তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
১৮ তারিখ গঠিত হবে নতুন সরকার? ঢাকা-৮ আসনে সত্যের জয় পেলো মির্জা আব্বাস বিএনপির নিরঙ্কুশ বিজয় কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার শেরপুরে চলছে ভোটগ্রহণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার জয়লাভ করলে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রাধান্য : তারেক রহমান পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয়

মিরপুর বিআরটিএ কর্মকর্তা ও কর্মচারীর ছত্রছায়ায় চলে দূর্নীতি

পাঠক সংখ্যা
638

রাহিমা আক্তার মুক্তাঃ

রাজধানীর মিরপুর বিআরটিএ অফিসে দালালদের পাশাপাশি নিরাপত্তা দ্বায়ীক্তে নিয়োজিত আনসার কমান্ডার রুহুল আমিন ও সহকারী কমান্ডার (এপিসি) মিনারুল. সহ তার সদস্য বাহিনীরা অপকর্মে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দালালদের নিয়ন্ত্রন করে দালালদের কাছ থেকে মাসে ২ থেকে আড়াই লাখ টাকা হাতিয়ে নেন পিসি রুহুল আমিন। এবং নিজস্ব আনসার সদস্যদের দিয়ে বিভিন্ন ধরনে গাড়ীর কাগজ – পত্র ঠিক করার মাধ্যমে সদস্যদের কাজ থেকে প্রতিদিন ১০ /১২ হাজার করে নিয়ে থাকেন বলে তাদের অভিযোগ। নাম না প্রকাশে শর্তে একজন দালাল বলেন, আমরা ৮০থেকে ৯০ জন মিলে এখানে সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করি। এই কাজের বিনিময়ে আনসার কমান্ডারকে মাসে ২ থেকে আড়াই লাখ টাকা দিতে হয়। এই টাকা গুলো আনসারের এপিসি মিনারুল কাছে দিতে হয়। মিনারুল আমাদেরকে বলেন আমি পরে কমান্ডার রুহুল আমিন স্যারের কাছে টাকা গুলো পৌছিয়ে দেই । টাকা না দিলে আমাদেরকে ভেতরে ঢুকতে বা কাজ করতে দেয় না। টাকা দিলে আবার কাজ করতে দেয়। তিনি আরও বলেন, আমাদের কাজের পাশাপাশি আনসার সদস্যরাও এইসব কাজে জড়িত। ৩০ জন আনসার সদস্য এখানে রয়েছে। এমনকি সাবেক আনসার সদস্যরা এখানে এসে কাজ করে। তারা হলেন, মো.রিপন হোসেন, নাজমুল, খিতিশ, প্রীতম, সবুজ শেখ, আহসান, আরমানসহ আরো অনেক সদস্যরা বিআরটিএ’র কর্মকর্তাদের ম্যানেজ করে একে পর এক কাজ করে যাচ্ছে। তাদের জন্য আমরা বেশী একটা কাজ করতে পারি না। তার পরও আনসার কমান্ডারকে সপ্তাহ হিসেবে বা মাস হিসেবে টাকা দিতে হচ্ছে। কাজ হক বা না হক টাকা পরিশোধ করতেই হবে। মোটরসাইকেলের ডিজিটাল প্লেট নম্বর লাগাতে হাজারীবাগের কামাল হোসেন বিআরটিএতে আসেন। কামাল হোসেন পেশায় একজন পাঠাও চালক। তার গ্রামের বাড়ি কুমিল্লা দাউদকান্দীতে সপ্তাহ ধরে তিনি ডিজিটাল প্লেট লাগাতে আসছেন কিন্তু তার সময়ের সঙ্গে মিল হচ্ছে না। যার কারণে তিনি বারবার আচ্ছেন আর ফেরত যাচ্ছেন। এই প্রতিবেদকের কাছে তিনি অভিযোগ করে বলেন, বিআরটিএ অফিসে সেবা পেতে ভোগান্তিতে পড়তে হয়, বাধ্য হয়ে নিতে হয় দালাল বা আনসার সদস্যদের সহযোগিতা। কামাল হোসেন নম্বর প্লেট নেওয়ার উদ্দেশে অনেক সময় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকেন। নয়টা থেকে তিনটা পর্যন্ত সরকারি অফিস খোলা থাকায় হাজারীবাগ থেকে যেতে একটু দেরি হয় তার। যেতে না যেতেই মিরপুর বিআরটিএর সামনে দীর্ঘ লাইনে পড়তে হয়। দালাল না ধরেই তিনি নিয়ম অনুযায়ী নম্বর প্লেট লাগাতে চান যার কারণে তিনি পড়েন বিভিন্ন ভোগান্তিতে।