তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
আবারও একসঙ্গে নাগার্জুন-টাবু ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু নলডাঙ্গায় মেয়র প্রার্থীর উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে কালার প্রিন্টার প্রদান শনির আখড়ায় সাংবাদিক এস. এম. কামাল পারভেজ ও তার পরিবারকে হত্যার হুমকি রাজনীতি শেখার পরামর্শ দিলেন সেতুমন্ত্রীর পুলিশের লুট হওয়া পিস্তল মিলল ঝোপে ঝিনাইগাতীতে কাঁকরোল চাষে বাম্পার ফলনের আশাবাদী কৃষক সিরিজ নির্ধারণ ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ মৌলভীবাজার ও নেত্রকোনায় বন্যা শুরু মৌলিক সুবিধা দেশের সব অংশেই গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলা নিহত ৮ বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ দেবে ঢাকা ব্যাংক বজ্রপাতে প্রাণ গেল যুবকের মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণে উদ্যোগ নিয়েছে প্রধানমন্ত্রী শেরপুর সীমান্তে বন্যহাতির আতঙ্কে আধাপাকা ধান কাটছে কৃষক দুই স্কুলে বজ্রপাতে শিক্ষকসহ আহত ১৬ চিলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ১৭ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ক্লিন সিটি গাড়ার নতুন পদক্ষেপ জানালেন প্রধানমন্ত্রী ছোট ভাইয়ের ছুরিআঘাতে আহত বড় ভাইয়ের মৃত্যু ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা পিএসএলের প্লে অফ শুরু আজ অশালীন দৃশ্য থাকায় গান নিয়ে বিতর্ক পারমাণবিক বিদ্যুতের যুগে আনুষ্ঠানিক যাত্রা শুরু শ্রীলঙ্কায় ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ গ্রেফতার ঈদে টানা ৭ দিন সরকারি ছুটি বর্ণাঢ্য উৎসবমুখর পরিবেশে মির্জাগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিত্র বদলে দিলেন ডাঃ মো: শাহিন বৃষ্টিতে ভিজছেন পরীমনি, ভিডিও ভাইরাল মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ১৪ কেশবপুরে মেয়ের হাতে প্রাণ গেল মায়ের হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু শিশুর প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান পরিবার নতুন ওসি'র সাথে নবাবগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনা প্রেসক্লাবে হামলার ঘটনায় মফস্বল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ চ্যাম্পিয়নস লিগের সেমিতে মুখোমুখি পিএসজি-বায়ার্ন তথ্যমন্ত্রীর সাথে সোমালিয়ার দারু সালাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মিজানের সৌজন্য সাক্ষাৎ শিক্ষার্থীসহ কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া কড়া নিষেধ করছে যুক্তরাজ্য শিশুকে শ্বাসরোধে হত্যা আটক বাবা জামানতের টাকা ফেরতের দাবিতে আন্দোলনে নামছেন এশিয়ান টিভির প্রতিনিধিরা ট্রাকের ধাক্কায় অটোরিকশা উল্টে ৫ পরিক্ষার্থী আহত মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার, আতঙ্ক স্থানীয়দের মাঝে মোংলায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা লাল কার্ড পোস্টে তোলপাড়: হাসনাত আবদুল্লাহ ভোলাহাটে উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা কমিটি ও অন্যান্য সভা অনুষ্ঠিত হজে গিয়ে মৃত্যু দাফন হলো জান্নাতুল বাকিতে তালতলীতে কিশোরের মৃত্যু ঘিরে রহস্য

ভুয়া ঠিকানা, জাল সার্টিফিকেট ও ঘুষের মাধ্যমে সরকারি চাকরি

পাঠক সংখ্যা
638

বিশেষ প্রতিবেদন:
রাজধানীর প্রশাসনিক কাঠামোর ভেতর থেকে ভয়াবহ এক চাকরি জালিয়াতির চক্রের তথ্য সামনে এসেছে। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় ও চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের নিয়োগ ব্যবস্থায় একাধিক ব্যক্তির ভুয়া ঠিকানা, জাল সার্টিফিকেট ও ঘুষের মাধ্যমে সরকারি চাকরি পাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

এই চক্রের অন্যতম প্রধান অভিযুক্ত ব্যক্তি মোঃ রিয়াজ উদ্দিন, যার প্রকৃত স্থায়ী ঠিকানা নোয়াখালী সদর উপজেলার ৭ নং ধর্মপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড—এবং যার পিতার নাম নুর ইসলাম, মাতার নাম রোকেয়া বেগম। কিন্তু তিনি জাল ঠিকানা ব্যবহার করে ঢাকার সরকারি অফিসে চাকরি নেওয়ার চেষ্টা করেন।

