তারিখ লোড হচ্ছে...

বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ আমতলীতে মিথ্যা মামলা, ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি মাদক ব্যবসায়ীদের ছাড় নয়, অপরাধী আমার ভাই হলেও ধরবেন: প্রতিমন্ত্রী জুলাই শহীদ দিবস ২০২৬ উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত ‎বাগেরহাটে নিজ ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার গলাচিপায় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ভোলাহাটে কৃষক কার্ড বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন রামগড়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন জলবায়ু পরিবর্তন ও খাদ্যনিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষির নতুন দিগন্ত বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ ঢাকায় এবার মনোরেল করতে চায় সরকার ৬০ বছর পর বিশ্বকাপে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা গলাচিপায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে যুবদল নেতা ইখতিয়ার রহমান কবির নলডাঙ্গায় সারবোঝাই ট্রাক উল্টে দুর্ঘটনা, চালক-হেলপার অক্ষত প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন বরগুনায় কৃষক স্মার্ট কার্ড বিষয়ক প্রশিক্ষণ মির্জা মোরাদুজ্জামানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু কেশবপুরে অবহেলিত নবজাতক প্রসূতির পাশে ইউএনও ৯ ঘণ্টা আত্মগোপন, অবশেষে গ্রামবাসীর হাতে আটক দুই গরু চোর রাঙামাটি সদর হাসপাতালে প্রথমবার চালু হলো কলপোস্কোপি সেবা বাজেট অধিবেশন শেষ ২৬ কার্যদিবসে, ১০ বিল পাস জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: রাষ্ট্রপতির ধরাছোঁয়ার বাইরে প্রধান বনরক্ষক আমির হোসাইন চৌধুরী এনআইবির মহাপরিচালকের বিরুদ্ধে ক্রয় অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ কেশবপুরে দিন দুপুরে দুর্ধর্ষ ডাকাতি সুনামগঞ্জের তাহিরপুরের মোল্লাপাড়া গ্রাম থেকে ২ শত পিস ইয়াবাসহ ৩ জন আটক বাঘাইছড়িতে সরকারি সহায়তার আশ্বাস এমপি দীপেন দেওয়ান মোংলা বন্দরে কর্মচারী সংঘের নির্বাচনের উদ্যোগ, ৩ সদস্যের কমিটি গঠন মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রামগড়ে দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন ফ্যাসিস্টের দোসর ও হাইব্রিডদের স্থান নেই বিএনপিতে দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে ৭ বিজিবি জাহাঙ্গীর হত্যা মামলায় স্বামী, স্ত্রী ও কন্যাসহ ৫ জনের যাবজ্জীবন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধানমন্ত্রী তারেক রহমান একহাতে বদলির প্রজ্ঞাপন অন্ন হাতে সেই প্রজ্ঞাপন বাতিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জুনিয়র টেকনিক্যাল অফিসার মফিজুর রহমান খান রিপনের বিরুদ্ধে দুদকে অভিযোগ এলেনবাড়ি গণপূর্তে অনিয়মের অভিযোগ, ঠিকাদারদের ক্ষোভ ঘাগড়া গ্রামে প্রায় ৩ যুগেরও বেশি উন্নয়নের ছোঁয়া নেই: চরম ভোগান্তিতে এলাকাবাসী চট্টগ্রাম বিমানবন্দরে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক সিরাজগঞ্জে ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী চার দশকের রাজপথ পেরিয়ে সা.