তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বরগুনায় নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ বাহিনী প্রধানের মতবিনিময় নির্বাচনে ভোট জালিয়াতি হওয়ার সম্ভাবনা নেই মির্জা ফখরুল রোহিঙ্গারা ক্যাম্প থেকে ভোটের দিন বের হতে পারবে না ইসি স্বাধীনতা যুদ্ধে ভূমিকার জন্য জামায়াতকে ক্ষমা চাইতে বললেন সালাহউদ্দিন ৩ লাখ ৮০ হাজার প্রবাসীর ভোট এলো দেশে ৮ ফেব্রুয়ারি নয়াপল্টনে তারেক রহমানের শেষ নির্বাচনী জনসভা ন্যূনতম সদস্য রেখে সর্বোচ্চ সেনা মাঠে লক্ষ্য ভোটারদের আস্থা ৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মোস্তাফিজ ফের মা হচ্ছেন বুবলী! যে কারণে কান্নায় ভেঙে পড়েছিলেন শ্রদ্ধা কাপুর আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড বেহেশত দোজখ দিতে পারব না বিএনপি চায় জনগণের মুখে হাসি ফুটুক বাংলাদেশ ও পাকিস্তান সঠিক সিদ্ধান্ত নিয়েছে সাবেক ইংলিশ অধিনায়ক পোশাকশিল্পের সংকট কাটাতে আর্থিক সহায়তা চাইল বিজিএমইএ বিদেশি পিস্তল ও গোলাবারুদসহ দুই যুবক আটক ঢাকায় পুুলিশ পরিচয়ে ডাকাতি নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা ছুটির দিনে মেট্রোরেল চলবে কি না জানাল কর্তৃপক্ষ নির্বাচন শেষে দ্রুত দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় আজ গুম বন্ধ হলেও চলছে গণগ্রেফতার ও জামিন না দেওয়ার চর্চা সাতরাস্তা মোড়ে শিক্ষার্থীদের অবরোধ চাঁদাবাজি ও মাদকমুক্ত করার অঙ্গীকার হামিদুর রহমান হামিদের জাপানে অস্বাভাবিক তুষারপাত মৃতের সংখ্যা বেড়ে ৩০ ইনকিলাব মঞ্চ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে পুতিনের কাছে খামেনির ব্যক্তিগত বার্তা বদলে যাচ্ছে র‍্যাবের নাম দারুণ মন্তব্য করলেন শাকিব খানকে নিয়ে সিয়াম নাহিদের রিট খারিজ বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই ছাগলকাণ্ডের মতিউর ও তার পরিবারের সম্পত্তি জব্দের নির্দেশ আবহাওয়া নিয়ে যে বার্তা দিল অধিদপ্তর আনুষ্ঠানিক অভিযোগে মুখোমুখি কামরুল মেনন শবেবরাতের কিছু গুরুত্বপূর্ণ আমল মুস্তাফিজ বিতর্কে বিসিসিআইকে দায়ী করলেন আইসিসির সাবেক কর্মকর্তা শবে বরাতের করণীয়-বর্জনীয় কী? ভারতের পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র বাজারে আসছে নতুন ১০ টাকা আসল নকল যাচাই করবেন যেভাবে নাটোরে অস্ত্র তৈরির কারখানা, আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু শিশুদের পাশে ডা. জুবাইদা রহমান ভূমিকম্পে কেঁপে উঠল দেশ শবে বরাতে দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা প্রধান উপদেষ্টার ১৯৭১ সালেই প্রমাণ হয়েছে মা-বোনদের জন্য এদের দরদ নেই কুমিল্লা নার্সিং ও মিডওয়াইফারি কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত কোথায় কি হয়ে যায়, সব দোষ মির্জা আব্বাসের? রামগড়ে নুর ইসলাম শামীমের গণসংযোগ চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক নির্বাচনে অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার প্লট দুর্নীতি মামলায়, হাসিনা-টিউলিপ ও আজমিনা-ববির কারাদণ্ড

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড

পাঠক সংখ্যা
638

বাণিজ্য ডেস্ক:

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৩ সেপ্টেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৫৪ দশমিক ৭৯ ডলারে, যা দিনের শুরুতে পৌঁছেছিল রেকর্ড ৩ হাজার ৫৫৬ দশমিক ০১ ডলারে।


একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬২১ দশমিক ৩০ ডলারে। বিশ্লেষকরা বলছেন, মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমার সম্ভাবনা ও নিরাপদ বিনিয়োগের চাহিদা বাড়ায় বিশ্ববাজারে বাড়ছে মূল্যবান এই ধাতুর দাম।


জ্যানার মেটালসের ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র মেটাল স্ট্র্যাটেজিস্ট পিটার গ্রান্ট বলেন, সামনে যদি প্রত্যাশার তুলনায় দুর্বল কর্মসংস্থান প্রতিবেদন আসে, তবে সেপ্টেম্বরে ফেড ২৫ বেসিস পয়েন্ট সুদহার কমাবে; এমন সম্ভাবনা আরও জোরালো হবে। এতে স্বর্ণের দাম আরও চাঙা হতে পারে।
স্বর্ণের দাম বৃদ্ধি অব্যাহত থাকতে পারে জানিয়ে তিনি আরও বলেন, ‘স্বল্প থেকে মধ্য মেয়াদে এর দাম ৩ হাজার ৬০০ থেকে ৩ হাজার ৮০০ ডলার পর্যন্ত যেতে পারে। এছাড়া আগামী বছরের প্রথম প্রান্তিকের শেষে ৪ হাজার ডলারের কাছাকাছি পৌঁছানোও সম্ভব।’

সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল বলছে, সেপ্টেম্বরে ফেড ২৫ বেসিস পয়েন্ট সুদহার কমাবে, এমন সম্ভাবনা এখন ৯২ শতাংশ। এদিকে, দীর্ঘদিন ধরেই ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকে সুদহার না কমানোর কারণে প্রকাশ্যে সমালোচনা করে আসছেন ট্রাম্প।

তবে অর্থনীতির গতি-প্রকৃতির ওপরই নির্ভর করবে এ প্রক্রিয়ার গতি। হেরিয়াস মেটালসের ব্যবসায়ীরা মন্তব্য করেছেন, ‘মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে বাড়তে থাকা উদ্বেগ ডলারভিত্তিক সম্পদের প্রতি আস্থা আরও কমাচ্ছে। এর প্রভাবেই বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝুঁকছেন।’

শুধু স্বর্ণ নয়, দাম বেড়েছে অন্যান্য মূল্যবান ধাতুরও। বুধবার স্পট সিলভারের দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪০ দশমিক ৯৭ ডলারে, যা ২০১১ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ।

প্লাটিনামের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪১৭ দশমিক ০৩ ডলার এবং প্যালাডিয়ামের দর উঠেছে ১ হাজার ১৪৮ দশমিক ৬০ ডলারে।
Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বরগুনায় অবৈধ চুল্লিতে কাঠ পুড়িয়ে পরিবেশ দূষণ

বরগুনায় অবৈধ চুল্লিতে কাঠ পুড়িয়ে পরিবেশ দূষণ

হাফিজুর রহমান খানঃ বরগুনার ১০নং নলটোনা ইউনিয়নের আজগরকাঠী গ্রামে অবৈধ কাঠের চুল্লি ঘিরে নেমে এসেছে ভয়াবহ পরিবেশ বিপর্যয়। কয়েক বছর আগে মাত্র তিনটি চুল্লি স্থাপন করলে স্থানীয়দের অভিযোগে তা ভেঙে দেয় প্রশাসন। কিন্তু পরে আইনকে তোয়াক্কা না করে এবং প্রভাব খাটিয়ে ‘মৃত’ চুল্লিগুলো ফের জেগে ওঠে। এখন সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০টি—যা স্থানীয়রা আখ্যা দিচ্ছেন “মৃত্যু কারখানা” হিসেবে। কয়লা উৎপাদনের নামে এসব চুল্লি থেকে দিনরাত শতশত মন কাঠ পুড়িয়ে বন ও পরিবেশ ধ্বংস করা হচ্ছে। চুল্লি থেকে সারাদিন–সারারাত ঘন কালো ধোঁয়া উঠছে। পুরো গ্রামজুড়ে ছড়িয়ে পড়ছে তীব্র বিষাক্ততা। ফসল, গাছপালা, পশুপাখি সবই এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মৌসুমি আমসহ বিভিন্ন ফলজ গাছে এখন ফুল–ফল থাকার কথা; কিন্তু বাস্তব দৃশ্য ভিন্ন। আমের মুকুল শুকিয়ে যাচ্ছে, ফল ঝরে পড়ছে, শাকসবজি ধূসর হয়ে পুড়ে যাচ্ছে,

আরও পড়ুন
language Change