তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আকাশ গ্রেফতার কেশবপুরে ‘মদ্যপ অবস্থায়’ সংসদ সদস্যকে গালিগালাজ গণপূর্তে ছাত্রলীগ নেতা কাজী মাশফিক: ঠিকাদার সিন্ডিকেটের নিয়ন্ত্রক ও দুর্নীতির কেন্দ্রবিন্দু আওয়ামী দোসর নির্বাহী প্রকৌশলী এস. এম. ময়নুল হকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ দুর্নীতিবাজ আব্দুর রশিদ মিয়া হলেন এলজিইডি-এর প্রধান প্রকৌশলী ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে সৌদি-কুয়েত-ইসরায়েল ভয়াল ২৫ মার্চ আজ, জাতীয় গণহত্যা দিবস এতিম শিশু ও প্রবীণদের জন্য প্রাণ-আরএফএলের বিশেষ ঈদ আয়োজন সংকেতেই আনা হয় বেনাপোল বন্দরে আটক হওয়া ৬ কোটি মূল্যের পণ্য পরিবার বিএনপি করে উত্তীর্ণ হয়েও চাকরিতে যোগ দিতে দেয়নি আব্দুল মান্নান মানবপাচারসহ ১১ মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মাসুদ নাটোর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক রহিম নেওয়াজ এর সম্বর্ধনা অনুষ্ঠিত জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি

চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক ॥

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নে রাজস্ব খাতে প্রায় ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজগর আলী ও প্রশাসনিক কর্মকর্তা মো. ময়নুল হকের বিরুদ্ধে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হওয়ার সুবাদে চেয়ারম্যান আজগর আলী প্রশাসনিক কর্মকর্তার সহযোগিতায় ২০টির বেশি ইটভাটা থেকে আদায়কৃত রাজস্ব পরিষদের হিসাব নম্বরে জমা না দিয়ে আত্মসাত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

 

দণ্ডপাল ইউনিয়নের ইটভাটা মালিক ও ব্যবস্থাপকরা জানান, প্রতি বছর মৌসুমের শুরুতেই ইউনিয়ন পরিষদে ৫০ থেকে ৭৫ হাজার টাকা কর দিতে হয়। তবে অনেক ক্ষেত্রেই পুরো টাকার রশিদ দেওয়া হয় না কাউকে ১৫ হাজার, আবার কাউকে পাঁচ হাজার টাকার রশিদ প্রদান করা হয়। মালিকরা অভিযোগ করেন, চেয়ারম্যান আজগর আলী ভোটের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ইটভাটা থেকে কোনো কর নেবেন না। কিন্তু এখন তিনি করের পরিমাণ আগের চেয়ে আরও বাড়িয়েছেন।

 

ইউনিয়ন পরিষদের সরবরাহকৃত তথ্য অনুযায়ী, বিভিন্ন উৎস যেমন হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, ওয়ারিশান, নাগরিকত্ব, হাটবাজার, গাছ কর্তন, প্রত্যয়ন, পেশাকর ও পশু সনদ থেকে রাজস্ব আয় হয়েছে—২০২২–২৩ অর্থবছরে ৫ লাখ ৩ হাজার ৮২১ টাকা, ২০২৩–২৪ অর্থবছরে ৮ লাখ ২০ হাজার ৮১৯ টাকা এবং ২০২৪–২৫ অর্থবছরে ১১ লাখ ৯৮ হাজার ৮৪৩ টাকা। চলতি ২০২৫–২৬ অর্থবছরের আগস্ট পর্যন্ত আয় দেখানো হয়েছে ৪ লাখ ২৩ হাজার ৮৬৮ টাকা। তবে স্থানীয় সূত্র বলছে, ইউনিয়নের ইটভাটা থেকেই প্রতিবছর ৩০ লাখ টাকার বেশি রাজস্ব আদায় হয়, যা পরিষদের হিসাব বইয়ে প্রতিফলিত হয়নি।

 

মেসার্স এমআরবি ব্রিক্সের প্রোপাইটর মোকবুল হোসেন বলেন, “গত মৌসুমে আমরা ৭০ হাজার টাকা কর দিয়েছি, কিন্তু রশিদ দেওয়া হয়েছে মাত্র ১৫ হাজার টাকার।” লোহাগাড়া এলাকার এসবিবি ব্রিক্সের ম্যানেজার খগেশ্বর বর্মন বলেন, “গত বছর পরিষদে ৭০ হাজার টাকা কর দিয়েছি, রশিদ দেওয়া হয় সাড়ে ১৭ হাজার টাকার। এবারও ৭৫ হাজার টাকা দাবি করে চিঠি দিয়েছে পরিষদ।” অটো রাইচ মিলের মালিক গোলাম আজম গোলাপ বলেন, “প্রতি বছর ৪০ হাজার টাকা কর দিই। ভ্যাট, ট্যাক্স, চাঁদা, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন খাতে আরও ১০ থেকে ১২ লাখ টাকা খরচ হয়।”

 

অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা মো. ময়নুল হক দাবি করেছেন, গত কয়েক বছর কোনো ইটভাটা থেকে কর আদায় হয়নি। একই বক্তব্য দিয়েছেন ইউনিয়ন চেয়ারম্যান মো. আজগর আলীও। তবে স্থানীয়রা বলছেন, এসব বক্তব্য মিথ্যা এবং আত্মসাতের ঘটনা আড়াল করার চেষ্টা মাত্র।

 

দণ্ডপাল ইউনিয়নের ইটভাটা থেকে রাজস্ব আদায়ে অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। এবার সেই অনিয়মের অভিযোগ সরাসরি ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে উঠেছে। স্থানীয়রা বলছেন, এই ঘটনায় স্বচ্ছ তদন্ত হলে লাখ লাখ টাকার আত্মসাতের চিত্র বেরিয়ে আসবে।

 

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। তবে এলাকাবাসীর দাবি দণ্ডপাল ইউনিয়নের রাজস্ব খাতের পূর্ণাঙ্গ নিরীক্ষা করলে আত্মসাতের প্রকৃত পরিমাণ আরও বেড়ে যাবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

চা খাওয়ার কথা বলে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ

স্টাফ রিপোর্টার:  পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে (২১) চা খাওয়ার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে পাবনা শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পাবনা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সাহা বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় ছাত্রীর মা বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেছন। গ্রেপ্তারকৃতরা হলেন, পাবনা শহরের কালাচাঁদপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে মেহেদী মাসুদ (২৬), চক রামচন্দ্রপুর এলাকার মোতালেব হোসেনের ছেলে মাহমুদুল হাসান সাজিদ (২৩) এবং শালগাড়িয়া ফরেস্টপাড়া এলাকার জমির উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (২৭)। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তরুণী পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্রী। ২০২২ সালে কালাচাঁদপাড়া এলাকার মেহেদী মাসুদের সাথে তার প্রেমের

আরও পড়ুন
language Change