তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ধর্মীয় অনুষ্ঠানে অর্থ সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করলো বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার মৌলভীবাজারে বিশেষ অভিযানে ভারতীয় জিরা ও ট্রাক জব্দ নকলায় নবনির্বাচিত এমপিকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা ডাকাতি মামলার আসামির পক্ষ নিল যমুনা ওয়েলের জিএম এইচ আর ও বাঘাবাড়ি ডিপো ইনচার্জ সহকারী প্রকৌশলীর দিকে সড়কে জনদুর্ভোগের অভিযোগ বনলতা ল্যান্ডমার্কে অন্ধকারের জাল: শেয়ার দখল, কোটি টাকার লেনদেন ও ‘হুমকির রাজনীতি লোটাস কামালের ব্যবসায়িক পার্টনার নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা শ্রমমন্ত্রী দায়িত্বে অবহেলা করলে ছাড় নয়: ধর্মমন্ত্রী সব কিছু ঠিকঠাক মনে হচ্ছিল না : সুনেরাহ মশার কয়েল থেকে ঘরে আগুন, দগ্ধ হয়ে নারীর মৃত্যু ১৩ বছর পর ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস রমজানে শয়তান বন্দি, তবু গোনাহ কেন? অটিজম নিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে বিপাকে তিশা সৌদি আরবে সিআইএর স্টেশনে হামলা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ রামগড়ে উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে মতবিনিময় করেন বিভাগীয় কমিশনার চাঁপাইনবাবগঞ্জে সকল মানুষকে নিয়ে কাজ করতে চাই-নূরুল ইসলাম বুলবুল মানবিক সহায়তায় সিন্দুকছড়ি জোন অফিসে উপস্থিতি নিয়ে সরকারি কর্মচারীদের নতুন নির্দেশনা স্বর্ণের দামে এলো বড় সুখবর আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব সাংবাদিক দিদারুল আলমের মায়ের জানাজা আজ বাদ জোহর আটকা পড়া প্রবাসীদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট দেশজুড়ে অবৈধ আবাসন প্রকল্পের ছড়াছড়ি ফের রং বদলাতে চান তারেক রহমানের মামলার বাদী আমিন আহমেদ পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার বনলতা ল্যান্ডমার্কে কোটি টাকার অনিয়ম : শেয়ার দখল থেকে গ্রাহকের অর্থের হিসাবহীনতা ! তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ টাকায় কি মাপা হয় সন্তানের ভালোবাসা বাবা মায়ের পক্ষপাতিত্ব ও সামাজিক অবক্ষয় ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের সব ফ্লাইট বাতিল রাজধানীসহ দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত

ভুয়া ঠিকানা, জাল সার্টিফিকেট ও ঘুষের মাধ্যমে সরকারি চাকরি

পাঠক সংখ্যা
638

বিশেষ প্রতিবেদন:
রাজধানীর প্রশাসনিক কাঠামোর ভেতর থেকে ভয়াবহ এক চাকরি জালিয়াতির চক্রের তথ্য সামনে এসেছে। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় ও চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের নিয়োগ ব্যবস্থায় একাধিক ব্যক্তির ভুয়া ঠিকানা, জাল সার্টিফিকেট ও ঘুষের মাধ্যমে সরকারি চাকরি পাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

এই চক্রের অন্যতম প্রধান অভিযুক্ত ব্যক্তি মোঃ রিয়াজ উদ্দিন, যার প্রকৃত স্থায়ী ঠিকানা নোয়াখালী সদর উপজেলার ৭ নং ধর্মপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড—এবং যার পিতার নাম নুর ইসলাম, মাতার নাম রোকেয়া বেগম। কিন্তু তিনি জাল ঠিকানা ব্যবহার করে ঢাকার সরকারি অফিসে চাকরি নেওয়ার চেষ্টা করেন।

প্রথমে তিনি সিএমএম (ঢাকা) কার্যালয়ে জালিয়াতির মাধ্যমে শূন্য পদে আবেদন করেন এবং নিয়োগও পান। কিন্তু নিয়ম অনুযায়ী পুলিশ যাচাইকালে তার ঠিকানা ভুল প্রমাণিত হলে তার চাকরি বাতিল করা হয়। তদন্ত চলাকালেই তিনি জেল-হাজতের ভয়ে পালিয়ে যান।

