তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি অসহায় সাহেরা বানুর পাশে মেয়রপ্রার্থী বাচ্চু ‎কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ কুখ্যাত সন্ত্রাসী আটক অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে শেরপুর-৩ আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ মসজিদের উন্নয়নে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক অনুদান আবাম ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার শেরপুরের ঝিনাইগাতীতে শিলাবৃষ্টিতে ভুট্টার ব্যাপক ক্ষতি জামায়াত-এনসিপির এমপিদের শপথ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য মোংলার চিলা ইউনিয়ন পরিষদে সরকার কর্তৃক বিনামূল্যে চাল বিতরণ

বিমানবন্দরে আখতার-জারার সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের

বিমানবন্দরে আখতার-জারার সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এর জেরে তারা যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফেরা এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জন করেছেন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি ফটকের সামনে এ ঘটনা ঘটে। বিমানবন্দর সূত্র জানায়, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ২২ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছিলেন। নয় দিনের সফর শেষে বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকায় ফেরেন প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীরা।

এ সফরে রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সদস্য মোহাম্মদ নকিবুর রহমান এবং এনসিপির আখতার ও জারা। তারা বিমানবন্দরে ভিআইপি ফটকের সামনে যাওয়ার আগেই দুর্ব্যবহারের ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, ওই নেতারা বের হওয়ার আগে ভিআইপি ফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন হুমায়ুন কবির। এ সময় আখতার ও জারাকে স্বাগত জানাতে পাশেই ফুল নিয়ে অবস্থান এবং স্লোগান দিতে থাকেন এনসিপির নেতাকর্মীরা। এতে হুমায়ুনের কথা শুনতে সাংবাদিকদের সমস্যা হচ্ছিল। তাই তাদের উচ্চস্বরে স্লোগান না দেওয়ার জন্য অনুরোধ করেন এক সাংবাদিক। তখন দলটির কিছু নেতাকর্মী কয়েকজন সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেন। একে কেন্দ্র করে সাংবাদিকরা বিমানবন্দরে আখতার ও জারার সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দেন।

এ বিষয়ে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন এক বিবৃতিতে জানান, আখতার ও জারা দেশে ফেরার পর বৈশ্বিক নেতৃত্বের জায়গায় বাংলাদেশের সম্ভাবনা, অর্জন ও চ্যালেঞ্জগুলোই মূলত সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের কাছে তুলে ধরার কথা ছিল। কিন্তু এরই মধ্যে এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে, যা একই সঙ্গে দুঃখজনক ও নিন্দনীয়।

মুরসালীন বলেন, এ ঘটনায় আখতারসহ দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন এরই মধ্যে সংশ্লিষ্ট সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি এনসিপির পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

৫০০ দালাল র‌্যাবের জালে

নিজস্ব প্রতিবেদক॥ হঠাৎ দেশব্যাপী দালালবিরোধী অভিযানে প্রায় পাঁচ শতাধিক দালালকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-র‌্যাব। তাদের মধ্যে প্রায় ২৪৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকিদের প্রায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ৬৮টি পৃথক অভিযানে তাদের আটক করা হয়। দেশজুড়ে র‌্যাবের ১৫টি ব্যাটালিয়ন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব দালালকে জরিমানা ও সাজা প্রদান করে। এলিট ফোর্সটির মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। র‌্যাব জানায়, সরকারি বেশ কয়েকটি প্রতিষ্ঠান দালালমুক্ত করতে দেশজুড়ে তাদের এই অভিযান পরিচালনা করা হয়েছে। এরমধ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি- বিআরটিএ, বিভিন্ন সরকারি হাসপাতাল, পাসপোর্ট ও ভূমি অফিস রয়েছে। র‌্যাবের সূত্রটি আরও জানায়, সকাল থেকে র‌্যাবের সব ব্যাটালিয়নের পক্ষ থেকে প্রায় ৬৮টি অভিযান চালানো হয়। এতে ২৪৮

আরও পড়ুন
language Change