তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পাথরঘাটায় জবাই করা হরিণসহ শিকারি আটক অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ ঝিনাইগাতীতে অদম্য নারী পুরস্কার পেল নাসরিন বেগম শ্রীমঙ্গলে জগদ্বন্ধু আশ্রম পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার বনলতা ল্যান্ডমার্কে কোটি টাকার অনিয়ম : শেয়ার দখল থেকে গ্রাহকের অর্থের হিসাবহীনতা ! তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ টাকায় কি মাপা হয় সন্তানের ভালোবাসা বাবা মায়ের পক্ষপাতিত্ব ও সামাজিক অবক্ষয় ৫ মার্চ পর্যন্ত কাতার-দুবাইসহ বিমানের সব ফ্লাইট বাতিল রাজধানীসহ দেশের ৭ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার

ঢাকার নতুন জেলা প্রশাসক মমিনুর রহমান

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥

ঢাকার জেলা প্রশাসক শহিদুল ইসলাম সম্প্রতি পদোন্নতি পেয়ে অন্যত্র বদলি হয়ে গেছেন। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তারই স্থলাভিষিক্ত হলেন মোহাম্মদ মমিনুর রহমান। তিনিই ঢাকার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট।

গত ২৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক- ডিসি নিয়োগ দেওয়া হয়। তারই অংশ হিসেবে ঢাকা জেলার নতুন ডিসি করা হয়েছে মমিনুর রহমানকে। তিনি এতদিন চট্টগ্রামের জেলা প্রশাসক ছিলেন।

মোহাম্মদ মমিনুর রহমান ১৯৭৩ সালের ১ সেপ্টেম্বর ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা মোহাম্মদ কামালুর রহমান গফরগাঁও খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং মাতা রওশন আরা একই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন।

মমিনুর রহমান ঢাকা বিশ্ববদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে ১৯৯৫ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৯৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচে প্রথম স্থান অধিকার করেন।

তিনি ২০০৩ সালের ১০ ডিসেম্বর সহকারী কমিশনার (শিক্ষানবিশ) হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহীতে ন্যস্ত হন। পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহীতে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে প্রশাসন ক্যাডারের যাত্রা শুরু করেন।

২০০৭ সালের ২৭ মে মমিনুর রহমান মানিকগঞ্জের ঘিওর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। একই বছরের ৯ অক্টোবর তিনি বিসিএস প্রশাসন একাডেমি, শাহবাগ, ঢাকায় সহকারী পরিচালক হিসেবে পদায়িত হন।

২০০৯ সালের ১৬ জানুয়ারি উচ্চ শিক্ষা অর্জনের জন্য বৃত্তি নিয়ে যুক্তরাজ্যে যান। সেখানে তিনি মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দেশে ফিরে ২০১০ সালের ২৫ এপ্রিল থেকে ২০১৩ সালের ৩ জুলাই পর্যন্ত উপপরিচালক হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে দায়িত্ব পালন করেন।

২০১২ সালের ১৯ মার্চ থাইল্যান্ডে লিডারশিপ ইন দ্য সিভিল সার্ভিস কোর্স এবং ২০১৪ সালের ২৫ আগস্ট ভারতে অনুষ্ঠিত মিড ক্যারিয়ার ট্রেইনিং কোর ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন কোর্সে অংশগ্রহণ করেন মমিনুর রহমান। ২০১৩ সালের ৪ আগস্ট থেকে ২০১৪ সালের ১৮ মার্চ পর্যন্ত কিশোরগঞ্জের কুলিয়ারচর এবং ২০১৪ সালের ২৩ এপ্রিল থেকে ২০১৫ সালের ৭ জানুয়ারি পর্যন্ত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন।

২০১৫ সালের ১১ জানুয়ারি থেকে ২১ এপ্রিল ২০১৭ পর্যন্ত গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে কর্মরত ছিলেন মমিনুর রহমান। পরে তিনি ২৩ এপ্রিল ২০১৭ তারিখে উপসচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে যোগদান করে ১০ মে ২০১৭ সাল পর্যন্ত কর্মরত ছিলেন।

১১ মে ২০১৭ থেকে ৩১ ডিসেম্বর ২০২০ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

মমিনুর রহমান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে ২০২০ সালের ১৭ ডিসেম্বর চট্টগ্রাম জেলায় পদায়িত হয়ে ২০২১ সালের ৩ জানুয়ারি চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন।

চট্টগ্রামে সফলতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি ঈর্ষণীয় উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন করে এসেছেন। ব্যক্তিগত জীবনে মোহাম্মদ মমিনুর রহমান এবং স্ত্রী মোসা. রাবেয়া নাহার চেরী তিন ছেলের জনক-জননী। বৃহস্পতিবার থেকে তার নতুন পথচলা শুরু হলো ঢাকার ডিসি হিসেবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ক্লিনার থেকে বনে গেছেন অবৈধ স্পা সেন্টারের মালিক; গুলশানে সিআইডি’র অভিযানের পরেও থেমে নেই স্পার আড়ালে গণিকাবৃত্তি

স্টাফ রিপোর্টার: প্রায় এক দশক আগ থেকে রাজধানীর অভিজাত এলাকা গুলশান-বনানীতে একটি-দুটি করে গড়ে উঠে ম্যাসাজ থেরাপী দেওয়ার জন্য স্পা সেন্টার। আর এই স্পা সেগুলোই ধীরে ধীরে ছড়িয়ে গেছে রাজধানীর বিভিন্ন অলিগলিতেও। সিটি করপোরেশন থেকে সেলুন, বিউটি পার্লার, ব্যায়ামাগার বা ফিটনেস সেন্টার ও ক্ষুদ্র ব্যবসার লাইসেন্সের আড়ালে গড়ে তোলা হয় এসব কথিত স্পা সেন্টার। সেগুলোর অধিকাংশের বিরুদ্ধে মাদক ও দেহব্যবসার অভিযোগ রয়েছে। সেই সঙ্গে উঠতি বয়সের তরুণীদের দিয়ে গ্রাহকদের স্পা করানোর নামে অশ্লীল কর্মকাণ্ড এবং ম্যাসাজ থেরাপীর আড়ালে অনৈতিক কার্যকলাপের সময়ের ছবি ধারণ করে পরবর্তীতে চলে ব্ল্যাকমেইলও। রংপুর জেলার চন্দনপাট গ্রামের মোঃ আব্দুল হাইয়ের ছেলে মোঃ মিজানুর রহমান ছিলেন একটি ক্লাবের ক্লিনার। তবে হঠাৎ করেই তিনি যেনো ‘আঙ্গুল ফুলে কলা গাছ’। ক্লিনারের কাজ ছেড়ে গণিকাবৃত্তির দালাল হিসেবে যোগদেন গুলশান-১ এ

আরও পড়ুন
language Change