সম্পাদক পদপ্রার্থী রাশেদুল হাসান রঞ্জন হরিদাস থেকে তাওহীদ, ইলেকট্রিশিয়ান থেকে কোটিপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা কেশবপুরে পানিবন্দি মানুষের পাশে এমপি মোক্তার আলী ঢাকাসহ ১৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিটিভির জুলাই হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকাল ১ বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত ‘জুলাই গণহত্যায় বিটিভির কুশীলব’-দের একজনকেও গ্রেপ্তার, বরখাস্ত, দেশত্যাগে নিষেধাজ্ঞা, বাধ্যতামূলক অবসর কিংবা সামান্যতম বিচারের মুখোমুখি করা হয়নি। বরং জুলাই গণহত্যায় প্রমাণিত বিটিভির অন্যতম কুশীলব উপ-মহাপরিচালক (বার্তা) ড. সৈয়দা তাসমিনা আহমেদ, প্রোগ্রাম ম্যানেজার [তৎকালীন জেনারেল ম্যানেজার (চলতি দায়িত্ব)] দুর্নীতির রানীক্ষ্যত মাহফুজা আক্তার, ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অর্থ যোগানদাতা সিনিয়র ইঞ্জিনিয়ার (চলতি দায়িত্ব) সাবেক ছাত্রলীগ নেতা মো: মনিরুল ইসলাম এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে গঠিত প্রচার-প্রচারণা কমিটির প্রধান-নির্বাহী প্রযোজক (বার্তা) শামছুল আলমদের সুপরিকল্পিতভাবে গুরুত্বপূর্ণ পদে রেখে পূর্বের মত ফ্যাসিবাদী রাজত্ব কায়েমের মাধ্যমে দুর্নীতি, লুটপাট এবং তথ্য পাচারের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। ফলে হাসিনার আস্থাভাজনদের ভয়াল ছোবল থেকে যেন মুক্ত হচ্ছেই না দেশের একমাত্র রাষ্ট্রীয় টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন।
অন্যদিকে আওয়ামী আশীর্বাদপুষ্ট ও বিশেষ সুবিধাভোগী জুলাই আন্দোলনকালীন বিটিভির মহাপরিচালক দুর্নীতির রাজাক্ষ্যত ড. জাহাঙ্গীরের বিরুদ্ধেও এখন কোনো ব্যবস্থা নেয়া হয়নি। ফলে বিটিভি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এরূপ রহস্যজনক ভূমিকায় শিল্পী, কলাকুশলী, কর্মকর্তা-কর্মচারী এবং গণহত্যায় আহত-নিহতদের পরিবারসহ জুলাই-আন্দোলনকারীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। এ প্রেক্ষিতে ‘ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন’-এর নেতৃবৃন্দ সমমনা ৯ টি সংগঠনকে নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
আর তাই ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের নেতৃবৃন্দ সমমনা ৯ টি সংগঠনকে নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে আজ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো : মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায়- ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন এর সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার এর সভাপতিত্বে : বক্তব্য রাখেন – ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক নেতা জাহাঙ্গীর আলম প্রধান ও দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন এর সভাপতি ও বিএনপি নেতা এম রফিকুল ইসলাম রিপন, মানবাধিকার সংগঠক ও ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো: শফিকুল ইসলাম। ডিইউজে সদস্য সাংবাদিক তাজুল ইসলাম।
এছাড়াও উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন বিশিষ্ট সাংবাদিক নেতা ও বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন। ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন এর সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোহাম্মদ স্বপ্নীল সরকার,। সহকারী প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন আরিয়ান। সদস্য – সুহিল ইরফান কৌশিক, সদস্য ইমরান আহমেদ চৌধুরী, সদস্য শিহাব উদ্দীন সরকার, সদস্য তোফায়েল আহমেদ প্রমুখ।
