তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সাংবাদিক তরিক শিবলীর বাড়িতে হামলা ও লুটপাট: ধরাছোঁয়ার বাইরে আসামিরা অনিয়মের প্রমাণ থাকলেও বহাল তবিয়তে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এমডি দৈনিক সময় বার্তার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের ছুটি বাতিল করল এনবিআর, নতুন নির্দেশনা কালীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ৪৭টি মাথার খু'লি ও ক'ঙ্কাল সহ ৪ জনকে আ'ট'ক করেছে পুলিশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন আবারও বাড়ল স্বর্ণের দাম সাইবার বুলিং ও হত্যার হুমকিতে থানায় তিথির জিডি সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য : প্রধানমন্ত্রী নতুন নেতা নির্বাচন নি‌য়ে যে বার্তা দিল ইরা‌নের পররাষ্ট্র মন্ত্রণালয় কেশবপুরে ভেজাল বিরোধী অভিযানে ব্যবসায়ীকে জরিমানা আমরা আমাদের কথা রেখেছি-এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল খুলনায় এসেছে ৪ হাজার ১৫৮টি ফ্যামিলি কার্ড নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যাব:- নাহিদ ইসলাম গলায় ফাঁস দিয়ে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা কর্মীর মৃত্যু অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি: ৫ হাজার টাকা জরিমানা বটিয়াঘাটায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া গলাচিপায় মিথ্যা মামলা ও জানমালের ক্ষয়ক্ষতির প্রতিবাদে সংবাদ সম্মেলন ফ্যামিলি কার্ডের টাকা পেয়ে আনন্দে আত্মহারা কড়াইল বস্তিবাসী সিরাজগঞ্জে রেলওয়ের অভিযানে ৬০টি অবৈধ দোকান উচ্ছেদ লঞ্চের কেবিনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীকে ধর্ষণ যশোর ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক সৌদিতে নিতেন ইয়াবা, আনতেন সোনা জেলা জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন কুয়াকাটার হোটেলে নেতার ভিডিও ভাইরাল  ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী এখন ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড রেইনবো নেশন ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক আহ্বায়ক জনস্বাস্থ্যের 'মরনব্যাধি’ আউয়াল! ঈদের সরকারি ছুটি পাচ্ছেন না যারা হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ বিজিবি'র অভিযানে বিপুল ভারতীয় ট্যাপেন্টান্ডল ট্যাবলেট জব্দ কেশবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ ব্যবসায়ীকে জরিমানা পৌরবাসীর সেবা করার দৃপ্ত প্রত্যয়ে মেয়র পদপ্রার্থী মুন্সী জাহেদ আলম সিরাজগঞ্জে জাতীয়তাবাদী শক্তির এক অতন্দ্র প্রহরী মির্জা মোস্তফা জামান সখীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে মিলল পাথরের প্রাচীন মূর্তি ইরানে নতুন সর্বোচ্চ নেতা নিয়োগে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প র‍্যাব-৬ এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আদর্শের লড়াইয়ে অবিচল এক তৃণমূলের কাণ্ডারি মির্জা মোস্তফা জামান হঠাৎ রেগে গেলেন পরী সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে লাখ টাকা ছিনতাই সলিমপুরে যৌথবাহিনীর অভিযান র‌্যাব অভিযানে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার বিদ্যুৎ সাশ্রয়ে আজ থেকে বন্ধ দেশের সব বিশ্ববিদ্যালয় জাসদের উদ্যোগে প্রয়াত নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল ওসমান হাদির খুনিদের দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু

চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক ॥

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নে রাজস্ব খাতে প্রায় ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজগর আলী ও প্রশাসনিক কর্মকর্তা মো. ময়নুল হকের বিরুদ্ধে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হওয়ার সুবাদে চেয়ারম্যান আজগর আলী প্রশাসনিক কর্মকর্তার সহযোগিতায় ২০টির বেশি ইটভাটা থেকে আদায়কৃত রাজস্ব পরিষদের হিসাব নম্বরে জমা না দিয়ে আত্মসাত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

 

দণ্ডপাল ইউনিয়নের ইটভাটা মালিক ও ব্যবস্থাপকরা জানান, প্রতি বছর মৌসুমের শুরুতেই ইউনিয়ন পরিষদে ৫০ থেকে ৭৫ হাজার টাকা কর দিতে হয়। তবে অনেক ক্ষেত্রেই পুরো টাকার রশিদ দেওয়া হয় না কাউকে ১৫ হাজার, আবার কাউকে পাঁচ হাজার টাকার রশিদ প্রদান করা হয়। মালিকরা অভিযোগ করেন, চেয়ারম্যান আজগর আলী ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ইটভাটা থেকে কোনো কর নেবেন না। কিন্তু এখন তিনি করের পরিমাণ আগের চেয়ে আরও বাড়িয়েছেন।

