তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশ সিরাজগঞ্জে মাদকবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল শান্তিবাড়ি ইকো রিসোর্টের অনন্য আয়োজন জুন ফর গ্রিন কর্মসূচী বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায় শেরপুরের মেধাবী তরুণ সাব্বির আহমেদ এখন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা! বাংলাদেশ ফার্স্ট সব অর্জন দেশের মানুষের জন্য: প্রধানমন্ত্রী দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ডা.মোবারকের প্রতারণা, আগেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট লিখে দেন অ্যাসিস্টেন্ট বাবা-ছেলের জন্মদিন একসঙ্গে পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক শিক্ষার্থীদের মানোন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে গবেষণা সপ্তাহ প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত: মির্জা ফখরুল কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিনে বর্জ্যের ডাস্টবিন গলাচিপায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ কেশবপুরে মৎস্য চাষীদের মাঝে উপকরণ সামগ্রী বিতরণ দীঘিনালায় দুই জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ শ্রেণিকক্ষ থেকে উন্নয়নের আলোচনায়, বাতাকান্দীতে ব্যস্ত নতুন সভাপতি নোয়াখালীতে চুরি হওয়া ট্রান্সফরমারসহ আটক ২ নোয়াখালীর আবাসিক হোটেলে ডিবির অভিযান, নারী-পুরুষসহ আটক ১৪ সাভারে বৈধ ব্যবসার আড়ালে বিজনেস ত্রাসের মাদক, ব্ল্যাকমেইল ও ৫ ই আগস্ট ছাত্র জনতার ওপর হামলার অভিযোগ মোংলায় যুদ্ধজাহাজ দ্রুত মেরামতে বিশেষ ডকিং ফ্যাসিলিটি নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত মোংলায় অভিযোগ নিষ্পত্তিতে অনন্য দৃষ্টান্ত জনগণের আস্থায় এগিয়ে চিলা ইউনিয়নের সালিশী টিম সাতক্ষীরা সদরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ একসাথে আওয়াজ তুলি, মাদককে না বলি রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন নিউজিল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে নকআউটে বেলজিয়াম কিবরিয়ার চোখ উপড়ে নেওয়ার সাবেক এমপি জাহেরের বিরুদ্ধে অভিযোগ হজ শেষে দেশে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন সীমান্তে ভারতীয় পুশইন প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত দীঘিনালায় প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক আবু শামাকে রাজকীয় বিদায় সংবর্ধনা। ভোলাহাটে আইন শৃঙ্খলা কমিটির মাসিক ও অন্যান্য সভা অনুষ্ঠিত যমুনায় গোসলে নেমে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু কালীগঞ্জে টেকসই ও সবুজ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা অনুষ্ঠিত রাংটিয়া-গজনী সড়কের মহিলা মার্কেট এলাকায় দুঃসাহসিক চুরি, পিডিবির ট্রান্সফরমার উধাও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক নাফরিজা শ্যামার ‘ডলার বাণিজ্য’ প্রেমের বিয়ে, সাবেক স্বামীর ম্যাসেজে প্রাণ গেল তরুণীর যেভাবে মিলবে ভারতীয় ট্যুরিস্ট ভিসা প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই প্রথম নারী মহাপরিদর্শক পেল ভূমি নিবন্ধন অধিদপ্তর দেড় বছর পর জনি হত্যা মামলার রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার খুলনায় হাসপাতাল থেকে চোর ও অজ্ঞানপার্টির  ২ নারী সদস্য আটক দাকোপের কামারখোলা প্রধান সড়ক: মরণফাঁদে পরিণত, জনভোগান্তি চরমে নবাবগঞ্জে ডিএন কলেজের এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত

পরকীয়া প্রেমের আড়ালে ভেজাল মদ ও ইয়াবা ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক

পরকীয়া প্রেমের আড়ালে ভেজাল মদ ও ইয়াবা ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক
পাঠক সংখ্যা
638

