তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ইবাদত ও নম্রতার গুরুত্ব: হাদিসের সতর্কবার্তা রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস রামগড়ে ওয়াদুদ ভূইয়া সমর্থক পরিষদের উদ্যোগে মোনাজাত ও মিষ্টি বিতরণ বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক’ নির্বাচন হয়েছে: ইইউ পর্যবেক্ষণ মিশন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে পরাজয়ের পরও উন্নয়নের অঙ্গীকার হারুনুর রশীদের চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনেই জামায়াত প্রার্থীর বাজিমাত  নিজ দলের ৫ কর্মীকে পুলিশে দিলেন বিএমপি নবাগত এমপি আমিনুল হকেকে ষড়যন্ত্রের মাধ্যমে নিরঙ্কুশ বিজয়কে প্রতিরোধ করা হয়েছে শপথ ১৭ ফেব্রুয়ারির মধ্যেই প্রেস সচিব খাগড়াছড়ি আসনে এমপি হলেন আব্দুল ওয়াদুদ ভূঁইয়া তারেক রহমানকে ফোন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী সেনাবাহিনীর অভিযানে ফটিকছড়িতে বিদেশী অস্ত্র সহ হৃদয় কর্মকার গ্রেফতার শেরপুর-২ এ ধানের শীষের জয়, বাজিতে মিলল মহিষ ইতিহাসের প্রথমবারের মতো সংসদে যাচ্ছে ইসলামী আন্দোলন শেরপুর-১ আসনে জামায়াতের রাশেদ ও শেরপুর-২ আসনে বিএনপির ফাহিম বিজয়ী সিএইচটি সম্প্রীতি জোটেরর, তিন পার্বত্য জেলাসহ নির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা তারেক রহমান থেকে শফিকুর, এবারের সংসদের অর্ধেকই নতুন মুখ চূড়ান্ত ফলে যত আসন পেল জামায়াত ১৮ তারিখ গঠিত হবে নতুন সরকার? ঢাকা-৮ আসনে সত্যের জয় পেলো মির্জা আব্বাস বিএনপির নিরঙ্কুশ বিজয় কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার শেরপুরে চলছে ভোটগ্রহণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার জয়লাভ করলে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রাধান্য : তারেক রহমান পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি

ইবিতে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

পাঠক সংখ্যা
638

 

রেখা খাতুন, ইবি প্রতিনিধিঃ
জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২২-২০২৩ বাস্তবায়নের অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে তথ্য অধিকার আইন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ ডিসেম্বর) প্রশাসন ভবনের ৩য় তলার সভাকক্ষে সকাল ১০.০০ টায় এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দায়িত্বপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, কম্পিউটার ও ইন্টারনেট ব্রাউজিংয়ের প্রাথমিক জ্ঞান না থাকলে কাজ সম্পাদনে নির্ভরতা ও বিলম্বের জন্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের গতি বাঁধাগ্রস্থ হবে। অবাধ তথ্যপ্রবাহের এ যুগে আমরা অনেক পিছিয়ে পড়বো। বিশ্ব এখন চতুর্থ শিল্পবিপ্লব অতিক্রম করে ৫ম শিল্পবিপ্লবের দিকে অগ্রসর হচ্ছে। সকলকে কম্পিউটার বিষয়ে জ্ঞান অর্জনের জন্য আবারও আহবান জানিয়ে তিনি বলেন, তাতে দেশ, সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে। তিনি আরও বলেন, একটি কাঠামোর মধ্যে সঠিক পথে এবং সঠিত গন্তব্যে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে হবে।

বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ২০০৯ সালে মহান জাতীয় সংসদে তথ্য অধিকার আইন পাশ হওয়ার পর তথ্যের অবাধ প্রবাহ এবং চাহিদামাত্র তথ্য দেয়ার ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম. আলী হাসান অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন। স্বাগত বক্তব্য রাখেন তথ্য অধিকার আইন বাস্তবায়ন কমিটির সদস্য ও তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ইনচার্জ) ড. আমানুর রহমান। রিসোর্স পারসন ছিলেন কমিউনিকেশন এ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের খন্ডকালীন শিক্ষক ড. মোঃ অলিউর রহমান।সভাপতিত্ব করেন তথ্য অধিকার আইন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ শাহাদৎ হোসেন আজাদ।

তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক রাজিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. শেলীনা নাসরীন, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া, প্রেস প্রশাসক ড. মোঃ সাজ্জাদ হোসেন, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ, পরীক্ষা-নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ আবুল কালাম আজাদ, চীফ মেডিক্যাল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোঃ সিরাজুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোঃ নওয়াব আলী, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মোঃ জাকির হোসেন, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মুন্সী সহিদ উদ্দীন মোঃ তারেক, ফোকাল পয়েন্ট (তথ্য অধিকার)কর্মকর্তা উপ-রেজিস্ট্রার (জনসংযোগ)সাহেদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রায়পুরায় আ. লীগের দুই পক্ষে সংঘর্ষ, বর্তমান ও সাবেক মেম্বার নিহত

স্টাফ রিপোর্টার:  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ধারালো অস্ত্রের আঘাত ও গুলিবিদ্ধ হয়ে বর্তমান ও সাবেক মেম্বার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আজ সকালে জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলো-চান্দেরকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য  মানিক মিয়া (৫৫) ও সাবেক মহিলা মেম্বার কল্পনা বেগম (৩০)। নরসিংদী পুলিশ সুপার মো. আব্দুল হান্নান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুইজন নিহত হন। ফের যেন সংঘর্ষ না ঘটে সেজন্য এই মুহূর্তে ঘটনাস্থলে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।   সবা:স:জু-২২৬/২৪

আরও পড়ুন
language Change