 

ইউনিয়ন পরিষদের সরবরাহকৃত তথ্য অনুযায়ী, বিভিন্ন উৎস যেমন হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, ওয়ারিশান, নাগরিকত্ব, হাটবাজার, গাছ কর্তন, প্রত্যয়ন, পেশাকর ও পশু সনদ থেকে রাজস্ব আয় হয়েছে—২০২২–২৩ অর্থবছরে ৫ লাখ ৩ হাজার ৮২১ টাকা, ২০২৩–২৪ অর্থবছরে ৮ লাখ ২০ হাজার ৮১৯ টাকা এবং ২০২৪–২৫ অর্থবছরে ১১ লাখ ৯৮ হাজার ৮৪৩ টাকা। চলতি ২০২৫–২৬ অর্থবছরের আগস্ট পর্যন্ত আয় দেখানো হয়েছে ৪ লাখ ২৩ হাজার ৮৬৮ টাকা। তবে স্থানীয় সূত্র বলছে, ইউনিয়নের ইটভাটা থেকেই প্রতিবছর ৩০ লাখ টাকার বেশি রাজস্ব আদায় হয়, যা পরিষদের হিসাব বইয়ে প্রতিফলিত হয়নি।

 

মেসার্স এমআরবি ব্রিক্সের প্রোপাইটর মোকবুল হোসেন বলেন, “গত মৌসুমে আমরা ৭০ হাজার টাকা কর দিয়েছি, কিন্তু রশিদ দেওয়া হয়েছে মাত্র ১৫ হাজার টাকার।” লোহাগাড়া এলাকার এসবিবি ব্রিক্সের ম্যানেজার খগেশ্বর বর্মন বলেন, “গত বছর পরিষদে ৭০ হাজার টাকা কর দিয়েছি, রশিদ দেওয়া হয় সাড়ে ১৭ হাজার টাকার। এবারও ৭৫ হাজার টাকা দাবি করে চিঠি দিয়েছে পরিষদ।” অটো রাইচ মিলের মালিক গোলাম আজম গোলাপ বলেন, “প্রতি বছর ৪০ হাজার টাকা কর দিই। ভ্যাট, ট্যাক্স, চাঁদা, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন খাতে আরও ১০ থেকে ১২ লাখ টাকা খরচ হয়।”

 

অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা মো. ময়নুল হক দাবি করেছেন, গত কয়েক বছর কোনো ইটভাটা থেকে কর আদায় হয়নি। একই বক্তব্য দিয়েছেন ইউনিয়ন চেয়ারম্যান মো. আজগর আলীও। তবে স্থানীয়রা বলছেন, এসব বক্তব্য মিথ্যা এবং আত্মসাতের ঘটনা আড়াল করার চেষ্টা মাত্র।

 

দণ্ডপাল ইউনিয়নের ইটভাটা থেকে রাজস্ব আদায়ে অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। এবার সেই অনিয়মের অভিযোগ সরাসরি ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে উঠেছে। স্থানীয়রা বলছেন, এই ঘটনায় স্বচ্ছ তদন্ত হলে লাখ লাখ টাকার আত্মসাতের চিত্র বেরিয়ে আসবে।

 

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। তবে এলাকাবাসীর দাবি দণ্ডপাল ইউনিয়নের রাজস্ব খাতের পূর্ণাঙ্গ নিরীক্ষা করলে আত্মসাতের প্রকৃত পরিমাণ আরও বেড়ে যাবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আনোয়ারায় ৮ বছর ধরেই চলছে অবৈধ ইটভাটা, হুমকিতে ফসলি জমি

  আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের পরীরবিল এলাকায় মোহছেন আউলিয়া ব্রিকস (এমবিএম) নামের এই ইটভাটা আইনের তোয়াক্কা না করে ও পরিবেশগত ছাড়পত্র ছাড়া ফসলি জমিতে গড়ে তোলা হয়েছে ইটভাটা। প্রশাসন অভিযান চালিয়ে গত বছর জরিমানা করে। চার মাসের সময় দিলেও ওই ভাটায় এ বছরও ইট তৈরি হচ্ছে।৮ বছর ধরেই অনুমোদন ছাড়াই আবাদি জমি ও লোকালয়ের পাশে তৈরি করছে ইট।এতে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে পরিবেশ। সরেজমিনে দেখা গেছে, উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম পাশে পরীরবিল এলাকায় তিন ফসলি জমিতে এমবিএম নামের এই ইটভাটায় ফসলি জমির মাটি আর কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে। ইটভাটার চারদিকে বসতবাড়ি ও ফসলি জমি। জানা যায়, প্রশাসনের অনুমতি না পেলেও প্রতিষ্ঠানটি ইট তৈরির কাজ করছে।ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩

আরও পড়ুন
language Change