মানববন্ধনে সংগঠনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার বলেন, যেখানে বিটিভিতে কর্মরত জুলাই হত্যাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া কথা সেখানে আওয়ামী পুনর্বাসনে ব্যস্ত সময় পার করছেন এক সময়ে দুর্নীতির কারণে চাকুরিচ্যুত বর্তমান চুক্তিভিত্তিক মহাপরিচালক মাহবুবুল আলম। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ও এ ব্যাপারে রহস্যজনক ভূমিকা পালন করছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র হত্যায় মিডিয়া কুশীলবদের অন্যতম উপ-মহাপরিচালক ড. সৈয়দা তাসমিনা আহমেদ এখনো রয়েছেন বহাল তবিয়তে। তার সহযোগী মুন্সী ফরিদুজ্জামানকে সম্প্রতি ঠাকুরগাঁও উপকেন্দ্রে বদলি মাধ্যমে জুলাই হত্যার দায় শেষ করার ষড়যন্ত্রে মেতে রয়েছেন আওয়ামী সিন্ডিকেট। সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের টাকার উৎস সাবেক ছাত্রলীগ নেতা বিটিভির প্রকৌশলী মো: মনিরুল ইসলামও রয়েছেন বহাল তবিয়তে। আন্দোলনকালে ছাত্রদের বিরুদ্ধে সংবাদ প্রচারে সেসময় বিটিভিতে গঠিত কমিটির প্রধান শামছুল আলমকে উল্টো প্রমোশন দিয়ে বার্তা শাখার নির্বাহী প্রযোজক ও বেআইনী ভাবে প্রোগ্রাম ম্যানেজার বানানো হয়। শুধু তাই নয় প্রেস সচিবের নাম ভাঙিয়ে বিটিভির পক্ষ থেকে যুক্ত করা হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। জুলাই আন্দোলনে বিটিভিতে হামলাকারী হিসেবে শহীদ উদ্দিন চৌধুরী এনিসহ বিএনপি-জামায়েত নেতা ও আন্দোলনকারী ছাত্রছাত্রীদের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলাকারী তৎকালীন জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তারের বিরুদ্ধেও নেওয়া হয়নি শাস্তিমূলক কোন ব্যবস্থা বরং বদলী করে তাকে বাঁচানোর চেষ্টায় মেতে আছে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, ‘৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তার আস্থাভাজন কর্মকর্তারা এখনো বিটিভিতে বহাল রয়েছেন। হাসিনাসম্যান দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ সাবেক সিনিয়র সচিব মো. মহসিনের প্রভাবে তার স্ত্রী তাসমিনা আহমেদ ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের নাম ভাঙিয়ে বার্তা শাখার শামছুল আলম এখনো প্রভাব খাটিয়ে যাচ্ছেন পুরো বিটিভি জুড়ে। মহাপরিচালক উল্লিখিত হাসিনার আস্তাভাজনদের নিয়ে ইতোমধ্যে বার্তা বিভাগে ছাত্রলীগ কর্মীকে সংবাদ উপস্থাপিকা, বিশেষ ক্যাটাগরীর শিল্পীদের বাদ দিয়ে খ ও গ ক্যাটাগরির শিল্পীদের দিয়ে বিশেষ অনুষ্ঠান নির্মাণ, নতুন কুঁড়িকে বিতর্কিত করার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অনেক অভিযোগ রয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে যেখানে জুলাই হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হচ্ছে সেখানে বিটিভির ‘জুলাই গণহত্যায় বিটিভির কুশীলব’-দের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা না নেয়ার রহস্য আমার জানতে চাই? আমরা বলতে চাই, জুলাই হত্যাকারী বিটিভির অন্যতম কুশীলব মাহফুজা, তাসমিনা, শামছুল, ইঞ্জি. মনিরুল এবং জাহাঙ্গীরদের ২/১ জনকে বদলি করে কিংবা তদন্তের নামে আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন। আগামী ২৩ অক্টোবরের মধ্যে এদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা না হলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করবো যা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জন্য শুভকর হবে না।
