তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

নালিতাবাড়ীতে কোরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নালিতাবাড়ীতে কোরআন অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
পাঠক সংখ্যা
638

জায়েদ মাহমুদ রিজন,নালিতাবাড়ী(শেরপুর):

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কুরআন অবমাননার ঘটনায় দেশজুড়ে যেমন প্রতিবাদের ঝড় উঠেছে, তেমনি নালিতাবাড়ীতেও এর তীব্র প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নালিতাবাড়ী উপজেলা উলামা মাশায়েখ আইম্মা পরিষদ।

সোমবার, ৬ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে নালিতাবাড়ী উপজেলা পরিষদের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান, স্থানীয় আলেম-ওলামা এবং বিভিন্ন ইসলামপন্থী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

গড়কান্দা জামে মসজিদের ইমাম ও মুহতামিম মাহমুদুল হাসান বলেন, পবিত্র কুরআন মানবজাতির আলোর দিশারী। এর অবমাননা মুসলমানদের হৃদয়ে গভীর আঘাত হানে। যারা এমন কাজ করছে, তারা আদর্শিকভাবে পরাজিত হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, সরকারের উচিত এই ঘটনার নেপথ্যের ইন্ধনদাতাদের খুঁজে বের করে কঠোর আইনি ব্যবস্থার আওতায় আনা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নালিতাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান বলেন, অপূর্ব পাল যে কুরআন অবমাননা করেছে, তা গোটা মুসলিম সমাজের প্রতি চরম অবমাননাকর আচরণ। বারবার এমন ঘটনা ঘটার অন্যতম কারণ হচ্ছে এ বিষয়ে কঠোর আইন না থাকা। তিনি বলেন, ধর্ম অবমাননার বিরুদ্ধে দ্রুত কঠোর আইন প্রণয়ন করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা আবু বক্কর বলেন, অতীতেও বাংলাদেশে কুরআন অবমাননার বহু ঘটনা ঘটেছে। কিন্তু অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এ ধরনের ঘটনা আবারও ঘটছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানান, যেন কুরআনের অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় এবং ধর্ম অবমাননা ঠেকাতে কার্যকর আইন প্রণয়ন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি ওবায়দুর রহমান। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইসলামী যুব আন্দোলনের নেতা মাহাদী হাসান সিদ্দিকী। এ সময় আরও বক্তব্য রাখেন কালিনগর বাইপাস মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু সুফিয়ান, জামায়াতে ইসলামী নালিতাবাড়ী পৌরশাখার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল মোমেন এবং সাংবাদিক মুজাহিদুল ইসলাম উজ্জল।

মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গড়কান্দা থেকে শুরু হয়ে ভোগাই ব্রিজে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগানে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, ‘আল-কুরআনের অপমান, সইবে না রে মুসলমান’, ‘কুরআন অবমাননাকারীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘ফাঁসি চাই, ফাঁসি চাই— অপূর্বের ফাঁসি চাই’।

উল্লেখ্য, ৪ অক্টোবর অপূর্ব পালের কুরআন অবমাননার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হলে দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। পরে ভাটারা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং ৫ অক্টোবর সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

খালাস পেলেন জামায়াত নেতা আজহারুল

স্টাফ রিপোর্টার: মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এ রায় দেন। মঙ্গলবার (২৭ মে) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি আপিল বিভাগের রায়ে খালাস পেলেন। এই রায়ের ফলে জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আদালতে জামায়াত নেতা আজহারের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার নাজিব মোমেন। জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম,

আরও পড়ুন
language Change