তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কেশবপুরে ঈদের ছুটিতেও অব্যাহত ছিল পরিবার পরিকল্পনা সেবা ভিডিও কলে ব্ল্যাকমেইলারের হাতে জিম্মি রিক্সাচালকের পরিবার শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আকাশ গ্রেফতার কেশবপুরে ‘মদ্যপ অবস্থায়’ সংসদ সদস্যকে গালিগালাজ গণপূর্তে ছাত্রলীগ নেতা কাজী মাশফিক: ঠিকাদার সিন্ডিকেটের নিয়ন্ত্রক ও দুর্নীতির কেন্দ্রবিন্দু আওয়ামী দোসর নির্বাহী প্রকৌশলী এস. এম. ময়নুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ দুর্নীতিবাজ আব্দুর রশিদ মিয়া হলেন এলজিইডি-এর প্রধান প্রকৌশলী ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে সৌদি-কুয়েত-ইসরায়েল ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

শরীয়তপুরে তায়েবা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

শরীয়তপুরে তায়েবা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
পাঠক সংখ্যা
638

শরীয়তপুর সাংবাদদাতা:

শরীয়তপুরের সখিপুরে দারুণ নাজাত মাদরাসার নার্সারি শ্রেণির শিক্ষার্থী ৬ বছর বয়সী শিশু তায়েবা হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার (৫ অক্টোবর) সকাল ১১টা থেকে শরীয়তপুর আদালত চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত তায়েবার পরিবার, এলাকাবাসী, আইনজীবীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশু তায়েবার নিখোঁজের তিন দিন পর তার মরদেহ পাশের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

তায়েবার বাবা টিটু সরদার বলেন, আমার সন্তানের হত্যাকাণ্ডে সবকিছুই এখন স্পষ্ট। সখিপুর থানার ওসি বলেছেন, সাক্ষ্য–প্রমাণের ভিত্তিতে আয়েশা বেগমকে আসামি করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখেছি, এজাহারে আয়েশা বেগমের নাম নেই। ওসির বক্তব্যের সঙ্গে এসপি সাহেবের বক্তব্যেরও কোনো মিল নেই। আমি আমার মেয়ের প্রকৃত হত্যাকারীদের সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানাচ্ছি। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ফাঁসি চাই।

মানববন্ধনে অংশ নেওয়া আল আমিন বলেন, একটি ছয় বছরের শিশুর নির্মম হত্যাকাণ্ডের বিচার চাইতে আজ আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। প্রশাসন এত উদাসীন কেন, তা আমাদের বড় প্রশ্ন। যদি তায়েবা হত্যার সুষ্ঠু বিচার না হয়, তাহলে শিশুরা কী বার্তা পাবে? বক্তারা দ্রুত সময়ের মধ্যে তায়েবা হত্যার পূর্ণাঙ্গ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর বিকেলে বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় তায়েবা। পরিবারের পক্ষ থেকে পরদিন সখিপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। দুই দিন পর পাশের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে তায়েবার মরদেহ উদ্ধার করে পুলিশ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

অসহায় সাহেরা বানুর পাশে মেয়রপ্রার্থী বাচ্চু

অসহায় সাহেরা বানুর পাশে মেয়রপ্রার্থী বাচ্চু

মো: জুয়েল হোসেন, সিরাজগঞ্জঃ দারিদ্র্য ও দীর্ঘদিনের অসুস্থতায় কষ্টে থাকা এক অসহায় নারীর পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তার সহায়তায় হুইলচেয়ার পেয়ে কিছুটা স্বস্তি পেয়েছেন সাহেরা বানু। রোববার (১৫ মার্চ) সিরাজগঞ্জ পৌরসভার সয়াধানগড়া মধ্যপাড়া এলাকায় গিয়ে অসুস্থ সাহেরা বানুর হাতে একটি হুইলচেয়ার তুলে দেন তিনি। এ সময় সাহেরা বানুর স্বামী মো. সুরুজ আলীর জন্য সুযোগ হলে একটি চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাসও দেন। জানা যায়, সয়াধানগড়া মধ্যপাড়া রোড অফিসের পেছনে বসবাস করেন মো. সুরুজ আলী ও তার স্ত্রী মোছা. সাহেরা বানু। তাদের তিন সন্তানের মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আরেকজন রাজমিস্ত্রির কাজ করলেও আলাদা থাকেন এবং সংসারের দায়িত্ব তেমনভাবে নেন না। ফলে অসুস্থ স্ত্রীকে নিয়ে চরম কষ্টে দিন পার করছেন

আরও পড়ুন
language Change