তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রাগ করলা, নিয়ে মাতামাতি রুচির দুর্ভিক্ষ বললেন নিলয় বরগুনায় মাদক,যৌতুক,বাল্যবিবাহ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত নলডাঙ্গায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন রামগড় বিজিবির মাসিক মতবিনিময় নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জেও শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা উদ্বোধন মহাকাশে তৈরি বিদ্যুৎ আসবে পৃথিবীতে সিরাজগঞ্জ জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত ঈদুল আজহার নামাজ পড়ার নিয়ম ঝিনাইগাতীর কৃতি সন্তান রেজাউল করিম কৃষি অফিসার পদে পদোন্নতি ঝিনাইগাতীতে ভূমি মেলা-২০২৬ উদ্বোধন সভা অনুষ্ঠিত ৭ বছরের শিশুকে গলাকেটে হত্যা সিরাজগঞ্জে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আনন্দ র‍্যালি বাজারে এলো নতুন ডিজাইনের ৫ টাকা রামগড়ে ভূমি সেবা মেলা উদযাপিত শেরপুরের আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে র‍্যালি সভা কালীগঞ্জে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা মেলা উদ্বোধন হাম রোগীর জন্য আলাদা ওয়ার্ড বাধ্যতামূলক ব্রাজিল দল থেকে বাদ পড়লেন যেসব তারকা ফুটবলার সৌদিতে সেনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন পাকিস্তানের দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ঝড়বৃষ্টির আশঙ্কা দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্যমন্ত্রী জাল টাকা তৈরির মেশিনসহ কারবারি গ্রেফতার ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয় : হাইকোর্ট ইতিহাসের একটি দলিল এবং আগামী প্রজন্মের জন্য এক প্রেরণার উৎস হবে বইটি- এস.এম জিলানী এমপি মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার জামায়াত সেক্রেটারি অপসাংবাদিকতার থাবায় গণমাধ্যম: পত্রিকার আইডি কার্ড বাণিজ্যে কলঙ্কিত হচ্ছে পেশা সন্ত্রাসীদের গুলিতে দুই অটো চালক গুলিবিদ্ধ দীঘিনালা থেকে জাতীয় পর্যায়ে হানজালা সানির সাফল্যের যাত্রা বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ নেতা সওজের প্রধান প্রকৌশলী মঈনুল এখনো ক্ষমতাবান! সিলেট সীমান্তে বিএসএফ-বিজিবি গোলাগুলি নলডাঙ্গায় দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের হেনস্থার ঘটনায় থানায় অভিযোগ ৩ দিনব্যাপী শুরু হচ্ছে ভূমিসেবা মেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা কালীগঞ্জে দুই হোটেল মালিককে জরিমানা ঝিনাইগাতীতে আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা নির্মূল দিবস উপলক্ষে আলোচনা সভা সুন্দরবনে গুলি করে শিকারিকে হত্যার অভিযোগ বনবিভাগের বিরুদ্ধে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত চাটখিল উপজেলা বিএনপির সদস্য সচিব স্থানীয় নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক মুশফিকের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ খাগড়াছড়ি প্রথমবারের মতো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বলী খেলা চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযান ১৪টি ভারতীয় গরু ও ৩৫ বোতল মদ জব্দ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট গলাচিপায়ার প্রধানমন্ত্রীর বরাবরের স্মরক লিপি সংবাদ সম্মেলন রাজস্ব না বাড়লে বাণিজ্য চুক্তিই হবে অর্থনীতির বোঝা টোল ফ্রি করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সড়ক ভবন ঘেরাও পুলিশের এলিট ফোর্স হিসেবে থাকবে র‌্যাব যুক্তরাষ্ট্রের পতাকায় মধ্যপ্রাচ্যের মানচিত্র ঢেকে দিলেন ট্রাম্প

ফ্যাসিজমের দোসর হামিদুল এখনো রাজউক জোন-৫ পরিচালকের দায়িত্বে

ফ্যাসিজমের দোসর হামিদুল এখনো রাজউক জোন-৫ পরিচালকের দায়িত্বে
পাঠক সংখ্যা
638

এম, আলতাফ মাহমুদঃ

ঘুষ বানিজ্য ক্ষমতার অপব্যহারসহ একাধিক অভিযোগ থাকা সত্বে ও ফ্যাসিজমের দোসর রাজধানী উন্নয়ন কতৃপক্ষ (রাজউক) জোন-৫ এর পরিচালক হামিদুল ইসলাম এখনও বহাল তবিয়তে আছেন। দর্শনে এম.এ ডিগ্রীধারি হামিদুল ফ্যাসিস্ট আওয়ামী লীগের কয়েকজন নেতার খুব কাছের হওয়ায় পরপর দুটি পদোন্নতির মাধ্যমে রাজউক এর পরিচালক হয়েছে।

