তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
যমুনা অয়েলের গনবদলীতে অর্থ লেনদেন ও দ্বৈত নীতির অভিযোগ রংপুরে পোল্ট্রি খামারের বিষাক্ত বর্জ্যে ফসলের ব্যাপক ক্ষতি, দুই শতাধিক কৃষক পদবি মিটারম্যান অথচ চাকরি দেয়ার নামে হাতিয়ে নিয়েছে কোটি টাকা এসএসপি নির্বাচনে : সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক আবু আবিদ দপ্তর মিম চাঁদপুরের উদ্দেশে রওনা প্রধানমন্ত্রী ২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা সৌদি পৌঁছেছেন ৫৫ হাজার ৬৯৩ বাংলাদেশি হজযাত্রী আরব আমিরাতের উপকূলে জাহাজ আটক নেওয়া হচ্ছে ইরানে দেশে ভোটার সংখ্যা বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন বিনিয়োগ বাড়াতে চীনকে আহ্বান বাণিজ্যমন্ত্রীর বিশ্বকাপে অংশ নিচ্ছে যেসব মুসলিম দেশ বনানীতে দুটি বিদেশি পিস্তল-ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ তৈরি করছে ইসি নদীর বাঁধ ভেঙে প্লাবিত ২০ গ্রাম সন্ধ্যার মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস কর পরিশোধে সচেতন হলেই এগোবে নগর উন্নয়ন শাপলা চত্বর হত্যাকাণ্ডে দিপু মনিসহ তিনজনকে গ্রেফতার এসএসসি-এইচএসসির সূচি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ঈদযাত্রার দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে বাংলাদেশকে জ্বালানি সহযোগিতা বাড়াতে ওয়াশিংটন অঙ্গীকারবদ্ধ রামগড় বিজিবির মানবিক সহায়তা প্রদান নাটোরের লালপুরে র‍্যাবের উপর হামলার ঘটনায় আটক- ১ সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে ডিসির প্রেস ব্রিফিং বর্জন ​চাঁপাইনবাবগঞ্জ বিজিবির অভিযান ৪টি ভারতীয় গরু জব্দ​ চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুর টোল প্রত্যাহারের দাবিতে ডিসি অফিস ঘেরাও আসলাম চৌধুরীর ফলাফল ঘোষণা ও শপথ প্রশ্নে আদেশ বৃহস্পতিবার পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি-লঞ্চ চলাচল বন্ধ শান্তার ফাইল পার করতে রাজউকের ‘গোপন মিশন’ কোরবানি ঈদকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন কামারিরা জাতীয় পার্টি সংসদ নির্বাচনে ব্যয় করেছে ৫ লাখ টাকা নাটোরে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন ঢাকা-৭-এর গ্যাস সংকট নিরসনে তিতাস কার্যালয়ে বৈঠক শিরোপা জয়ের অপেক্ষা আরো দীর্ঘ হলো রোনালদোর ইসরায়েলের গুপ্তচরকে ফাঁসিতে ঝোলাল ইরান অনুমোদন পেলো পদ্মা ব্যারাজ শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু ৫ আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা ‎মোংলার চিলা ইউনিয়ন পরিষদে জেলেদের মাঝে ৮০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন‎ তালতলীতে অপমৃত্যুর নাটক ভেঙে হত্যা মামলা,এজাহারের নির্দেশ বরগুনায় মারপিটে স্মৃতিশক্তি হারান এক নারী বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল শেরপুরের নকলায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান দীঘিনালায় আঙুর চাষে নতুন সম্ভাবনার উঠান বৈঠক অনুষ্ঠিত ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে! ওসি দিলেন সম্বর্ধনা! ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও টিকা দিল চীন ভোলাহাটে বসতবাড়ীর ৪টি ঘরে আগুন সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু আজ ​পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরসহ আটক

ইবির ধীরগতি ইন্টারনেটে শিক্ষা কার্যক্রম ব্যাহত

পাঠক সংখ্যা
638

 

ইবি প্রতিনিধি।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ( ইবি) ধীরগতির ইন্টারনেট সেবার কারণে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। মানসম্মত ইন্টারনেট সুবিধা না থাকার কারণে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমসহ আবাসিক হলের শিক্ষার্থীরা থমকে যাচ্ছে অনলাইন ক্লাসসহ গবেষণামূলক কার্যক্রমে।

শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ দেয়ার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের দুটি প্রশাসনিক ভবন, তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিস, টিএসসিসি, ৮ টি আবাসিক হল, অনুষদ ভবনগুলোতে, বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থাগারে, আবাসিক শিক্ষক কোয়ার্টারে ওয়াইফাই জোন চালু থাকলেও তা চলছে খুব ধীরগতিতে । দুর্বল গতির কারণে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না শিক্ষার্থীরা। এতে বিভিন্ন অনলাইন শিক্ষা ও গবেষণামূলক কার্যক্রম থেকে পিছিয়ে পড়ছেন তারা।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ওয়াইফাই সেবা নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, অনলাইনে ক্লাস করা, বই পড়া ও গবেষণা কার্যক্রম চালাতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রয়োজন, কিন্তু ধীরগতির ইন্টারনেটের কারণে সেসব শিক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটছে। ইন্টারনেট কানেক্ট হলেও-এর গতি ধীর হওয়ায় ব্যবহার অনুপযোগী হয়ে থাকে। বারবার সংযোগ বিচ্ছিন্ন হওয়াসহ দীর্ঘসময় নিয়ে লোডিং হওয়ায় ইন্টারনেট ব্যবহারে ভোগান্তির শিকার হচ্ছে তারা।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে খোঁজ নিয়ে জানা যায় যায়, হলগুলোতে সমৃদ্ধ ইন্টারনেট ব্যবস্থা থাকলেও দিনের বেশিরভাগ সময় ১০০ কেবিপিএস থেকে ১৫০ কেবিপিএস গতির ইন্টারনেট সংযোগের কারণে অনলাইনে শিক্ষামূলক কোনো কনটেন্টই দেখা সম্ভব হয় না। ফলে পড়ালেখা থেকে শুরু করে অ্যাসাইনমেন্টের কাজ করতে সমস্যায় পড়ছেন তারা। তাই বাধ্য হয়ে তাদের নিজ নিজ মোবাইল ডাটার উপর নির্ভর করতে হয়। কিন্তু তারপরও ভোগান্তির শেষ নাই হলগুলোতে পায় না পর্যাপ্ত মোবাইল নেটওয়ার্ক।

বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থী খাদিজা খাতুন জানান, প্রয়োজনীয় কোনো তথ্য খুজতে বা অনলাইনে ক্লাস করতে গেলে ব্যাপকভাবে নেটওয়ার্কের সমস্যার সম্মুখীন হতে হয়, একাধিকবার বিচ্ছিন্ন ঘটে অনলাইন ক্লাস থেকে।

বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী নাজিম হোসেন বলেন,’অবসরে অনলাইনে বিভিন্ন শিক্ষামূলক কনটেন্ট ও বিদেশি লেখকদের বই পড়ার অভ্যেস থাকলেও হলের ইন্টারনেট সমস্যার কারণে বেশিরভাগ সময়েই পড়তে পারিনা, ধীরগতির ইন্টারনেটের কারণে কোথাও ব্রাউজও করতে পারিনা।’

শহিদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী মাজিদুল ইসলাম উজ্জ্বল বলেন, ‘প্রতিদিন আমাকে আমাদের সেশনের গ্রুপে ক্লাসের সময়, টিউটরিয়াল পরীক্ষার সময়-তারিখসহ বিভাগের গুরুত্বপূর্ণ তথ্য দেখতে হয়। কিন্তু ওয়াইফায়ের ন্যূনতম স্পিড না থাকায় খুব সমস্যায় পড়ে যায়।’

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থী নুসরাত সরকার রাসা বলেন, ‘একাডেমিক কিছু পড়াশুনা রয়েছে, যেটা নেট থেকেই আমাকে কাভার করতে হয়। কিন্তু ওয়াইফায়ের যে গতি তাতে পড়াশুনায় চরম সমস্যায় পড়তে হচ্ছে।’

এই বিষয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন বলেন, ‘ হলের প্রতিটি ব্লকে আমরা উচ্চ ক্ষমতা সম্পন্ন রাউটার ও ইন্টারনেটের সংযোগের ব্যবস্থা করলেও আইসিটি সেল থেকে আমরা নিরবচ্ছিন্ন ইন্টারনেট সাপ্লাই পাচ্ছিনা। এটা সম্পূর্ণ আইসিটি সেলের ব্যর্থতা। তাদের ইন্টারনেট সাপ্লাইয়ের ব্যর্থতার দরুন আমাদের শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ব্যাপারে কয়েকবার আইসিটি সেলে যোগাযোগ করেও কোনো সমাধান পায়নি।’

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান উর আম্বিয়া বলেন, ‘ইন্টারনেটের ধীরগতির ব্যাপারে কোনো অভিযোগ পায়নি, ইন্টারনেট তো ভালোই চলছে। আর কোনো সমস্যার অভিযোগ পেলে ওয়াইফাই প্রোভাইডার বিটিজেনের সাথে আলাপ করে সমস্যার সমাধান করবো।’

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মির্জাগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

হাফিজ খান, বরিশালঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে মো. রমজান আলী ( ২৩ ) নামে এক ব্যক্তির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ২৮ মার্চ) বেলা ১১ টায় উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। হামলার শিকার রমজান আলী উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের মকুমা গ্রামের মো. সোবহান খানের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত প্রবাসে থাকে। গত ঈদুল ফিতরের সপ্তাহখানেক আগে ছুটি নিয়ে প্রবাস থেকে দেশের বাড়ীতে আসে তিনি। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী পরিবারের সদস্যরাসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রদান করেন, ভুক্তভোগী রমজান আলীর পিতা মো. সোবহান খান। তিনি লিখিত বক্তব্যে সোবহান খান বলেন, গত ২৪ মার্চ বেলা ১১ টার দিকে আমার ছেলে রমজান আলী ও তার

আরও পড়ুন
language Change