তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু ইসরায়েলের বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করছে লেবানন লবণচরা থানার নির্মাণ কাজ পরিদর্শন করলেন কেএমপি কমিশনার রংপুরে সড়ক উন্নয়ন ও পরিবেশ রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে স্বপ্নের মানবিক সহায়তা বিনা অপরাধে সাংবাদিক কারাগারে থাকবে না: তথ্যমন্ত্রী ​চাঁপাইনবাবগঞ্জে ২৭ বোতল ভারতীয় মদ জব্দ​ নবম পে স্কেল নিয়ে সুখবর, জানা গেল সম্ভাব্য সময় চলন্ত বিমান থেকে দরজা খুলে ঝাঁপ দিলো যাত্রী এজলাসে প্রবেশে নিষেধাজ্ঞা, সুপ্রিম কোর্টের সামনে সাংবাদিকদের মানববন্ধন বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন ম্যারাডোনার মৃত্যুকে ঘিরে এলো নতুন তথ্য শিক্ষকদের বেতন-ভাতা বৃদ্ধি নিয়ে বড় সিদ্ধান্ত আজ ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস জেড ক্যাটাগরিতে নামল আরো ১০ ব্যাংক ‎মোংলা বন্দর কর্তৃপক্ষ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত‎‎ সংরক্ষিত নারী আসনে শপথ আজ সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে বদলির নীতি অবৈধভাবে টিসিবির পণ্য গুদামজাত করায় চাটখিলে ছাত্রলীগ কর্মীর জরিমানা তেল সংকটে বন্ধ যুক্তরাষ্ট্রের এয়ারলাইনস হত্যাচেষ্টা হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেবহাটায় গরুর ডাক্তারের চিকিৎসায় গৃহবধুর মৃত্যু ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল ৮ শ্রমিকের দুপুর গড়াতেই আঁধারে ডুববে আকাশ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাঠামো বাস্তবায়নের চেষ্টা চলছে: তথ্যমন্ত্রী ৪৯৮ প্রস্তাবের ডিসি সম্মেলন আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাবেক এমপির গাড়িতে হামলার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার উপকূলের হতদরিদ্র পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে শেরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে অপসারণ হলো খালের অবৈধ বাধ বরগুনায় খাদ্য বান্ধব কর্মসূচির চাউল বিতরণে অনিয়ম কেশবপুরে মানবিক ডাক্তার কামরুজ্জামানের শোকসভা প্রতিষ্ঠার ৫১ বছর পর নিজস্ব ঠিকানা পাচ্ছে মোংলা পৌরসভা কুয়াকাটায় যুবদলের কমিটিতে যায়গা না পেয়ে বিক্ষোভ নেতাকর্মীদের কমলগঞ্জে ৫শ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা: রামগতির মাদককারবারী ফারহানের নেপথ্যে নারী চক্র নলডাঙ্গায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত রামগড়-বলিপাড়া সড়ক যেনো মরণফাঁদ মোংলায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৪ দোকান নদী বা খালে পলিথিন-বর্জ্য না ফেলার আহ্বান প্রধানমন্ত্রীর নারী আসনে সংসদ সদস্যদের শপথ রোববার টিএসসিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল আটক ২ ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে লাভ চীন-রাশিয়ার ট্যুরিস্ট ভিসা নিয়ে সুখবর দিল ভারত র‍্যাব পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি গ্রেফতার ২ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন ইতিহাস গড়ার লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ দীঘিনালা-মাইনি সড়কে বেইলি ব্রিজের পাটাতন ভেঙে ট্রাক আটকা ‎সমুদ্রে গোসল করতে গিয়ে তরুণের মৃত্যু ‎ ঝিনাইগাতীতে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ নারী পুলিশ সদস্যের মরাদেহ উদ্ধার

১৫ বছ‌রে শূন্য থেকে কোটিপতি, চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা ১২ ইউপি সদস্যের

১৫ বছ‌রে শূন্য থেকে কোটিপতি, চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা ১২ ইউপি সদস্যের
পাঠক সংখ্যা
638

সুনামগঞ্জ সাংবাদদাতা:

সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হো‌সেনের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও লুটপা‌টের কারণে অনাস্থার অভিযোগ ক‌রে‌ছেন ইউপি সদস্যরা। গত রোববার দুপু‌রে উপ‌জেলার নির্বাহী কর্মকতার বরাব‌রে ইউপি চেয়ারম‌্যান আওলাদ হো‌সেনসহ ৪ জনকে অভিযুক্ত ক‌রে ইউনিয়ন পরিষদের ৯ সদস্য ও ৩ ম‌হিলা সদস্যের সিল স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের ক‌রা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, ১৫ বছ‌রে শূন্য থেকে কোটিপতি হ‌য়ে‌ছেন ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন। তিনি উপজেলার ভাতগাঁও গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র। আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় বেসরকা‌রি উচ্চ বিদ‌্যাল‌য়ে সহকা‌রী শিক্ষক থেকে তিনি ইউপি চেয়ারম্যান হয়েছেন মর্মে অভিযোগে উল্লেখ করা হয়। গত ১৯ মার্চ রাতে থানা পুলিশের ডেভিল হান্ট অভিযানে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ইতিমধ্যে জামিনে বের হয়েছেন আওলাদ হোসেন। তিনি ছাতক উপজেলার কৃষক লীগের আহ্বায়ক ও ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান। ২০১১ সালের নির্বাচনে ভাতগাঁও ইউনিয়ন থেকে চেয়ারম্যান নির্বাচিত হন আওলাদ হোসেন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শিক্ষকতা পেশার পাশাপাশি তিনি স্থানীয় সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের হাত ধরে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন।