২০ অক্টোবর ২০২৪ তারিখে কয়েকটি ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করেন তিনি। এরমধ্যে রয়েছে নিউ এ্যালিফ্যান্ট রোডে হোল্ডিং-১১০,১১১,১১২ মালিক কামরুল হাসান। জানাগেছে ২০ লক্ষ টাকা লেনদেনের মাধ্যমে সেই ভবনকে পুনরায় কাজের সুযোগ করে দিয়েছেন হামিদুল ইসলাম ও তার অথরাইড অফিসার। নিউ এ্যালিফ্যান্ট রোডে হোল্ডিং-৮২, মালিক মিসেস রহিমা সাহাবুদ্দিন এর ভবনটি আবাসিক অনুমোদন নিয়ে বানিজ্যিক হিসেবে ব্যবহার করায় মোবাইল কোর্ট পরিচালনা করার পরে ১৫ লক্ষ টাকা লেনদেনের মাধ্যমে পরিচালক হামিদ ও তার অথরাইজড অফিসার এই বিষয়ে কাঠের চশমা পরেন। বর্তমানে ভবনটি আবাসিক হয়েও বানিজ্যিক হিসেবে ব্যবহৃত হচ্ছে। এছাড়াও মোহাম্মদপুরের বিভিন্ন হাউজিং, বসিলা, চাদ উদ্যান, তেজতুড়ি বাজারসহ একাধিক ভবন মালিকের সাথে রফা করার মাধ্যমে মোটা অংকের অর্থ হাতাচ্ছেন এই জোন-৫ পরিচালক হামিদুল ইসলাম। তিনি তার এই অপকর্মকে চালিয়ে যেতে অভিজ্ঞ ইমারত পরিদর্শকদের এরিয়া যথাযথভাবে না দিয়ে নতুন ইমারত পরিদর্শক ও দুর্নীতিপরায়ন অথরাইজড অফিসারদের নিয়ে কাজ করেন। রাজউক আইন ও দেশের প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন পরিচালক হামিদুল ইসলাম।

দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাজউক চেয়ারম্যান বরাবরে একাধিক অভিযোগ হওয়ার পরেও  তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন হয়নি, বহাল তবিয়তেই আছেন জোন-৫ এর পরিচালকের দায়িত্বে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি খতিয়ে দেখার কথা বললেও এখনও কোন তদন্ত শুরু হয়নি পরিচালক হামিদুল ইসলামকে নিয়ে। এই বিষয়ে রাজউক এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলামের সাথে কথা বললে তিনি দৈনিক সবুজ বাংলাদেশর প্রতিনিধির সামনেই বিষয়টি পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-১) মোঃ মনিরুল হক কে গুরুত্বের সহিত দেখতে বলেন। রাজউক নিয়ে দৈনিক সবুজ বাংলাদেশ এর বেশকিছু অনুসন্ধানী প্রতিবেদনের পর  ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে এ. বি. এম. এহছানুল মামুন, পরিচালক (প্রশাসন) (অতিরিক্ত দায়িত্ব) এর স্বাক্ষরিত এক অফিস আদেশ জারি করে রাজধানী উন্নয়ন কতৃপক্ষ।

অফিস আদেশে বলা হয়েছে এতদ্বারা সংশ্লিস্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তা/কর্মচারীগণের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে গাঠিত তদন্ত কমিটি/তদন্ত কর্মকর্তা প্রায়শই যথাসময়ে তদন্ত প্রতিবদন দাখিল করছেন না। যে সকল তদন্ত কমিটি/তদন্ত কর্মকর্তা অনুমোদিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়েছেন তাদের শেষবারের মতো আগামী ১০(দশ) কার্যদিবসের মধ্যে তদন্তপূর্বক সুষ্পষ্ট তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লিখিত সময়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ কমিটি/তদন্ত কর্মকর্তাদের বিরুদ্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (কর্মকর্তা ও কর্মচারী) চাকুরি বিধিমালা, ২০১৩ এর বিধি ৪১(৪) লঙ্ঘণের অভিযোগে অদক্ষতার জন্য বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আ.লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার: বাগেরহাটের ফকিরহাটে ছাত্র-জনতার আন্দোলনে গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়, বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ ৩৫ নেতাদের আসামি করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রফিকুল ইসলাম মিঠু নামের এক ব্যক্তি বাদী হয়ে ফকিরহাট থানায় এ মামলা দায়ের করেন। এ মামলায় বাগেহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় এজাহারে বলা হয়েছে, ছাত্র-জনতার ন্যায্য আন্দোলনকে নস্যাৎ করার উদ্দেশ্যে আসামিরা গত ৪ আগস্ট দুপুরে ফকিরহাট উপজেলার কাটাখালি গোলচত্বর এলাকায় জড়ো হয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে ও ছাত্র-জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আতঙ্ক সৃষ্টির

আরও পড়ুন
language Change