তারিখ লোড হচ্ছে...

বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি

বহাল তবিয়তে ডিপিডিসির সেই আব্দুর রাজ্জাক

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার॥
বিগত স্বৈরাশাসক হাসিনার শাসনামলে কখনো সরকারি দলের নেতা, আবার কখনো প্রশাসনের এক শীর্ষ কর্তার বন্ধুর পরিচয় দিয়ে নিজেকে ক্ষমতাধর হিসেবে প্রতিষ্ঠিত করছেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের (ডিপিডিসি) মাফিয়া ডন খ্যাত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রাজ্জাক।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি- ডিপিডিসির প্রকৌশলী আব্দুর রাজ্জাকের সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে ২য় স্ত্রীর নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান গড়ে সরকার ও দেশের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ডিপিসির এক কর্মকর্তা নাম পরিচয় গোপন রাখার শর্তে বলেন, প্রকৌশলী আব্দুর রাজ্জাক ডিপিডিসিকে তার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানে রুপান্তরিত করেছেন। কোন কর্মকর্তা তার এমন কর্মকান্ড ও দুর্নীতির বিষয়ে কথা বললেই তাকে বদলী ও চাকুরি থেকে অপসারণের হুমকি দেয়। তাই এখন আর কেউ তার অপকর্ম নিয়ে কথা বলে না! বলা চলে এই প্রতিষ্ঠানে তার কথাই শেষ কথা! ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালকও তার কথায় উঠাবস করে। উর্ধতন কর্মকর্তা যেখানে অসহায় সেখানে আমরা তো ছোটখাট কর্তা! এই কর্মকর্তার কথা শুনলেই বুঝা যায় প্রকৌশলী আব্দুর রাজ্জাক কত বড় ক্ষমতাসীন ব্যক্তি।

আওয়ামীলীগ সরকারের আমলে তার দুর্নীতি ও অপকর্ম নিয়ে দুর্নীতি দমন কমিশনে একটি অভিযোগ পরলেও তার তদন্ত রহস্যজনকভাবে ধামাচাপা পড়ে যায়! বিগত দিনে আওয়ামীলীগের ছত্রছায়ায় আব্দুর রাজ্জাক দীর্ঘ চাকরি জীবনে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বিধায় একই প্রতিষ্ঠানের সাবেক প্রকৌশলী আবু জাফর গত ১৬ ফেব্রুয়ারি-২০১৭ সালে দুদকে একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু ক্ষমতাধর আব্দুর রাজ্জাক দুর্নীতি দমন কমিশনের সেই তদন্ত কার্যক্রম ধামাচাপা দিয়েছেন বলে ডিপিডিসি’র অফিসে সকলের মাঝে গুঞ্জন শোনা যায়। এই নিয়ে ডিপিডিসির অন্য কর্মকর্তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও দেখা দিয়েছে।

জানা গেছে, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) সিদ্ধিরগঞ্জ এনওসিএস (নেটওয়ার্ক অপারেশন এন্ড কাস্টমার সার্ভিস)-এর প্রধান নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত প্রকৌশলী আব্দুর রাজ্জাক রাষ্ট্রীয় দায়িত্বে থেকে একই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানের বিস্তারে কার্যক্রম অব্যাহত রেখেছেন। সাবেক ডেসা (ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই অথরিটি) থেকে বদলে যাওয়া ডিপিডিসি (ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি)-এর বিদ্যুৎ বিষয়ক গুরুত্বপূর্ণ পদে বহাল থেকে বিদ্যুৎ বিষয়ক পণ্যের একচ্ছত্র ব্যবসা করে আসছে।

এই লক্ষ্যে ১৫২/২/এম (৩য় তলা), পান্থপথ, ঢাকা-১২০৫ ঠিকানায় ‘ওসাকা পাওয়ার লিমিটেড’ নামের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান খুলে নিজের ২য় স্ত্রীকে ব্যবস্থাপনা পরিচালক বানিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছে। যেখানে বিদ্যুতের তার, ট্রান্সফরমার, সার্কিট ব্রেকার ইত্যাদি বিক্রয় করে থাকেন। ব্যবসায়ী ও হাইরাইজ ভবনের মালিক গ্রাহকদের চাহিদা অনুযায়ী এইচ-টি (হাই টেনশন-৪৯ কিলোওয়াট তদূর্ধ্ব) সংযোগের নিজস্ব সাব-স্টেশন প্রয়োজন। কিন্তু ‘ওসাকা পাওয়ার লিমিটেড’কে সাব-স্টেশনের কাজ দেওয়া না হলে এধরনের কোনো গ্রাহককেই তিনি সংযোগ প্রদান করনে না। ব্যবসায়ী ও হাইরাইজ ভবনের মালিকদের এক প্রকার জিম্মি করে প্রতি বছর ‘ওসাকা পাওয়ার লিমিটেড’ কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

প্রকৌশলী আব্দুর রাজ্জাক হলেন বিগত সরকারের আমলে সক্রিয় রাজনীতির সাথে জড়িত এবং বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের ডিপিডিসি উইং এর সভাপতি ছিলেন।

তিনি ডিপিডিসির ডেভেলপমেন্ট দপ্তরকে আওয়ামী লীগের ঠিকাদারের ঘরবাড়িতে পরিণত করেছিলেন। আওয়ামীলীগ না হলে কেউ কোন কাজ করতে পারত না। যে যত বেশি টাকা দিবে সে তত ভাল কাজ পাবে কাজের কি হবে তা পরে দেখা যাবে এই নীতিতে তিনি বিশ্বাসী ছিলেন। আওয়ামীলীগের ঠিকাদারদের নিয়ে তারা একটা রাম রাজত্ব কায়েম করেছিল।

আব্দুর রাজ্জাকের খুঁটির জোর এতই বেশি ছিল যে ডিপিডিসির সবাই তাকে ভয় পেত এবং তার বিরুদ্ধে কথা বলার কেউ কোন সাহস পেত না। পূর্বে রাজ্জাক নির্বাহী প্রকৌশলী হিসেবে সিদ্ধিরগঞ্জ বিভাগে কর্মরত ছিলেন, সেখানে তার বিরুদ্ধে গ্রাহকের কাছে টাকার বিনিময়ে ট্রান্সফরমার বিক্রির অভিযোগ হয় এবং তার প্রেক্ষিতে ডিপিডিসি হতে তদন্ত কমিটি গঠন করা হয় কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপে সেটিও ধামাচাপা পড়ে যায়।

অভিযোগের প্রেক্ষিতে উক্ত বিষয় নিয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুর রাজ্জাকের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি কল রিসিভ করেন নি। পরবর্তীতে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠালেও কোন সাড়া দেন নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নলডাঙ্গায় জুলাই শহীদদের স্বরণে আলোচনা সভা ও শ্রমিকদের মাঝে খাবার বিতরণ

নলডাঙ্গায় জুলাই শহীদদের স্বরণে আলোচনা সভা ও শ্রমিকদের মাঝে খাবার বিতরণ

নলডাঙ্গা(নাটোর) প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় জুলাই শহীদদের স্বরণে আলোচনা সভা ও শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত নলডাঙ্গা পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক ড. মোঃ জিয়াউল হক জিয়া। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের তাৎপর্য তুলে ধরা হয় এবং তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। শুক্রবার ( ১৭ জুলাই) সাড়ে ৭ টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা পৌরসভা শাখার আয়োজনে আলোচনা সভা ও খাবার বিতরণ করা হয়। বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে তাঁদের আদর্শ ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জুলাইয়ের এই আন্দোলন কেবল কোনো কোটা সংস্কারের দাবিতে

আরও পড়ুন
language Change