বক্তারা বলেন, বিটিভিতে কোনো সংস্কারই হয়েনি; এখনো পরীক্ষিত ফ্যাসিস্ট-দুর্নীতিবাজদের কাছেই পুরোটাই জিম্মি রয়েছে। বিশেষ করে বার্তা ও ইঞ্জিনিয়ারিং শাখার ‘দুর্নীতি ও ফ্যাসিস্ট সিন্ডিকেট’ এতটাই শক্তিশালী যে, দুর্নীতির উপযুক্ত প্রমাণ, কয়েকটি তদন্তের রিপোর্ট, প্রধান উপদেষ্টার লিখিত নির্দেশ, আইনি নোটিশ, বিশেষ অডিট রিপোর্ট এবং দেশ-বিদেশের শত-শত মিডিয় অপরাধের খবর প্রকাশের পরও মূলহোতাদের প্রায় সকলেই রয়েছেন বহাল তবিয়তে। প্রশ্ন উঠছে ডিজি মাহবুবুল আলম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের রহস্যজনক ভূমিকা নিয়ে।
বক্তারা আরো জানায়, ফ্যাসিস্ট সরকারের পুরো সময়ে উপ-মহাপরিচালক (বার্তা ও অনুষ্ঠান) ড. সৈয়দা তাসমিনা আহমেদ এবং নির্বাহী প্রযোজক (বার্তা) শামছুল আলম-এর নেতৃত্বে বিটিভির বার্তাকক্ষ ছিল আওয়ামী লীগের প্রচার সেল, নিউজ ও অনুষ্ঠানের পর্দা ছিলো শেখ মুজিব-শেখ হাসিনাময়। সিনিয়র ইঞ্জিনিয়ার (চলতি দায়িত্ব) মো: মনিরুল ইসলামের নেতৃত্বে প্রকল্প থেকে লুট হয়েছে শত শত কোটি টাকা এবং সাবেক জেনারেল ম্যানেজার (চলতি দায়িত্ব)] মাহফুজা আক্তার ঢাকা ও সাবেক মহাপরিচালক ড. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অনিয়ম-দুর্নীতি ও সেচ্ছাচারিতায় বিটিভি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে অথচ ৫ আগস্ট’২০২৪-এর পর ভোল পাল্টে তাসমিনা, শামছুল, ইঞ্জি. মনিরুল নতুন করে অনিয়ম-দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহারে মেতে উঠেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ও যে তাসমিনা আহমেদ ও শামছুল আলমরা আন্দোলনকারী ছাত্র-ছাত্রী ও বিএনপি-জামাতকে জঙ্গি বানিয়ে বারংবার সংবাদ, অনুষ্ঠান, ফিলার প্রচার করতো, যারা দীর্ঘ ১৬ বছর ধরে বিটিভিতে ফ্যাসিবাদি রাজত্ব কায়েম করেছে তারাই অভ্যুত্থানের পরেও টেন্ডারবাজি, মানহীন সংবাদ পরিবেশনা, শিল্পী সম্মানী খাতে নিয়োগ-বাণিজ্য, অনিয়ম-দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহারে মেতে উঠেছে! প্রকল্পের নামে ইঞ্জিনিয়ারিং বিভাগে ধুমছে চলছে টেন্ডারবাজি, লুটপাট আর দুর্নীতির মহাউৎসব।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নতুন বছর সবার আগে বরণ করল যেসব দেশ

নতুন বছর সবার আগে বরণ করল যেসব দেশ

আন্তর্জাতিক ডেস্কঃ আতশবাজি, সংগীত আর উৎসবের আলোয় নতুন বছর ২০২৬-কে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ড। স্থানীয় সময় মধ্যরাতে রাজধানী অকল্যান্ডের আকাশজুড়ে ছড়িয়ে পড়ে বর্ণাঢ্য আতশবাজির ঝলক। গ্রিনিচ মান সময় তখন ছিল রাত ১১টা। একই সময়ে প্রশান্ত মহাসাগরীয় দেশ সামোয়া, টোঙ্গা ও টোকেলাউও নতুন বছরে প্রবেশ করে। খবর জানিয়েছে বিবিসি। এরও আগে, বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৬ সালকে বরণ করে নেয় প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কিরিবাতি। দেশটির অন্তর্ভুক্ত প্রত্যন্ত অ্যাটল কিরিতিমাতিতে (ক্রিসমাস আইল্যান্ড) নতুন বছর শুরু হয় সবার আগে। সেখানে উপস্থিত এক পর্যটক জানান, কোনো আধুনিক যোগাযোগব্যবস্থা ছাড়াই, সম্পূর্ণ প্রকৃতির মাঝে তার নববর্ষ উদযাপন ছিল ব্যতিক্রমী অভিজ্ঞতা। চারপাশে অন্ধকার, মানুষের উপস্থিতির চিহ্ন নেই শুধু প্রকৃতি আর অসংখ্য কাঁকড়া। নিউজিল্যান্ডের অধিভুক্ত চ্যাথাম দ্বীপপুঞ্জেও নতুন বছরকে স্বাগত জানান প্রায় ৬০০ বাসিন্দা। দ্বীপটির একটি হোটেলের মালিক জানান,

আরও পড়ুন
language Change