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগরের ফিশারীঘাট এলাকা দীর্ঘদিন ধরে মাদক, ভেজাল মদ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের আখড়ায় পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এই অপরাধ সাম্রাজ্যের মূল নিয়ন্ত্রক দুইজন ব্যক্তি— কুখ্যাত সন্ত্রাসী সাগর দাশ এবং মাদক সম্রাট মৃত অনুপ বিশ্বাসের স্ত্রী রমা বিশ্বাস। সাগর দাশের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা, বিপুল সম্পদের মালিকানার অভিযোগ, রাজনৈতিক ছত্রছায়ায় ক্ষমতার অপব্যবহার এবং স্থানীয় যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দেওয়ার মতো ভয়াবহ অপরাধের তথ্য।ফিশারীঘাটের বাসিন্দাদের কাছে সাগর দাশ অপরিচিত নাম নয়। কৈশোর থেকেই ক্যাডার রাজনীতির সাথে যুক্ত হয়ে এলাকায় প্রভাবশালী হয়ে ওঠেন তিনি। আওয়ামী লীগের প্রভাবশালী ক্যাডার হিসেবে পরিচিত সাগরের বিরুদ্ধে রয়েছে একাধিক চাঁদাবাজি, মাদক পাচারের মামলা।তৎকালীন সময়ে র‍্যাবের তালিকাভুক্ত আসামিও ছিলেন তিনি। বিভিন্ন সময়ে র‍্যাব ও পুলিশের হাতে গ্রেফতার হলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে মুক্তি পান। স্থানীয়রা অভিযোগ করেন, ইয়াবা, ফেনসিডিল ও ভেজাল মদের ব্যবসার মাধ্যমে তিনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন এবং চট্টগ্রাম নগরে একাধিক ভবন ও সম্পদ গড়ে তুলেছেন।
অন্যদিকে মৃত অনুপ বিশ্বাসের স্ত্রী রমা বিশ্বাস বর্তমানে ফিশারীঘাট এলাকায় “মাদক সম্রাজ্ঞী” হিসেবে পরিচিত। সাগর দাশ জানায় চট্টগ্রাম নগরে রমার নামে ১০ থেকে ১২টি বহুতল ভবন, একাধিক জমি ও বিলাসবহুল গাড়ি রয়েছে।ভারতে রয়েছে একাধিক সম্পত্তি, পাশাপাশি দ্বৈত নাগরিকত্বের সুবিধা নিয়েছেন তিনি।মূলত ভেজাল মদ ও ইয়াবা ব্যবসার মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তোলেন।এলাকার সাধারণ মানুষের অভিযোগ, তিনি নিয়মিত মদ ও ইয়াবা সেবন করেন, এবং বেপরোয়া জীবনযাপনে অভ্যস্ত।লোকমুখে প্রচলিত আছে, অনুপ বিশ্বাস সরল মনে সাগর দাশকে ব্যবসার সাথে যুক্ত করেছিলেন। কিন্তু পরবর্তীতে স্ত্রী রমা বিশ্বাস ও সাগরের অবৈধ সম্পর্ক প্রকাশ্যে আসলে পরিবারে নেমে আসে অশান্তি।স্থানীয়দের মতে, রমা বিশ্বাসের বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সাথে অনৈতিক সম্পর্ক ছিল।এসব কারণে দাম্পত্য জীবনে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।দীর্ঘদিনের হতাশা ও দুঃখে অনুপ বিশ্বাস মদ্যপানে আসক্ত হয়ে পড়েন।লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে অবশেষে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় তার।প্রতিবেদককে সাগর দাশ জানান—“রমা বিশ্বাসের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তিনি আমাকে মিথ্যা মামলায় জড়িয়েছেন। আমার এক কর্মচারীর মাধ্যমে প্রাপ্য পাঁচ লাখ টাকা লুট করে নিয়েছেন। ওই কর্মচারী এখনো পলাতক। রমা বিশ্বাস সবকিছুর পেছনে জড়িত।”তিনি আরও অভিযোগ করেন, রমা বিশ্বাস রাজনৈতিক ছত্রছায়ায় থেকে সব অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করেন।ফিশারীঘাট এলাকার সাধারণ মানুষের দাবি, সাগর দাশ ও রমা বিশ্বাসের মাদক সাম্রাজ্যের কারণে শত শত যুবক ধ্বংসের পথে যাচ্ছে। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে তারা বহাল তবিয়তে এলাকায় প্রভাব বিস্তার করে চলেছেন।চট্টগ্রামের ফিশারীঘাট এলাকার এই কুখ্যাত মাদক সাম্রাজ্য নিয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, অবিলম্বে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, অবৈধ সম্পদ জব্দ এবং মাদক সাম্রাজ্য ধ্বংস করা না গেলে এলাকায় মাদক ও সন্ত্রাসের ভয়াবহতা আরও বেড়ে যাবে।সাগরদাস আরো জানান রমা বিশ্বাস ঘন ঘন ভারতে যাতায়াত করেন এবং সেখানে পালিয়ে থাকা রাজনৈতিক নেতাদের অর্থ পাচার করেন। এ বিষয়ে একটি কল রেকর্ড প্রতিবেদকের কাছে রক্ষিত আছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাবির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাবির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ক্যাম্পাস প্রতিনিধি: নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। রোববার (৬ জুলাই) জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। ১৯৫৩ সালের এই দিনে যাত্রা শুরু হয় দেশের অন্যতম বৃহত্তম এই বিদ্যাপীঠের। সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন ও প্রশাসন ভবন-১ এর সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ১০টায় বেলুন, ফেস্টুন ও পায়রা অবমুক্তকরা হয় এবং এরপর শোভাযাত্রা বের করা হয়। বেলা ১১টায় বৃক্ষরোপণ, বেলা সাড়ে ১১টায় সিনেট ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়াও বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে খেলাধুলার আয়োজন করা হয়েছে। উদ্বোধনকালে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি আসতে পেরেছি এজন্য উদ্যোক্তা এবং মাননীয় উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এ বিশ্ববিদ্যালয়ের অবদান রয়েছে আমাদের

আরও পড়ুন
language Change