা কিংবা পুরনো এমআরপি নবায়নের অজুহাতে আবেদনকারীদের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়া- এগুলো ছিল তার দৈনন্দিন রুটিন। এ যেন প্রশাসনিক কার্যালয়ের ছদ্মবেশে অধিকৃত লুণ্ঠনের খোলাখুলি মহড়া।

কেবল ঘুষ-দুর্নীতিই নয়, তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির একাধিক ভয়াবহ অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহে চাকরির সময় একাধিকবার অনৈতিক কর্মকাণ্ডে হাতেনাতে ধরা পড়লেও রহস্যজনক কারণে প্রশাসনিক ব্যবস্থা না হয়ে বরং তাকে বদলির মাধ্যমে আড়াল করা হয়েছে। আরও উদ্বেগজনক অভিযোগ হলো- অফিস কক্ষে বসেই ঘনিষ্ঠ দালালদের মাধ্যমে মাদকের যোগান নেওয়া হতো। অর্থাৎ একজন সরকারি কর্মকর্তা নিজ অফিসকেই বানিয়েছিলেন এক অঘোষিত অপসংস্কৃতির আস্তানা।

যশোরে বদলি হওয়ার পরও তার চরিত্রে কোনো পরিবর্তন আসেনি। একই ধাঁচে আবারও দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে। ভুক্তভোগী মোটরযান মালিক ও শোরুম ব্যবসায়ীরা অভিযোগ করেছেন- রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট, এনডোর্সমেন্ট, স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স, শ্রেণী পরিবর্তন, ডুপ্লিকেট সার্টিফিকেট, রুট পারমিট- সব ধরনের সেবার জন্যই ঘুষ দিতে হয় মোটা অঙ্কে। এমনকি অনেক সময় ঘুষের পরিমাণ অস্বাভাবিক পর্যায়ে পৌঁছে যায়।

অভিযোগ এখানেই সীমাবদ্ধ নয়- সাধারণ মানুষকে অপমান, হেনস্তা ও অমানবিক দুর্ব্যবহার এখন অফিসটির নিত্যদিনের বাস্তবতা। সেবাপ্রত্যাশীরা যেন সেখানে গিয়ে রাষ্ট্রীয় সেবা নয়, বরং ‘ঘুষ নামক টিকিট’ কেটে দাঁড়াচ্ছেন এক প্রহসনের লাইনে। এতসব অভিযোগের পরও কেন এই দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি? বরং একের পর এক বদলিই যেন তার জন্য হয়ে উঠেছে নিরাপদ আশ্রয়। এর মাধ্যমে প্রমাণিত হয়, রাষ্ট্রীয় ব্যবস্থার ভেতরেই দুর্নীতির এক অদৃশ্য আঁতুড়ঘর বিদ্যমান, যা তারিক হাসানের মতো অসাধু কর্মকর্তাদের শুধু টিকিয়েই রাখে না, বরং আরও প্রভাবশালী করে তোলে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রাক্তন স্বামীর করা মামলা থেকে মুক্তি পেলেন তনি

প্রাক্তন স্বামীর মামলা থেকে মুক্তি পেলেন তনি

বিনোদন ডেস্ক কন্যা মানতাহা ইসলাম সানভিকে আটকে রেখে জোরপূর্বক বিদেশ পাঠানোর অভিযোগ এনে নারী উদ্যোক্তা ও কনটেন্ট ক্রিয়েটর রোবাইয়াত ফাতিমা তনির বিরুদ্ধে মামলা করেছিলেন সাবেক স্বামী সদরুল ইসলাম সোয়েব। কিন্তু আদালতের রায়ে সে অভিযোগ খারিজ হয়েছে। গেল ২৪ নভেম্বর কিশোরগঞ্জের ১নং নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি এজাহার দাখিল করেন সোয়েব। মামলা খারিজের সংবাদ তনির আইনজাবী অ্যাডভোকেট জান্নাতুল ফেরদৌস নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, সফল মামলার শুনানির পর। সানভিকে ব্যবহার করে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে বাদীর দায়ের করা মিথ্যা মামলা আদালত আজ খারিজ করে দিয়েছেন। সানভি এখন তার মায়ের পূর্ণ কাস্টডিতেই থাকবে।আরও লিখেছেন, আজ আদালতে বিবাদী পক্ষের হয়ে জোরালো সাবমিশন উপস্থাপন করি। আদালত তাতে সন্তুষ্ট হয়ে ন্যায়বিচারের পক্ষে আদেশ দিয়েছেন। সত্যের জয় হয়েছে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। অত্র মামলার বাদী আমাকে ডাল-ভাতের

আরও পড়ুন
language Change