তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি অসহায় সাহেরা বানুর পাশে মেয়রপ্রার্থী বাচ্চু ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী আটক অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে শেরপুর-৩ আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ মসজিদের উন্নয়নে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক অনুদান আবাম ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার শেরপুরের ঝিনাইগাতীতে শিলাবৃষ্টিতে ভুট্টার ব্যাপক ক্ষতি জামায়াত-এনসিপির এমপিদের শপথ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য মোংলার চিলা ইউনিয়ন পরিষদে সরকার কর্তৃক বিনামূল্যে চাল বিতরণ শাহজাদপুরে বিএনপির প্রভাব খাঁটিয়ে জব্বারের বেপরোয়া চাঁদাবাজি ও দখল বানিজ্য ঈদের সাজে রঙিন বাজার ওয়ার্ল্ড হিউম্যান রাইর্টস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটি ও সাপ্তাহিক পল্লীদূত পত্রিকার উদ্যোগে ইফতার মাহ... কেরানীগঞ্জে নিষিদ্ধ পলিথিন সিন্ডিকেটের দৌরাত্ম্য ইসরায়েলে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত দেড় বছরের সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল খুলনায় ভৈরব নদ থেকে নিখোঁজ রিকশাচালকের মরদেহ উদ্ধার শেরপুরের নকলায় নবনির্বাচিত এমপি ফাহিম চৌধুরীকে সংবর্ধনা লোকালয় থেকে অজগর উদ্ধার সিরাজগঞ্জে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেতনতা অভিযান সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের দুই কর্মকর্তার বিরুদ্ধে দুদক কার্যালয় অভিযোগ

গুলি করে ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনতাই

পাঠক সংখ্যা
638

নারায়ণগঞ্জ প্রতিনিধি॥

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গুলি করে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছে থেকে ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর ২টার দিকে সানারপাড় পিডিকে ফিলিং স্টেশনের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের গুলিতে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, শনিবার দুপুর ১২টার দিকে আড়াইহাজারের মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী জয়নাল আবেদীন ও তার চাচাত ভাই মেহেদী হাসান রাজধানীর মতিঝিল থেকে ডলার, রিঙ্গিত সহ বিদেশি বিভিন্ন মুদ্রা পরিবর্তন করে ২৫ লাখ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে আড়াইহাজার ফিরছিলেন। ধারণা করা হচ্ছে- ঢাকা থেকেই ছিনতাইকারী চক্রটি তাদের অনুসরণ করছিলো। তারা সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীদের মোটরসাইকেলের গতিরোধ করে ছিনকাইকারীরা। এ সময় ছিনতাইকারীরা বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে আতংক সৃষ্টি করে। তারপর ২৫ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে গুলি ছুড়তে ছুড়তে দ্রুত পালিয়ে যায়। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন।

ওসি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ছিনতাইকারী চক্রটিকে গ্রেপ্তার করতে পুলিশ কাজ শুরু করছে। ওসি মশিউর রহমান আরও জানান, গুলিবিদ্ধ পথচারীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রোহিঙ্গা নেতাকে গুলি করে হত‍্যা

কক্সবাজার প্রতিনিধি ॥ কক্সবাজারের উখিয়ার বালুখালী শরণার্থী ক্যাম্পে এক রোহিঙ্গা নেতাকে (মাঝি) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ওই রোহিঙ্গা নেতার নাম হাবি ওরফে ওয়াক্কাস রফিক (৪০)। তিনি ৯নং ক্যাম্পের নেতা ছিলেন। সোমবার দিবাগত রাত ১টার দিকে উখিয়া ৯নং ক্যাম্পের সি ব্লকে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ৩০ জনের একটি মুখোশধারী দুর্বৃত্তের দল ওই রোহিঙ্গা নেতাকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের বিশেষ অভিযান চলছে বলে জানান ওসি।

আরও পড়ুন
language Change