মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে ( ৬ অক্টোবর সোমবার) “শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ” প্রতিপাদ্যে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ শাকিল আহমেদ।
শিশুদের অধিকার, সুরক্ষা ও ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে শিশু-কিশোরদের অংশগ্রহণ ছিল উৎসাহব্যঞ্জক। বক্তাগণ বলেন,আমরা বিশ্বাস করি,“আজকের শিশু, আগামী দিনের ভবিষ্যৎ।”
তাই তাদের জন্য নিরাপদ, ভালোবাসাময় ও সুযোগসমৃদ্ধ সমাজ গড়াই আমাদের অঙ্গীকার।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত