তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
টাঙ্গাইলের ধনবাড়িতে ভাইঘাট উচ্চ বিদ্যালয় মাঠে চৈত্র মেলা অনুষ্ঠিত গোপালপুরে রেল দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু গণহত্যা দিবসে মোংলা উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ শেরপুরের মেধাবী ছাত্র আইয়ুব নাঈম ৪৪ তম বিসিএস নন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন রামগড় পশ্চিম বাগানটিলা জামে মসজিদ ও সমাজের বার্ষিক সাধারণ সভা খুলনায় লস্কর ইউনিয়নের বাইনতলা-খড়িয়া সড়ক যেন মরণফাঁদ গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন কেশবপুরে ঈদের ছুটিতেও অব্যাহত ছিল পরিবার পরিকল্পনা সেবা ভিডিও কলে ব্ল্যাকমেইলারের হাতে জিম্মি রিক্সাচালকের পরিবার শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আকাশ গ্রেফতার কেশবপুরে ‘মদ্যপ অবস্থায়’ সংসদ সদস্যকে গালিগালাজ গণপূর্তে ছাত্রলীগ নেতা কাজী মাশফিক: ঠিকাদার সিন্ডিকেটের নিয়ন্ত্রক ও দুর্নীতির কেন্দ্রবিন্দু আওয়ামী দোসর নির্বাহী প্রকৌশলী এস. এম. ময়নুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ দুর্নীতিবাজ আব্দুর রশিদ মিয়া হলেন এলজিইডি-এর প্রধান প্রকৌশলী ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে সৌদি-কুয়েত-ইসরায়েল ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি

ভাষাসংগ্রামী আহমদ রফিককে বিনম্র শ্রদ্ধা, মরদেহ দান

ভাষাসংগ্রামী আহমদ রফিককে বিনম্র শ্রদ্ধা, মরদেহ দান
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট:

জীবনের শেষ দিনগুলোতে ভাষাসংগ্রামী, রবীন্দ্র গবেষক ও প্রাবন্ধিক আহমদ রফিক ছিলেন নিঃসঙ্গ। তবে চিরবিদায়ের দিনে তাঁর অগণিত অনুরাগী, সুহৃদ কেন্দ্রীয় শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধা নিবেদন করলেন তাঁকে। বেদনাবিধুর হৃদয়ে মহানগরের দীর্ঘ পথ হেঁটে অনুগামী হলেন তাঁর অন্তিমযাত্রায়।

আজ শনিবার বেলা ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বারডেম থেকে আহমদ রফিকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। এর আগে থেকেই তাঁর গুণগ্রাহী ও সুহৃদেরা পুষ্পস্তবক নিয়ে ভারাক্রান্ত মনে শহীদ মিনার প্রাঙ্গণে অপেক্ষা করছিলেন। ১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি প্রথম যে শহীদ মিনারটি নির্মিত হয়েছিল, তার উদ্যোক্তাদের অন্যতম ছিলেন সেই সময় ঢাকা মেডিকেল কলেজের তরুণ শিক্ষার্থী আহমদ রফিক। সেখানেই ৭৩ বছর পর শেষবারের মতো আনা হলো তাঁর নিথর মরদেহ। এখানে তাঁর কফিন ঢেকে যায় শ্রদ্ধার ফুলে। শ্রদ্ধা নিবেদনের ব্যবস্থাপনায় ছিল ভাষাসংগ্রামী আহমদ রফিক ফাউন্ডেশন। গত বৃহস্পতিবার রাত ১০টা ১২ মিনিটে বারডেম হাসপাতালে ৯৬ বছর বয়সে তিনি মারা যান। তিনি ছিলেন বিপত্নীক ও নিঃসন্তান।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অতিরিক্ত সচিব আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, শ্রমজীবী, পেশাজীবী, ছাত্র যুব, স্বেচ্ছাসেবী, সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ শতাধিক প্রতিষ্ঠানের পাশাপাশি অনেকে ভাষাসংগ্রামী আহমদ রফিককে অন্তিম শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন করে ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘যদিও ভাষাসংগ্রামী হিসেবেই তাঁর পরিচয়টি প্রধান হয়ে উঠেছে, তবে তিনি ছিলেন আমাদের দেশের একজন গুরুত্বপূর্ণ লেখক। একাধারে তিনি কবিতা ও প্রবন্ধ লিখেছেন। সাহিত্য পত্রিকা সম্পাদনা করেছেন। আর রবীন্দ্র গবেষক হিসেবে তাঁর কাজ উভয় বাংলায় অতিগুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে। আজীবন তাঁর কাজ ও রাজনৈতিক ভাবনা ছিল সমাজের রূপান্তরের সঙ্গে যুক্ত। ফলে তাঁর প্রয়াণ আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। আমাদের সংগ্রামের তিনি প্রেরণা হয়ে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।’

অধ্যাপক মনসুর মুসা প্রথম আলোকে আহমদ রফিক সম্পর্কে বললেন, তাঁর মতো দেশপ্রেমিক মানুষ এখন বিরল। সবাইকে ভালোবেসে, একত্র করে কাজ করতে পছন্দ করতেন তিনি। মানুষকে কেবল মানুষ পরিচয়ে, মিত্র হিসেবে গ্রহণ করতেন। এটাই প্রকৃত সমন্বয়। তাঁর মতো এমন সমন্বয়ধর্মী গুণের মানুষ আর সহজে পাওয়া যাবে না। সবাইকে নিয়ে একত্রে থাকার শিক্ষাই তিনি দিয়েছেন।

মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষে শ্রদ্ধা নিবেদন করে ট্রাস্টি প্রাবন্ধিক মফিদুল হক বলেন, গণমানুষের মুক্তির জন্য যে আদর্শ আহমদ রফিক লালন করেছেন, তাতে ন্যায়নিষ্ঠ থেকেছেন। মেরুদণ্ড সোজা করে রেখেছেন। দেশ ভাগ তাঁকে ব্যথিত করেছিল। আজীবন সাম্প্রদায়িকতামুক্ত সমাজ গড়ার চেষ্টা করেছেন। আর রবীন্দ্রনাথকে নতুন দৃষ্টিভঙ্গি থেকে গবেষণা করে জনমানুষের জীবনের সঙ্গে মিলিয়ে উপস্থাপন করেছেন। এ কারণে তাঁর গবেষণা বিশেষ মহিমা অর্জন করেছে। নিজের জীবনটাকেই তিনি মানুষের জন্য উজাড় করে দিয়েছিলেন।

বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম একাডেমির পক্ষে শ্রদ্ধা নিবেদন করে প্রথম আলোকে বলেন, আহমদ রফিক একই সঙ্গে ভাষাসংগ্রামী ও ভাষা আন্দোলনের ইতিহাস রচনার জন্য অনন্য মর্যাদার অধিকারী। তিনি বাংলা ভাষাকে রাষ্ট্র ও সমাজের সব ক্ষেত্রে বাস্তবায়নের জন্য আমৃত্যু কাজ করেছেন। তিনি শোভন, মার্জিত, ভদ্রলোকের জীবনযাপন করেছেন। নিজের সম্পত্তি অন্যদের মধ্য বিলিয়ে দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

শ্রদ্ধা নিবেদন পর্বের শেষে পরিবারের পক্ষে আহমদ রফিকের ভাতিজি রেহেনা আক্তার বলেন, আজ এখানে এত মানুষ তাঁকে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন দেখে তাঁরা অভিভূত। যুক্তরাষ্ট্র থেকে আহমদ রফিকের ভাগনে হ‌ুমায়ূন কবির অনলাইনে যুক্ত হয়ে বলেন, তাঁর মামা ছিলেন নির্মোহ মানুষ। দেশে বিভিন্ন সময় নানাভাবে তাঁর মামার সঙ্গে যুক্ত থেকে যাঁরা তাঁকে সহায়তা করেছেন, তাঁদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানান।

অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী বলেন, সম্পত্তির ব্যক্তিগত মালিকানায় তাঁর বিশ্বাস ছিল না। ব্যক্তিগত সম্পত্তি যা ছিল, তা বিক্রি করে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ব্যক্তি পর্যায়ে অনেককে দান করেছেন। নিজের ভবিষ্যতের কথা ভাবেননি। অত্যন্ত দুঃখের বিষয় যে জীবনের শেষ দিনগুলো তাঁর ভালো কাটেনি। এখন সম্পদ বলতে রয়েছে তাঁর রচিত গ্রন্থ। তাঁর এই সম্পদ সমাজকে আলোকিত করেছে। এগুলো ভালোভাবে সংরক্ষণ করতে হবে।

স্মৃতিচারণা করেন তাঁর চিকিৎসক শাকিল আক্তার। সমাপনী বক্তব্যে ফাউন্ডেশনের সভাপতি মুনীর সিরাজ বলেন, নিঃসঙ্গ অবস্থায় কেটেছে আহমদ রফিকের জীবনের শেষ দিনগুলো। তবে আজ সেই নিঃসঙ্গতা নেই। এত মানুষ তাঁকে সঙ্গ দিতে, শ্রদ্ধা জানাতে এসেছেন, তা অভিভূত হওয়ার মতো।

বেলা একটায় শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ হয়। আগেই জানানো হয়েছিল ভাষাসংগ্রামী আহমদ রফিক তাঁর মরদেহ ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে দান করে গেছেন। মরদেহ নিয়ে শোকযাত্রা করেন তাঁর অনেক অনুরাগী। শহীদ মিনার থেকে দোয়েল চত্বর, শিশু একাডেমি, জাতীয় ঈদগাহের সামনে দিয়ে কদম ফোয়ারার মোড় ঘুরে তোপখানা রোড দিয়ে সেগুনবাগিচায় হাসপাতালে আসে শোকযাত্রা। হাসপাতালের চিকিৎসক আবু সাঈদের কাছে আনুষ্ঠানিকভাবে মরদেহ হস্তান্তর করে বিষণ্ন চিত্তে ফিরে যান তাঁর অনুরাগীরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পাথরঘাটায় মুখোশধারীদের ঝটিকা মিছিল

পাথরঘাটায় মুখোশধারীদের ঝটিকা মিছিল

হাফিজুর রহমান খানঃ বরগুনার পাথরঘাটা পৌরসভার প্রাণকেন্দ্র পাথরঘাটা বাজারে মুখোশধারীদের দাঁড়িপাল্লা প্রতীক ব্যবহার করে ঝটিকা মিছিলের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩১ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ২০-২৫ জন মুখোশধারী ব্যক্তি বাজার এলাকায় ৪-৫ মিনিটের ঝটিকা মিছিল করে। এ সময় তাদের মুখমণ্ডল কাপড় দিয়ে ঢাকা ছিল এবং জামায়াতে ইসলামীর স্লোগান ব্যবহার করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাথরঘাটা উপজেলা শাখা। ১ জানুয়ারি ২০২৬ এক বিবৃতিতে জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার সহকারী সেক্রেটারি মোঃ শামীম আহসান বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে এ মিছিলের কোনো সম্পর্ক নেই এবং এটি দলকে বিতর্কিত করার অপচেষ্টা। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী নির্বাচনী আচরণবিধিমালা মেনে চলে এবং

আরও পড়ুন
language Change