প্রথমে তিনি সিএমএম (ঢাকা) কার্যালয়ে জালিয়াতির মাধ্যমে শূন্য পদে আবেদন করেন এবং নিয়োগও পান। কিন্তু নিয়ম অনুযায়ী পুলিশ যাচাইকালে তার ঠিকানা ভুল প্রমাণিত হলে তার চাকরি বাতিল করা হয়। তদন্ত চলাকালেই তিনি জেল-হাজতের ভয়ে পালিয়ে যান।

অবাক করার বিষয় হলো—চাকরি বাতিল ও পলাতক হওয়ার পরও, মোঃ রিয়াজ উদ্দিন আবার নতুন করে জাল ঠিকানা ব্যবহার করে ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে ৫ জুলাই ২০২৩ তারিখে যোগদান করেন। এখানেই স্পষ্ট হয়, ভিতর থেকে কেউ তাকে সহায়তা করেছে।

সূত্র জানায়, জেলা প্রশাসকের কার্যালয়ের এক গার্ড পদে থাকা কর্মচারী আয়নাল, যার স্থায়ী ঠিকানা মাদারীপুর, তিনিই এই চক্রের অন্যতম সক্রিয় সদস্য। তিনি নিজেও ভুয়া ঠিকানায় ঢাকায় চাকরি করছেন, এবং অভিযোগ রয়েছে—তিনি বিভিন্ন মানুষকে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে ৫-৬ লক্ষ টাকা পর্যন্ত ঘুষ আদায় করেন।

তাঁর সহায়তায় রিয়াজ উদ্দিন ও আরেকজন সোহেল একইভাবে ভুয়া ঠিকানা ব্যবহার করে অবৈধভাবে চাকরি পান। অভিযোগ মতে, আয়নাল ব্যক্তিগতভাবে এই দু’জনের কাছ থেকে মোট ১০-১২ লক্ষ টাকা ঘুষ গ্রহণ করেন, যার বিনিময়ে তিনি ভুয়া কাগজপত্র ম্যানেজ করে ঢাকায় নিয়োগ নিশ্চিত করেন।

জনমনে প্রশ্ন উঠেছে কীভাবে একবার চাকরি বাতিল হওয়ার পর একজন ব্যক্তি আবার সরকারি অফিসে ঢুকতে পারেন? জেলা প্রশাসকের অফিসে ঠিকানা যাচাইয়ের প্রক্রিয়া এতটাই দুর্বল যে, জাল ঠিকানার মাধ্যমে বারবার চাকরি পাওয়া সম্ভব? আয়নালের মতো নিম্নপদস্থ একজন কর্মচারী কীভাবে এইচআর ও নিয়োগ সিস্টেমে প্রভাব বিস্তার করে?

সংশ্লিষ্টদের অভিমত: এই ঘটনা শুধু একটি ব্যক্তির নয়—এটি ব্যবস্থাগত দুর্নীতির প্রতিচ্ছবি। এটি স্পষ্ট করে যে, চাকরির নামে ভুয়া কাগজপত্র, ঘুষ, অভ্যন্তরীণ সুবিধা ও দালাল চক্র মিলে পুরো নিয়োগ ব্যবস্থা জিম্মি করে রেখেছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃত মেধাবী ও যোগ্য প্রার্থীরা।

সরকারি চাকরিতে ভুয়া ঠিকানা ও ঘুষ-নির্ভর নিয়োগ ঠেকাতে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক), স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে কঠোর তদন্ত ও অভিযানের দাবি উঠেছে। যদি এই জালিয়াতি চক্র ভেঙে ফেলা না হয়, তবে শুধুমাত্র কয়েকটি পদ নয় সমগ্র প্রশাসনই হারাবে জনগণের আস্থা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সাতসকালে ইসরায়েলে হামলা বেজে উঠল সাইরেন

সাতসকালে ইসরায়েলে হামলা বেজে উঠল সাইরেন

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে হুতি যোদ্ধাদের সাম্প্রতিক হামলা। মঙ্গলবার (৫ আগস্ট) ভোরে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া হয় একটি ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি সেনাবাহিনী জানায় হামলার লক্ষ্যবস্তু শনাক্ত করে প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় করা হয়েছে। আরব নিউজের তথ্য অনুযায়ী এই হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। তবে ইসরায়েলি বাহিনীর দাবি, কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিসও নিশ্চিত করেছে হতাহত নেই। হুমকি কেটে যাওয়ার পর হোম ফ্রন্ট কমান্ড আশ্রয় নেওয়া অঞ্চলগুলোতে জনসাধারণকে বাইরে আসার অনুমতি দিয়েছে। সোমবার (৪ আগস্ট) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান তারা ইসরায়েলের তিনটি শহর তেল আবিব আশকেলন ও হাইফার সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে তিনটি ড্রোন পাঠিয়েছে। ঘোষণার কিছু সময়ের মধ্যেই গাজার কাছের নেটজারিম এলাকা এবং মিশর সীমান্তে সাইরেন

আরও পড়ুন
language Change