অবাক করার বিষয় হলো—চাকরি বাতিল ও পলাতক হওয়ার পরও, মোঃ রিয়াজ উদ্দিন আবার নতুন করে জাল ঠিকানা ব্যবহার করে ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে ৫ জুলাই ২০২৩ তারিখে যোগদান করেন। এখানেই স্পষ্ট হয়, ভিতর থেকে কেউ তাকে সহায়তা করেছে।

সূত্র জানায়, জেলা প্রশাসকের কার্যালয়ের এক গার্ড পদে থাকা কর্মচারী আয়নাল, যার স্থায়ী ঠিকানা মাদারীপুর, তিনিই এই চক্রের অন্যতম সক্রিয় সদস্য। তিনি নিজেও ভুয়া ঠিকানায় ঢাকায় চাকরি করছেন, এবং অভিযোগ রয়েছে—তিনি বিভিন্ন মানুষকে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে ৫-৬ লক্ষ টাকা পর্যন্ত ঘুষ আদায় করেন।

তাঁর সহায়তায় রিয়াজ উদ্দিন ও আরেকজন সোহেল একইভাবে ভুয়া ঠিকানা ব্যবহার করে অবৈধভাবে চাকরি পান। অভিযোগ মতে, আয়নাল ব্যক্তিগতভাবে এই দু’জনের কাছ থেকে মোট ১০-১২ লক্ষ টাকা ঘুষ গ্রহণ করেন, যার বিনিময়ে তিনি ভুয়া কাগজপত্র ম্যানেজ করে ঢাকায় নিয়োগ নিশ্চিত করেন।

জনমনে প্রশ্ন উঠেছে কীভাবে একবার চাকরি বাতিল হওয়ার পর একজন ব্যক্তি আবার সরকারি অফিসে ঢুকতে পারেন? জেলা প্রশাসকের অফিসে ঠিকানা যাচাইয়ের প্রক্রিয়া এতটাই দুর্বল যে, জাল ঠিকানার মাধ্যমে বারবার চাকরি পাওয়া সম্ভব? আয়নালের মতো নিম্নপদস্থ একজন কর্মচারী কীভাবে এইচআর ও নিয়োগ সিস্টেমে প্রভাব বিস্তার করে?

সংশ্লিষ্টদের অভিমত: এই ঘটনা শুধু একটি ব্যক্তির নয়—এটি ব্যবস্থাগত দুর্নীতির প্রতিচ্ছবি। এটি স্পষ্ট করে যে, চাকরির নামে ভুয়া কাগজপত্র, ঘুষ, অভ্যন্তরীণ সুবিধা ও দালাল চক্র মিলে পুরো নিয়োগ ব্যবস্থা জিম্মি করে রেখেছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃত মেধাবী ও যোগ্য প্রার্থীরা।

সরকারি চাকরিতে ভুয়া ঠিকানা ও ঘুষ-নির্ভর নিয়োগ ঠেকাতে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক), স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা সংস্থার সমন্বয়ে কঠোর তদন্ত ও অভিযানের দাবি উঠেছে। যদি এই জালিয়াতি চক্র ভেঙে ফেলা না হয়, তবে শুধুমাত্র কয়েকটি পদ নয় সমগ্র প্রশাসনই হারাবে জনগণের আস্থা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর ওপর হামলা

  এনামুল,পঞ্চগড়,প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দুইপক্ষে সংঘর্ষ হয়েছে আহত এক। আহত ব্যক্তি হলেন- মাহাবুব আলম পিতা সফিকুল ইসলাম টোকরা ভাষা মীরপাড়া ১ নং চিলাহাটি ইউনিয়ন পরিষদের বাসিন্দা।মাহাবুব আলম বাদী হয়ে দেবীগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে মাহাবুব আলম এর সঙ্গে আসামী আনোয়ারুল ইসলাম(৫৫) রতন ইসলাম(৩২) ও রফিকুল ইসলাম(৫২) সঙ্গে চাষাবাদের জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছে। গত বৃহস্পতিবার আনুমানিক সকাল ৯ ঘটিকায় একপর্যায়ে মাহাবুব আলমের জমির পানি নিস্কাশনের কাজে বাধা দেয় আসামি পক্ষ। এই ঘটনা জানতে পারে ঘটনাস্থলে উপস্থিত হইলে বাদী মাহাবুব আলম কে অকথ্য ভাষায় গালি গালাজ এবং হত্যার উদ্দেশ্যে গায়ে হাত দিয়ে মারতে থাকে একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে মাহাবুব আলম মারাত্মক আহত হন। পরে আহত অবস্থায় একটি অটো

আরও পড়ুন
language Change