তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কেশবপুরে ‘মদ্যপ অবস্থায়’ সংসদ সদস্যকে গালিগালাজ গণপূর্তে ছাত্রলীগ নেতা কাজী মাশফিক: ঠিকাদার সিন্ডিকেটের নিয়ন্ত্রক ও দুর্নীতির কেন্দ্রবিন্দু আওয়ামী দোসর নির্বাহী প্রকৌশলী এস. এম. ময়নুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ দুর্নীতিবাজ আব্দুর রশিদ মিয়া হলেন এলজিইডি-এর প্রধান প্রকৌশলী ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে সৌদি-কুয়েত-ইসরায়েল ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ

ভোটগ্রহণ চলছে সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে

পাঠক সংখ্যা
638

সিলেট ব্যুরো॥
আজ শনিবার সকাল ৮টায় এ ভোটগ্রহণ শুরু হয়েছে; একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। এই আসনের ১৪৯টি কেন্দ্রে ইলেক্ট্রনিক্স ডিভাইস মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে।

সিলেট-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান নৌকা প্রতীকে, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান লাঙ্গল প্রতীকে, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ডাব প্রতীকে এবং বিএনপির কেন্দ্রীয় সদস্য (বহিষ্কৃত) স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী মোটর গাড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন।

এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হয়েছে উপ-নির্বাচনের প্রচার-প্রচারণা। যদিও ভোটের প্রচারে প্রার্থীদের এবার মাত্র একদিন সময় দেয়া হয়েছে।

বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নির্বাচনি এলাকায় নজরদারি বৃদ্ধি ও চৌকি বসিয়েছেন। আধা সামরিক বাহিনীর (বিজিবি) সদস্যরা সশস্ত্র টহল দিচ্ছেন। নির্বাচনি এলাকায় মোটরসাইকেলে চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া ভোটগ্রহণকালে প্রতিটি ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে।

সুষ্ঠু ভোটের শঙ্কা ও সব সংশয় মোকাবিলা করে আওয়ামী লীগ নেতারা নির্বাচনে জয়লাভের প্রত্যয় ব্যক্ত করেছেন। দলের হাই কমান্ডের নির্দেশে শুরু থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফের নেতৃত্বে শক্তিশালী টিম পুরো নির্বাচন মনিটরিং করছে। জেলা, মহানগর ও উপজেলা আওয়ামী লীগকে তারা দফায় দফায় নির্দেশনা দিয়ে যাচ্ছেন। নির্বাচন দেখভাল করতে প্রধানমন্ত্রীর আস্থাভাজন প্রভাবশালী এক সংসদ সদস্যও সিলেটে এসেছেন।

অপরদিকে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর নেতৃত্বে ১৩ সদস্যের কেন্দ্রীয় একটি টিম নির্বাচন পর্যবেক্ষণ করতে সিলেটে অবস্থান করছে।

এর আগে শুক্রবার বিকালে ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) নির্বাচনি সব সরঞ্জাম প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়েছে। তিন উপজেলায় বৃহস্পতিবার রাত ১২টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেলে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন।

উপনির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বৃহস্পতিবার রাত থেকে মাঠে নেমেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের জানান, নির্বাচনকালে অনিয়ম রোধে বিচারবিভাগীয় কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

সূত্র জানায়, ভোট কেন্দ্রে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের ১৭ থেকে ১৮ জন সদস্য রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৮ থেকে ১৯ জন অস্ত্রধারী পুলিশ ও আনসার সদস্য রয়েছেন। পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে গঠিত মোবাইল ফোর্স ২১টি, স্ট্রাইকিং ফোর্স ১২টি, র‌্যাবের ১২টি টিম ও ১২ প্লাটুন বিজিবি মাঠে আছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে বিজিবি দায়িত্ব পালন করছে। রিটার্নিং অফিসার কিংবা প্রিসাইডিং অফিসারের চাহিদামতো কেন্দ্রের ভেতর ও বাইরে এবং ভোট গণনার সময় তারা দায়িত্ব পালন করছে।

সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এম কাজি এমদাদুল ইসলাম বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের সব আয়োজন সম্পন্ন হয়েছে। ভোট কেন্দ্রে ইভিএমের সরঞ্জামি পৌঁছে গেছে। কিছু কিছু কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ম্যাজিস্ট্রেট, বিজিবি, র‌্যাব পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করেছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। চলতি বছরের ১১ মার্চ তিনি মারা যান। এ আসনের উপনির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব (নৌকা), জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক (লাঙ্গল), স্বতন্ত্র ও সাবেক বিএনপি নেতা শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি) ও কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া (ডাব)। এ আসনে ৩ লাখ ৫২ হাজার ও ১৪৯টি ভোট কেন্দ্র রয়েছে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

কুমিল্লার বুড়িচংয়ে সাংবাদিকের উপর হামলার ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বুড়িচং প্রতিনিধি।। কুমিল্লার বুড়িচংয়ে দৈনিক কুমিল্লা প্রতিদিনের সম্পাদক ও দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম সুমন এর উপর হামলা ও মারধরের ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলা সদর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বুড়িচং থানা পুলিশের একটি দল। গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আব্দুল হান্নান এবং বুড়িচং উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন। এর আগে হামলার ঘটনায় সাংবাদিক শরিফুল ইসলাম বাদী হয়ে ৩ জন নামীয় ও অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন। মামলার বিবরনে জানা যায়, গত ৫ই আগস্টের পূর্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গ্রেফতারকৃত আওয়ামী লীগ ও ছাত্রলীগের এই

আরও পড়ুন
language Change