তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প নির্বাচন অংশগ্রহণমূলক হবে প্রত্যাশা ইইউর পর্যবেক্ষক প্রধানের ভ্রমণকালে রোজা রাখার বিধান এখন থেকে ডিসেম্বরে ১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত জনগণের আস্থা আবারও বিএনপির ওপর থাকবে : আমীর খসরু একটি নির্বাচনী ছক, গোয়েন্দা সংস্থার জিডি ভোটকেন্দ্রে সাংবাদিকরা মোবাইল নিতে পারবে : ইসি সানাউল্লাহ ফাইনালে আড়াই কোটি টাকার টুর্নামেন্ট সরে দাঁড়াচ্ছেন কোণঠাসা জাপা’র প্রার্থীরা প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করলেন মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী নুরে আলম হামিদী একটি দল বর্তমানে জান্নাতের টিকিট বিক্রি করছেন - মনি গণঅভ্যুত্থানের পর একশ্রেণি নেমেছিল চাঁদাবাজি ও ষ্টেশন দখলে জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাট করব না করতেও দেবোনা দীঘিনালা উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত প্রস্তুতি ধানের শীষের পক্ষে ওয়াদুদ সমর্থক পরিষদের গণসংযোগ ও প্রচারণা

আমদানি রপ্তানি বাণিজ্য ঝুঁকিতে ব্যয় বাড়র সম্ভাবনা

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্ট : 

চট্টগ্রাম বন্দর গত অর্থবছরে আয় করেছে ৫ হাজার ২২৭ কোটি টাকা। বিপরীতে ব্যয় করেছে ২ হাজার ৩১৪ কোটি টাকা। এ হিসাবে বন্দর মুনাফা করেছে ২ হাজার ৯১৩ কোটি টাকা। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে মুনাফা করেছিল ৩ হাজার ৯১২ কোটি টাকা। প্রতি বছর মুনাফা করার পরও ব্যবসায়ীদের আপত্তির মুখে নতুন করে বাড়ছে মাশুল। আজ মঙ্গলবার রাত ১২টার পর থেকে নতুন মাশুল (ট্যারিফ) কার্যকর হবে। এর ফলে বাড়বে ব্যয়, ঝুঁকিতে পড়বে আমদানি-রপ্তানি।

ব্যবসায়ীরা বলছেন, এই বাড়তি অর্থ আয়ের জন্য আমদানি-রপ্তানি খাতকে ঝুঁকিতে ফেলছে নৌ-পরিবহন মন্ত্রণালয় ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তাই আবারও বিষয়টি বিবেচনার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা।

বন্দর সচিব ওমর ফারুক বলেন, ১৯৮৬ সালে চট্টগ্রাম বন্দরে মাশুল বাড়ানো হয়েছিল। ৩৯ বছর পর মাশুলের হার বাড়ানো হয়েছে; যা মঙ্গলবার রাত ১২টার পর থেকে কার্যকর করা হবে। মাশুল বাড়ানোর ফলে যে হারে ভোক্তার ওপর চাপ তৈরি হবে বলে ব্যবসায়ীরা দাবি করছেন, তা ঠিক নয়। এটি ভোক্তা পর্যায়ে তেমন প্রভাব ফেলবে না।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মায়ের্সক শিপিং লাইন ২০ ফুট কনটেইনারে কোম্পানিটি টার্মিনাল হ্যান্ডলিং চার্জ ১২০ ডলার করে আদায় করা হলেও মাশুল কার্যকর হওয়ার পরপরই ১৬০ ডলার করে আদায়ের ঘোষণা দিয়েছে। এ হিসাবে প্রতিটি কনটেইনার হ্যান্ডলিংয়ে ব্যয় বাড়বে ৪৫ ডলার। আর ৪০ ফুট লম্বা কনটেইনারে এই চার্জ ২০৫ থেকে বাড়িয়ে ৩১০ ডলার করা হয়েছে। এর আগে একইভাবে চার্জ বাড়ানোর ঘোষণা দিয়ে রেখেছে সিএমএ, সিজিএম, সিএনসি ও এএনএল।

এ ব্যাপারে বাংলাদেশ কনটেইনার শিপিং অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ফাইয়াজ খন্দকার বলেন, মাশুল বাড়ানোর ফলে আমদানি-রপ্তানি বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, বিদেশি অপারেটররা যেহেতু বন্দরের টার্মিনাল পরিচালনা করছে, স্বাভাবিকভাবে তারা চাইবে ট্যারিফ বাড়িয়ে দেওয়া হোক। আমদানি-রপ্তানিতে যে নেতিবাচক প্রভাব পড়বে সেটি আমলে নেওয়া হয়নি। এজন্য আমরা চাই, এ ধরনের সিদ্ধান্ত স্থগিত করে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হোক।

বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক বলেন, বিদেশি অপারেটরদের সুবিধা দিতেই চট্টগ্রাম বন্দরের মাশুল বাড়ানো হয়েছে। মাশুল বাড়ানোর ক্ষেত্রে ব্যবসায়ীদের যুক্তিসংগত চাওয়ার বিষয়টি উপেক্ষা করা হয়েছে। এই মাশুল আমদানি-রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলবে। শেষ পর্যন্ত এটি ভোক্তার ঘাড়েই চাপবে।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দর সচিব বলেন, বন্দরের মাশুল বাড়ানোর আগে আলোচনা করা হয়েছে। বন্দরে সেবার পরিধি বাড়ানো হচ্ছে। নির্মাণ করা হচ্ছে নতুন নতুন শেড, ইয়ার্ড, টার্মিনালসহ বিভিন্ন স্থাপনা। এজন্য বন্দরের মাশুল বাড়ানো হয়েছে।

    Facebook
    X
    LinkedIn
    Threads
    WhatsApp
    Telegram
    Email

    Leave a Comment

    বান্দরবান এলজিইডিতে চলছে ঘুষের উৎসব

    নিজস্ব প্রতিবেদক ॥ বান্দরবান এলজিইডিতে চলছে ঘুষের উৎসব। জুন মাসকে কেন্দ্র করে ঠিকাদারী বিল প্রদানের নামে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তাসাউরসহ অন্যান্য প্রকৌশলীরা সরকারের অর্থ বরাদ্দে ঘুষ আদায় করছে। জুন মাস সরকারী হিসাবের শেষ সময় হিসেবে ধরা হয়, এবং এই সময়েই সরকারি উন্নয়ন কাজের ফাইনাল বিল প্রদান করা হয়। এই সুযোগকে কাজে লাগিয়ে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তাসাউর ও তার সহকর্মীরা ঠিকাদারদের কাছ থেকে ১৫ শতাংশ হারে ঘুষ আদায় করছেন। এলজিইডির এক ঠিকাদার নাম প্রকাশ না করার শর্তে জানান, অনেক কাজ এখনও শেষ হয়নি, কিন্তু নির্বাহী প্রকৌশলীকে ম্যানেজ করে ঠিকাদাররা পুরো বিল তুলে নিচ্ছেন। এতে কাজের ভবিষ্যত নিয়ে শঙ্কা রয়েছে। জসিম উদ্দিন নামক এক ঠিকাদার অভিযোগ করে বলেন, উন্নয়ন কাজের চেক প্রদান করতে নির্বাহী প্রকৌশলী ১৫ শতাংশ ঘুষ নেন। বিষয়টি এখনো অজানা

    আরও পড়ুন
    language Change