তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু বগুড়ার সিটি কর্পোরেশনে প্রশাসককে সন্মননা স্মারক প্রদান ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জাতীয় কবি দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি‎ ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলি ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি: অর্থমন্ত্রী দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে ১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট দুর্নীতি, সন্ত্রাস মুক্ত ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম নিঃস্বার্থ ভালোবাসার অন্য নাম বাবা: আজ বিশ্ব বাবা দিবস অভিযোগের পাহাড়েও নিশ্চুপ রাজউক: জোন-৫/১-এর মোবাইল কোর্টে অনিয়ম, নেপথ্যে মেহরাব হোসেন জাতীয় চা দিবস-২০২৬: বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের চা বাগান ও প্রতিষ্ঠান পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু যমুনা অয়েলে আওয়ামী পন্থী দেলোয়ার সিন্ডিকেট রংপুর সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ‎আমি আগামী দিনে নলডাঙ্গার মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিব - হুইপ দুলু ১৪ বছর পর ভোটযুদ্ধ: চাটখিল দলিল লেখক সমিতির নেতৃত্বে ওমর-স্বপন স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের সুখবর দিল সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী উত্তাল সাগর থেকে ফিরছে জেলেরা,লোকসানের শঙ্কা ‎আশুলিয়ায় বিধবার জমি দখলে নেওয়ার অভিযোগ ইউএনও শাহীদুল ইসলামের বিরুদ্ধে, ব্যাপক দুর্নীতি'র অভিযোগ বিআইডব্লিউটিএতে সাইদুর রহমানের হরিলুট রেল জংশনের দাবিতে সিরাজগঞ্জে বিশাল মানববন্ধন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা মোংলায় কবি রুদ্রের মুত্যুবার্ষীকি পালিত হচ্ছে শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ রামগড়ের মেধাবী তরুণ ফারহান পেলেন রাশিয়ায় ফুল-ফান্ডেড স্কলারশিপ মুখ ঢেকে কথা বলায় ‘লাল কার্ড’, ইতিহাস গড়লেন আলমিরন পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ বেনজীরকে দেশে ফেরাতে প্রত্যর্পণ আবেদন পাঠিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ের সাজে বুবলী বটিয়াঘাটায় জাল ও ভুয়া দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টার অভিযোগ আমরা ট্যুরিজমের একটা মাস্টার প্ল্যান করছি, এই মাস্টার প্ল্যানে সিলেটও আছে: পর্যটনমন্ত্রী যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব, পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন পুরোনো ভিডিও ও ছবি দিয়ে নোয়াখালীতে মিছিলের অপপ্রচার, আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ মোংলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মটর শোভাযাত্রা

মানবসেবার সেতু গড়লেন ভিডিপি জসিম উদ্দিন

মানবসেবার সেতু গড়লেন ভিডিপি জসিম উদ্দিন
পাঠক সংখ্যা
638

মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বাংলাদেশ আনসার ও ভিডিপির লোগাং ইউনিয়ন দলনেতা মোঃ জসিম উদ্দিন সমাজসেবার মাধ্যমে এক অনন্য উদাহরণ স্থাপন করেছেন। তিনি নিজ উদ্যোগ ও ব্যক্তিগত খরচে ২নং চেঙ্গি ইউনিয়ন থেকে ১নং লোগাং ইউনিয়নে স্কুল শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে একটি সাকু নির্মাণ করে স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়েছেন।

দীর্ঘদিন ধরে চেঙ্গী নদীর পানির কারণে ওই এলাকার শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হতো। বিশেষ করে বর্ষাকালে নদীর পানি বেড়ে গেলে শিশুদের স্কুলে যাওয়া, কৃষিপণ্য বাজারে পৌঁছানো এবং রোগীদের হাসপাতালে নেওয়া ছিল অত্যন্ত কষ্টকর। স্থানীয়রা জানান, একদিকে সময় নষ্ট, অন্যদিকে ঝুঁকি – দুই মিলিয়ে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হতো তাদের।

এই পরিস্থিতির উন্নয়নে নিজের অর্থায়নে সাকু নির্মাণের উদ্যোগ নেন আনসার নেতা মোঃ জসিম উদ্দিন। একই ইউনিয়নের আনসার কোম্পানি কমান্ডার জমীর উদ্দিন এ কাজে তার সহযোগিতা করেন। সাকু নির্মাণ সম্পন্ন হওয়ার পর এখন দুই ইউনিয়নের মধ্যে যোগাযোগ সহজ হয়েছে, স্কুলে যাওয়া-আসা নিরাপদ হয়েছে এবং কৃষি ও ব্যবসায়িক কার্যক্রমও বেড়েছে।

স্থানীয় বাসিন্দা তনয় চাকমা বলেন, “আগে শিশুদের স্কুলে পাঠাতে ভয় পেতাম। এখন আর কোনো ঝুঁকি নেই। আমরা সবাই জসিম ভাইয়ের প্রতি কৃতজ্ঞ।”

শুধু সাকু নির্মাণ নয়, মোঃ জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে সমাজসেবায় যুক্ত আছেন। তিনি অসহায় ও দরিদ্র পরিবারের পাশে দাঁড়ান, শীতবস্ত্র বিতরণ করেন, কৃষকদের সহায়তা করেন এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করে আসছেন। একজন কৃষক হিসেবেও তিনি সমাজে আত্মনির্ভরতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন।

এছাড়া, সম্প্রতি গত ২২ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে তিনি লোগাং বাজার নুরানী মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যশস্য বিতরণ করেছেন। তার হাতে এতিম শিক্ষার্থীদের মুখে হাসি ফোটে। স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

মোঃ জসিম উদ্দিনের এ ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ড বাংলাদেশ আনসার ও ভিডিপির ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে। এলাকাবাসীর মতে, তার মতো নিবেদিতপ্রাণ মানুষদের কারণেই সমাজে ইতিবাচক পরিবর্তন আসছে।

উল্লেখ্য, মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়া এই ভিডিপি দল নেতার কর্মকাণ্ড স্থানীয় সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। তার উদ্যোগ শুধু অবকাঠামো উন্নয়নেই নয়, মানবিক মূল্যবোধ গঠনে বড় ভূমিকা রাখছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

৩ দিনের রিমান্ডে সাবেক সিইসি হাবিবুল আউয়াল

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রদ্রোহ ও প্রহসনের নির্বাচন করার ঘটনায় শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। এদিন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে কাজী হাবিবুল আউয়ালকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার এ আবেদন করেন। রাষ্ট্রপক্ষে রিমান্ড মঞ্জুর চেয়ে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন আদালত। বুধবার (২৫ জুন) রাজধানীর মগবাজার থেকে হাবিবুল আউয়ালকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচন কমিশনের

আরও পড়ুন
language Change