তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প নির্বাচন অংশগ্রহণমূলক হবে প্রত্যাশা ইইউর পর্যবেক্ষক প্রধানের ভ্রমণকালে রোজা রাখার বিধান এখন থেকে ডিসেম্বরে ১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত জনগণের আস্থা আবারও বিএনপির ওপর থাকবে : আমীর খসরু একটি নির্বাচনী ছক, গোয়েন্দা সংস্থার জিডি ভোটকেন্দ্রে সাংবাদিকরা মোবাইল নিতে পারবে : ইসি সানাউল্লাহ ফাইনালে আড়াই কোটি টাকার টুর্নামেন্ট সরে দাঁড়াচ্ছেন কোণঠাসা জাপা’র প্রার্থীরা প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করলেন মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী নুরে আলম হামিদী একটি দল বর্তমানে জান্নাতের টিকিট বিক্রি করছেন - মনি গণঅভ্যুত্থানের পর একশ্রেণি নেমেছিল চাঁদাবাজি ও ষ্টেশন দখলে জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজি, দুর্নীতি ও লুটপাট করব না করতেও দেবোনা দীঘিনালা উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত প্রস্তুতি ধানের শীষের পক্ষে ওয়াদুদ সমর্থক পরিষদের গণসংযোগ ও প্রচারণা

সংসদে রুমিন ফারহানা- বিমানবন্দরে বারবার হেনস্তা করা হয়

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥
বিদেশে যাওয়া ও আসার সময়ে বিমানবন্দরে বারবার হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, দেশের বড় বড় অপরাধী যখন-তখন বিদেশে যেতে পারেন। কিন্তু একজন লাল পাসপোর্টধারী হিসেবে দেশের বাইরে যাওয়া ও আসার সময় বারবার হেনস্তার শিকার হতে হয়েছে।

শনিবার একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে এ কথা বলেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

রুমিন ফারহানা বলেন, সংসদ সদস্য হওয়ার পরে একটা লাল পাসপোর্ট নিয়ে বহু দেশের বিমানবন্দরে যথেষ্ট সম্মান পেয়েছি। শুধু বাংলাদেশ আসা-যাওয়ার সময় হেনস্তার শিকার হতে হয়েছে।

এসময় স্পিকার তাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার পয়েন্টটা নোটেড। রুমিন ফারহানা বলেন, সংবিধান রাষ্ট্রের সঙ্গে তার নাগরিকের চুক্তি। এতে নাগরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে বলা আছে। নাগরিক হিসেবে কী মৌলিক অধিকার পাবো সেটা বলা আছে।

তিনি বলেন, দুর্ভাগ্য গত সাত-আট বছর ধরে যতবারই তিনি দেশের বাইরে যাওয়ার চেষ্টা করেছেন পাসপোর্ট, ভিসা, টিকিট থাকা সত্ত্বেও তাকে বাইরে যেতে দেওয়া হয়নি। যদিওবা দুই-একবার গিয়েছেন তখন তাকে দুই থেকে আড়াই ঘণ্টা বিমানবন্দর থানায় আটকে রাখা হয়েছে। পাসপোর্ট নিয়ে যাওয়া হয়েছিল। আড়াই-তিন ঘণ্টা পরে ফ্লাইটের সময় থাকলে যাওয়া সম্ভব হয়েছে, না হলে সম্ভব হয়নি। বাংলাদেশে আসার সময়ও একই ধরনের হেনস্তার শিকার গত সাত-আট বছর ধরে হচ্ছি।

বিএনপির এই এমপি বলেন, ২০১৭ সালে আমার এক রিটের দায়ের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট পরিষ্কার নির্দেশনায় বলছেন তাকে কোনো রকমের বাধা দেওয়া যাবে না। স্পষ্টত নির্দেশনা থাকা সত্বেও আজ অবধি কখনও তিনি বিদেশ যাওয়া চেষ্টা করলে তখন একইভাবে বাধা দেওয়া হচ্ছে। কার নির্দেশে, কোন অধিদপ্তরের কারণে.. কোনো কারণ কোনদিন তা তাকে দেখানো হয়নি।

