তারিখ লোড হচ্ছে...

বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি

জুড়ীতে চা বাগান সর্দার হত্যা রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার

জুড়ীতে চা বাগান সর্দার হত্যা রহস্য উদঘাটন, আসামি গ্রেপ্তার
পাঠক সংখ্যা
638

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের ক্লিবডন চা বাগানের শ্রমিক সর্দার রামবচন গোয়ালা (৪০) হত্যা মামলার রহস্য উদঘাটন ও হত্যা মামলার মূল আসামি গোলাপ সতনামীকে (৩৩) আলামতসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আসামির কাছ থেকে হত্যায় ব্যবহৃত লাঠি, নিহতের মোবাইল ফোন, জুতা, লাঠি বাঁধার গামছার টুকরো এবং আসামির মোটরসাইকেল জব্দ করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন। এসময় জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরশেদুল আলম ভূঁইয়া ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফরহাদ মিয়া উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্র জানায়, গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় রামবচন গোয়ালা তার বাগানের বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। স্বজনরা খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে পরদিন ২৭ সেপ্টেম্বর কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরদিন সকালে জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের কাপনাপাহাড় চা-বাগান এলাকায় রক্তের দাগ ও স্যান্ডেল দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ চা-বাগানের বাবুনালা ছড়া থেকে রামবচন গোয়ালার মরদেহ উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের পর জেলা পুলিশ সুপার এম. কে. এইচ জাহাঙ্গীর হোসেনের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা ও অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেনের তত্ত¡াবধানে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরশেদুল আলম ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের বিশেষ টিম তদন্ত শুরু করে। পরে গোপন তথ্য ও প্রযুুক্তির সহায়তায় শুক্রবার (৩ অক্টোবর) ভোরে জুড়ী উপজেলার কামিনীগঞ্জ বাজার থেকে হত্যা মামলার আসামি গোলাপ সতনামীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি গোলাপ সতনামী জানায় ২০১৭ সালে নিহত রামবচন গোয়ালার কারনে আসামি গোলাপ চা-বাগানে চাকরি হারিয়েছিল। এ নিয়ে তার দীর্ঘদিনের ক্ষোভ ছিল। ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় নিহত রামবচনকে মদ খাওয়ানো উদ্দেশ্যে মোটরসাইকেলে করে রত্না চা বাগানে যায়। সেখানে চন্দন নামের এক ব্যক্তিসহ তারা মদ পান করে। এসময় চাকরি ফেরত চাওয়ার প্রসঙ্গ নিয়ে বাকবিতন্ডা হয়। নিহত রামবচন আসামি গোলাপকে গালিগালাজ করলে ক্ষিপ্ত হয়ে সে হত্যার পরিকল্পনা করে। রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে রত্না চা-বাগান থেকে ফেরার পথে কাপনা পাহাড় চা-বাগানের বাবুনালা ছড়ার কাছে গোলাপ সতনামী কোদালের হাতল দিয়ে রামবচনের মাথায় একাধিকবার আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যার পর গোলাপ সোনারূপা চা বাগানে গিয়ে এক ব্যক্তিকে বিষয়টি জানায়। পরে দু’জনে মিলে নিহত রামবচনের মরদেহ টেনে বাবুনালা ছড়ায় ফেলে দেয় এবং গাছপালা ও মাটি চাপা দিয়ে পালিয়ে যায়।

মরদেহ গুম করতে সাহায্যকারী ওই ব্যক্তিকে গ্রেপ্তারে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন বলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ফাইনালের আগে পাকিস্তান-শ্রীলঙ্কার ড্রেস রিহার্সাল আজ

কোনো নাটক মঞ্চস্থ হওয়ার আগে অনেক রিহার্সাল হয়। কিন্তু চূড়ান্ত মঞ্চস্থ হওয়ার আগে একটা শেষ রিহার্সাল হয়ে থাকে। যেখানে ত্রুটি-বিচ্যুতি কোনো কিছু থেকে থাকলে তা সেরে নেওয়া হয়, যাতে করে নাটক মঞ্চস্থ হওয়ার দিন কোনো রকমের সমস্যা না হয়। এবারের এশিয়া কাপের ফাইনালও অনেকটা নাটকের রিহার্সালের মতো হয়ে উঠেছে। সুপার ফোরের প্রথম দুই ম্যাচই জিতে পাকিস্তান ও শ্রীলঙ্কা ফাইনাল নিশ্চিত করে নেয়। ফলে আজ নিজেদের বিপক্ষে পরস্পরের ম্যাচটি হয়ে উঠেছে শুধু আনুষ্ঠানিকতা। ১১ সেপ্টেম্বর ফাইনালে আগে নিজেদের ভালোভাবে পরখ করে নেওেয়া। যাকে বলা যায় ফাইনালের আগে ড্রেস রিহার্সেল। এই সমীকরণে পাকিস্তান-শ্রীলঙ্কার লাভ হলেও টুর্নামেন্টের আকর্ষণ কিন্তু অনেকটা কমে গেছে। এই কমে যাওয়ার কারণ সুপার ফোরের শেষ রাউন্ডের ম্যাচ দুইটি শুধুই নিয়ম রক্ষায় পরিণত হয়েছে। তারপর বৃহস্পতিবার ভারত ও আফগানিস্তানের ম্যাচে

আরও পড়ুন
language Change