লাইনে দাঁড়িয়ে থাকার পর তিনটার আগেই ডিজিটাল প্লেট নম্বর দেওয়া বন্ধ করে বিআরটিএ কর্তৃপক্ষ। কামালের অভিযোগ, অনেক সময় আনসার সদস্যরা লাইনের মানুষের কাছ থেকে টাকা খেয়ে অনেক মানুষের সিরিয়াল এগিয়ে দেয় এবং ডিজিটাল প্লেট নম্বর লাগিয়ে দেয়। পরে তারা বলে আজ অফিস শেষ এবং যারা লাগাবেন তারা চলে গেছেন। এর পর কামালের মতো অনেকেই এমন ভোগান্তির শিকার হয়ে তাদের মূলবান সময় নষ্ট করে। বুধবার সকালে মিরপুর বিআরটিএ অফিসের বাইরে লাইনে দাঁড়িয়ে থাকার সময় কথা হয় কামাল হোসেনসহ অনেকের সঙ্গে। এ সময় ভুক্তভুগী মেহেদী হাসান, নয়ন, মাসুদ, ও জামান একই অভিযোগ করেন।ভুক্তভুগীদের অভিযোগ, একদিকে আসতে হয় অনেক দূর থেকে, রাস্তায় থাকে যানজট শুক্রবার ও শনিবার বন্ধ হওয়ায় কর্মসংস্থানের পাশাপাশি ডিজিটাল নম্বর প্লেট লাগাতে হচ্ছে মোটরসাইকেলে। বিআরটিএ অফিসে পর্যাপ্ত লোকবল থাকার পরেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোগান্তির শিকার হতে হয়।এ সময় কামাল হোসেন অভিযোগ করে বলেন, পরপর বেশ কয়েকদিন লাইনে দাঁড়িয়ে থেকেও সময় মতো ডিজিটাল নম্বর প্লেট লাগাতে পারিনি। একদিকে থাকে পেটের চিন্তা অন্যদিকে ডিজিটাল নম্বর লাগাতে হবে, অন্যথায় ট্রাফিক পুলিশ বিভিন্নভাবে হয়রানি করবে এবং মামলা দেবে। এক সপ্তাহ যদি এভাবেই সময় যায় তাহলে পেটের চিন্তা করব না ডিজিটাল নম্বর প্লেট লাগাব?শুধু কামাল নয়, এমন অনেক ভুক্তভোগীদের অভিযোগ, ডিজিটাল নম্বর প্লেট, ড্রাইভিং লাইসেন্স, এবং ট্যাক্সটোকের নিতে পড়তে হয় বিভিন্ন ভোগান্তিতে। দালাল ধরলে এ সব আগেই সুন্দর মতো এবং সঠিক সময়ে পাওয়া যায়। নিয়ম অনুযায়ী এ সব সেবা নিতে গেলে সময় ও কর্ম দুইটোই নষ্ট হচ্ছে। বিআরটিএ অফিসে গেলে দালালের খপ্পরে পড়তে হয় এবং নানা ধরনের জটিলতায় পড়তে হচ্ছে অনেকের।কথা হয় পেশাদার বাস ড্রাইভিং লাইসেন্সধারী মো. আজগর আলীর সঙ্গে। আজগরের গ্রামের বাড়ি রাজবাড়ি জেলার সদর থানায়। নিজের ড্রাইভিং লাইসেন্সে নবায়ন করতে ২০২০ সালে আবেদন করেন। অনেক কষ্ট করে তিনি ২০২২ সালের ১০ মে লাইসেন্স হাতে পান। তার লাইসেন্সে এ নাম ভুল হয়েছে যা ঠিক করতে এই টেবিল ওই টেবিল করে সময় নষ্ট করতে হচ্ছে তাকে। নিয়ম অনুযায়ী তিনি কোনো সেবা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।পেশাদার ট্রাক চালক জাবেদুল ইসলাম বলেন, বিআরটিএ-এর অসাধু কর্মকর্তা-কর্মচারী ও দালাল এবং আনসারদের মধ্যে যোগসাজশের কারণে সেবাগ্রহীতাদের এ সব ভোগান্তির শিকার হতে হচ্ছে।ভোক্তভুগীরা বলছেন, দালাল ছাড়া লাইসেন্স পাওয়ার চেষ্টা করাটাও যেন এক ধরনের পাপ। বিআরটি এর সেবা পেতে ভোগান্তিতে পড়ে নিতে হয় দালালের সহযোগিতা। দালাল আর টাকা ছাড়া এখানে কোনো কাজ হয় না।মোহাম্মদপুর থেকে বিআরটিএ অফিসে ড্রাইভিং লাইসেন্স ডেলিভারি নিতে এসেছেন মোহাম্মাদ আব্দুল্লাহ। তিনি প্রায় তিন ৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর নিয়ম অনুযায়ী লাইসেন্স হাতে পান। তিনি অভিযোগ করে বলেন, অনেকেই টাকা দিয়ে আগেই নিয়েছেন।তিনি বলেন, আর কত কষ্ট দেবে বিআরটিএ। আমাদের সেবামুখী মানুষদের। রাস্তার গাড়ির কাগজ পত্র ঠিক না থাকলে পুলিশ হয়রানি করে। আর বিআরটিএ কাগজ সঠিক সময়ে না দিয়ে আরেক ভোগান্তিতে ফেলে।