রুমিন বলেন, রাষ্ট্রের তিনটি অঙ্গ আইন, বিচার ও নির্বাহী বিভাগ। সংবিধান এমনভাবে লিখিত যেখানে আইন বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের একটা ওভারল্যাপিং হবেই। ৭০ ধারা যতদিন আছে, ততদিন কোনো কার্যকর আইন বিভাগ পাব এই আশা করা যায় না। সরকারে যে থাকুক না কেন। এই সংবিধান অনুযায়ী ক্ষমতা এক ব্যক্তির হাতে ন্যস্ত। সেই অবস্থায় বিচার বিভাগ স্বচ্ছতা ও স্বাধীনভাবে কাজ করতে না পারলে রাষ্ট্রের নাগরিকেদের টিকে থাকা প্রায়ই অসম্ভব। বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে বিচার বিভাগের অনেক প্রশ্ন রয়েছে।

কিছু ক্ষেত্রে বিচার বিভাগ খুব স্পষ্ট রায় দেয় উল্লেখ করে তিনি বলেন, ন্যায়ের পক্ষে রায় দেয়। সেই জায়গায় বিচার বিভাগের রায়কে প্রশাসন একেবারে অগ্রাহ্য করে রাষ্ট্র টিকে থাকবে কি করে? নাগরিকরা তাদের অধিকার কি করে ভোগ করবে?

তিনি বলেন, বহু বড় বড় অপরাধী যখন খুশি তখন দেশ থেকে চলে যান। তারা দেশে ফিরে আসেন। তাদের নামে মামলা হয়। তারা পালিয়ে যান। আদালত খুঁজে পান না। তারা কিন্তু ঠিকই বিদেশে চলে যান। তাদের ক্ষেত্রে তো কোনো বাধা দেখি না।

বিরোধী দলে একজন কর্মীর ক্ষেত্রে কেন এই ধরনের বাধার মুখোমুখি বারবার হতে হয় জানতে চান এই এমপি।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আদালতের বারান্দায় স্বামীকে ছুরিকাঘাত করলো স্ত্রী

আদালতের বারান্দায় স্বামীকে ছুরিকাঘাত করলো স্ত্রী

নোয়াখালী সংবাদদাতা: নোয়াখালী জেলা জজ আদালতের বারান্দায় স্বামী মহসিন উদ্দিনের গলায় ছুরি চালিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সোমবার (২৬ আগস্ট) নোয়াখালী জেলা জজ আদালতের বারান্দায় এ ঘটনা ঘটে। আহত স্বামীর নাম মহসিন উদ্দিন। তিনি বেগমগঞ্জ উপজেলা কুতুবপুর গ্রামের খোনার বাড়ির বাসিন্দা। তার স্ত্রী সুলতানা সিদ্দিকের বাগি ঢাকা জেলার বাসিন্দা। আহত স্বামীকে নোয়াখালী জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে। আহত মহসিন তার ভাই মতিউল ইসলামের বিরুদ্ধে করা একটি চেক ডিজঅনার মামলার শুনানিতে তিনি আদালতে এসেছিলেন। এসময় বারান্দায় তার স্ত্রী সুলতানা সিদ্দিক তার গলায় ছুরি চালান। মহসিন উদ্দিন জানান, পারিবারিক কলহের জেরেই তার স্ত্রী এই হামলা চালিয়েছেন। তবে তার স্ত্রী মানসিকভাবে অসুস্থ বলেও জানান তিনি। জানা গেছে, ২০১৩ সালে মহসিন উদ্দিন ও সুলতানা সিদ্দিকের বিয়ে হয়। তাদের ৫ বছরের একটি সন্তান রয়েছে।

আরও পড়ুন
language Change