এরপর ২০১১ সালে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর সাবেক এমপির আস্থাভাজন হিসেবেও এলাকায় প্রচার চালাতে থাকেন তিনি। এরপর ২০১৬ সাল থেকে উপজেলা কৃষক লীগের আহ্বায়কের দায়িত্ব পালন করেন আওলাদ হোসেন। এর আগে কখনো তাকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত দেখেননি এলাকার মানুষ। অভিযোগ উঠেছে আওলাদ হোসেন চেয়ারম্যান নির্বাচিত হয়ে কয়েক বছরের ব্যবধানে বিভিন্ন অনিয়মের মাধ্যমে শুন্য থেকে কোটিপতি হয়েছেন। অবৈধ ভাবে উপার্জিত টাকার সিংহভাগই লন্ডনে পাঠিয়ে দিচ্ছেন বলে গুঞ্জন উটেছে।

উপজেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, তার গ্রামের বাড়িতে ভাতগাঁও মৌজায় প্রায় ৩০ একর জমি কিনেছেন। সিলেটের আখলিয়া এলাকায় আব্দুল মান্নান ভিলা তার বাবার নামে আলিশান বাসা রয়েছে। যা তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর নির্মাণ করেছেন। এছাড়া তার ছেলেকে ৩৫ লাখ টাকার বিনিময়ে লন্ডনে পাঠিয়েছেন। এক‌টি ছ‌বি জমা দি‌য়ে সা‌বেক উপ‌জেলার দুর্নীতিবাজ পিআইও মাহবুর রহমান, সা‌বেক ইউপি স‌চিব জী‌তেন দাস ও তার প্রধান সহ‌যোগী যুবলী‌গ নেতা শি‌ব্বির আহমদ ভুয়া বিল উটানোর অভিযোগ রয়েছে। যে কারণে চেয়ারম্যানসহ ৪ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করা হয়ে‌ছে বলে নিশ্চিত করেছেন ইউপি সদস্যরা।

খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী লীগ সরকা‌রে পতনের পরও আওলাদ হো‌সেন একক ক্ষমতা বলে স্বেচ্ছাচারিতার মাধ্যমে ২০২৩, ২০২৪ ও ২৫ অর্থ বছ‌রের সরকা‌রি বি‌ভিন্ন প্রক‌ল্পের তথ‌্য গোপন ক‌রে পরিষদের সদস্যদের মধ্যে স‌ঠিক বন্টন না ক‌রে তার না‌মে ২০ লাখ টাকার প্রক‌ল্প হা‌তি‌য়ে নিয়েছেন। যে কারণে মেম্বার ও ম‌হিলা মেম্বারদের ম‌ধ্যে বি‌রোধ ও অসন্তোষ দেখা দেয়। এ বিষয়ে চেয়ারম্যান আওলাদ আলীর সাথে একাধিকবার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। বিধায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব‌্যাপা‌রে উপ‌জেলার নির্বাহী কর্মকতা মো. ত‌রিকুল ইসলাম অভি‌যোগ প্রা‌প্তির সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব‌্যবস্থা নেয়া হ‌বে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফের কাছে জিম্মি চার গ্রামের মানুষ

শ্রীমঙ্গলে ওয়ার্ড বিএনপি নেতা আলতাফের কাছে জিম্মি চার গ্রামের মানুষ

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজারঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শান্ত জনপদ ৬ নম্বর আশীদ্রোণ ইউনিয়নে এখন বইছে অশান্তির কালো ছায়া। নিভৃত এ ইউনিয়নের চারটি গ্রামের নারী-পুরুষ নির্বিশেষে সাধারণ মানুষ এক বিএনপি নেতার কাছে কার্যত জিম্মি হয়ে পড়েছে। ওই নেতা এক সময় আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক বজায় রেখে চললেও এখন শ্রীমঙ্গল পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য। ওই নেতার নাম মো. আলতাফুর রহমান নাজমুল হাসান। তিনি আশীদ্রোণ ইউনিয়নের জিলাদপুর গ্রামে নামমাত্র প্রতিষ্ঠিত এবং কোন ধরণের শ্রেণি ও অফিসিয়্যাল কার্যক্রম না থাকা হাজী এছাক মিয়া হাজেরা বেগম মডেল স্কুলের প্রধান শিক্ষক এবং ওই ইউনিয়নের তিতপুর গ্রামের মরহুম এছাক মিয়ার ছেলে। স্কুলের নামে তিনি প্রতি বছর প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত গ্রহণ করেন সরকারি বই। যা বিক্রি করে দেন ভাঙারি দোকানে। এছাড়া তার

আরও পড়ুন
language Change