এদিকে দালাল, টাউট ও প্রতারক হতে সাবধান’। এমন সতর্কবার্তা সম্বলিত সাইনবোর্ড চোখে পড়বে রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পবিরবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) গেট দিয়ে প্রবেশের সঙ্গে সঙ্গেই। শুধু প্রবেশ ফটকেই নয়, এমন সতর্কবার্তা লেখা আরও অনেকগুলো সাইনবোর্ড সাঁটানো আছে মিরপুর বিআরটিএ এর বিভিন্ন ভবনের দেয়ালে দেয়ালে। কিন্তু এই সতর্কবার্তাকে ছাপিয়ে, বলা যায় বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দালালদের দৌরাত্ম্যই পুরো বিআরটিএ জুড়ে।অবশ্য দালালরা বলছে, বিআরটিএ-এর লোকজনের সহযোগিতায় তারা বিআরটিএ-তে দালালির কাজ করছেন। এজন্য তাদের খুশিও করতে হয়। দালালদের উপস্থিতি এতটাই বেশি যে, সেবা নিতে যাওয়া মানুষরা তাদের হাতেই জিম্মি। সেবাগ্রহীতাদের কাছ থেকে টাকা নিয়ে কাজ না করে পালিয়ে যাওয়ার মতো ঘটনা প্রতিনিয়ত ঘটছে বলে অভিযোগ ভোগান্তি ও প্রতারণার শিকার লোকজনের। দেখা যায় দালালি করার অভিযোগে এক পাঁচ জনকে আটক করে রেখেছে বিআরটিএ কর্তৃপক্ষ। বিআরটিএ অফিসের মধ্যে গারতখানায় তাদের আটক করে রাখা হয়। এসময় আটক এক দালাল (হাবিব) বলেন, বিআরটিএ-এর যারা আমাদের ধরেছেন আমরা তো তাদেরই ঘুষ দিয়েই দালালি করি। টাকা একটু কম দিলেই তারা আমাদের বিরুদ্ধে এমন অভিযান চালান।এক প্রশ্নের জবাবে আটক হওয়া আরেক দালাল মিনহাজ বলেন, টাকা দিলেই একটু পরে ছেড়ে দেবে আমাদের। তিনি বলেন, তবে শুনেছি গতকাল ১০ দালাল ধরার পরে তাদের আদালতে পাঠিয়েছে। আজ আমাদের ছেড়ে দেবে বলে জানতে পেরেছি । তিনি বলেন, দয়া করে আমাদের ছবি তুলবেন না।এ সব বিষয়ে জানতে চাইলে মিরপুর বিআরটিএ অফিসে কর্মরত সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সাধারণ মানুষের অভিযোগগুলো পুরোপুরি সঠিক না। ভেতরে আমাদের কোনো অসঙ্গতি নেই। নিয়ম অনুযায়ী সবাই ড্রাইভিং লাইসেন্স, নম্বর প্লেট বা অন্যন্য কাগজ পত্র ডেলিভারি হয়।তিনি আরও বলেন, আটক পাঁচ জন দালালের বিষয়ে আমি কিছু বলতে পারছি না। আনসার কমান্ডার ও ম্যাজিস্ট্রেট ভালো বলতে পারবেন। আপনাদের কাছে কোনো অভিযোগ থাকলে আমাদের হেড অফিসে বা এখানে বলতে পারেন।জানতে জাইলে মিরপুর বিআরটিএ অফিসে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার কমান্ডার রুহুল আমিন বলেন, বেশ কয়েকজন দালাল আটক রয়েছে যাচাই-বাচাই চলছে। বিস্তারিত আমাদের ম্যাজিস্ট্রেট স্যার ভালো বলতে পারবেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

জেলা প্রতিনিধি: চট্টগ্রাম নগরের কর্ণফুলী ইপিজেড এলাকায় অবস্থিত জ্যান্ট এক্সেসরিজ নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ জুলাই) দুপুরে এই আগুনের সূত্রপাত ঘটে। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। চট্টগ্রাম বিভাগীয় ফায়ার স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর মোজাম্মেল বলেন, কর্ণফুলী ইপিজেড এলাকার জ্যান্ট এক্সেসরিজ নামক একটি ফ্যাক্টরিতে আগুন লাগার খবর পাই। ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিটসহ কর্ণফুলী ও আগ্রাবাদ স্টেশন থেকে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের ব্যাপকতা বেশি থাকায় এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন
language Change