ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৬৯ পিস ভারতীয় শাড়িসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নের ইসলামপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার মারিয়ালি (কলাবাগান) গ্রামের রুহুল আমিন হাওলাদারের ছেলে রায়হান হাওলাদার (৩৫), চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার মাদ্রাসা পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে ওমর ফারুক (৩২) ও নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বারধার এলাকার মৃত হাছেন আলীর ছেলে মো. আবু তাহের (৪৫)।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের দিক নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শ্রীমঙ্গল শহরতলীর ইসলামপুরগামী রাস্তা হইতে একটি পিকআপ গাড়িতে রক্ষিত ২৬৯ পিস ভারতীয় শাড়িসহ ৩ চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত শাড়ির বাজার মূল্য আনুমানিক ১ লক্ষ ৮৮ হাজার ৩০০ টাকা।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, 'গ্রেপ্তারকৃত আসামীরা অবৈধভাবে চোরাচালানোর মাধ্যমে ভারত হইতে শাড়ি এনে বিক্রির উদ্দেশ্যে পিকআপ গাড়ীযোগে শ্রীমঙ্গল শহরে নিয়ে আসছিল। গোপন গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেপ্তার ও পিকআপসহ শাড়ি জব্দ করা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত