তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কমিশন বাণিজ্যের অভিযোগে গণপূর্তের উপবিভাগীয় প্রকৌশলী মতিউর রহমানের অনিয়ম নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল এক মানবিক শিক্ষকের জীবন বাঁচাতে সাহায্যের আকুল আবেদন বাংলাদেশ কৃষি উদ্যোক্তা ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠন সুন্দরবনে জলদস্যুদের কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় কোটি টাকা উপর টোল আদায় মায়ের স্মৃতি ও ঐতিহ্য রক্ষায় মনোয়ার হাসান জীবনের ইফতার মাহফিল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা নূরে মদিনা মসজিদে সাউথ লন্ডন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান বটিয়াঘাটায় উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল রোগীদের চিকিৎসায অর্থসহ ঈদসামগ্রী বিতরণ করলেন হাজী সারওয়ার জাহান মাষ্টার দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ১৩৮ টুকরা অবৈধ কাঠ জব্দ করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল আইনজীবী হিসেবে সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের পথচলা শুরু সাফল্যের শিখরে রামগড়ের কৃতি সন্তান সিআইডি প্রধান শেরপুরের নকলায় ১২ ভিক্ষুককে ভেড়া উপহার নিজ মাথায় মাটি টেনে খাল পুঃন খননের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর পাইকগাছায় উপজেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ স্টিকার লাগিয়ে দাম জালিয়াতি: খিলগাঁওয়ের ‘কান্ট্রি বয় লাইফস্টাইল’-এ ভোক্তা ঠকানোর মহোৎসব! ফায়ার সার্ভিসে দুর্নীতির ছায়া: ডিজির খামখেয়ালি সিন্ডিকেট প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ ছুটির প্রথমদিনে কমলাপুর স্টেশনে উপচে পড়া ভিড় ‎নিউ কলোনি জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বিক্রিত জমিতে ঘর নির্মাণ, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দুর্নীতিমুক্ত শেরপুর জেলা পরিষদ গঠন করতে চাই ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি হাজার মাসের চেয়েও সেরা রাত: আজ পবিত্র লাইলাতুল কদর মৌলভীবাজারের কাটাগাং খাল খনন কর্মসূচির উদ্বোধন মোংলার চিলা বৈদ্যমারীতে যুবকের আত্মহনন দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা অপরিসীম খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা পুলিশ সুপারের ছবি ব্যবহার করে ঈদের চাঁদা আদায় র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবিপ্রধান নুরুল আমিন, সিআইডিপ্রধান মোসলেহ খুলনা মফস্বল প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কুয়াকাটায় সরকারি খাস জমির গাছ কেটে বিক্রি বরগুনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের দোয়া ও ইফতার পার্টি হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ ৫০তম বিসিএস লিখিত পরীক্ষায় কঠোর নির্দেশনা খেপুপাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অশ্লীল ছবি ভাইরাল খুলনায় অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ রাজউকে ঘুষ-দুর্নীতি-অনিয়ম সিরিজ জয়ের পর বড় সুখবর পেল বাংলাদেশ সুন্দরবন অগ্নিনির্বাপণ রোধে সচেতনতামূলক প্রচারণা শুটিংয়ে জেরিনকে অন্তর্বাস পরতে বাধ্য করা হয়েছিল এবার চীনের দ্বারস্থ হলেন ট্রাম্প প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত শ্রীমঙ্গলে জমি দখলের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগ এনসিপির

পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ                                                                                                                                                                                                                                                                                                                 জাতীয় জুলাই সনদে ২৫ রাজনৈতিক দল সই করলেও বিরত রয়েছে ছাত্র-জনতার অভ্যুত্থানের নেতৃত্ব থেকে আসা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল শুক্রবার ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সনদ সই অনুষ্ঠানে দলটির কোনো নেতা অংশ নেননি।

জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে গতকাল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কিছু রাজনৈতিক দল জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে জুলাই সনদে সই করছে। কিছু দলের বৈঠক মানে জাতীয় ঐক্য নয়। জাতীয় ঐক্য হলো যেখানে শ্রমিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে দেশের কল্যাণে কাজ করবে; অধিকারের জন্য লড়বে।

সই অনুষ্ঠানে এনসিপি অংশ নেবে না জানিয়ে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ গতকাল ফেসবুকে লিখেছেন, যেহেতু এ সই অনুষ্ঠানের মধ্য দিয়ে আইনি ভিত্তি অর্জন হবে না, সেহেতু এটি কেবলই আনুষ্ঠানিকতা। আমরা বহুবার আইনি ভিত্তির কথা বলেছি। তাই আইনি ভিত্তির আগে এ ধরনের আনুষ্ঠানিকতা ‘জুলাই ঘোষণাপত্রের’ মতো আরেকটি একপক্ষীয় দলিলে রূপান্তর হবে।

তিনি আরও লেখেন, তবে ঐকমত্য কমিশন যেহেতু সময় বৃদ্ধি করেছে, সেহেতু আমরা ঐকমত্য কমিশনের পরবর্তী প্রক্রিয়ায় অংশগ্রহণ করে আমাদের অবস্থান তুলে ধরব। দাবি পূরণ হলে পরে সই করবে এনসিপি।

অবশ্য এনসিপির এ অবস্থান বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন করে তুলে ধরেছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছিলেন, আইনি ভিত্তি ও আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে সই করলে সেটি হবে মূল্যহীন।

তাঁর এ বক্তব্যের পর এনসিপিকে রাজি করাতে বৃহস্পতিবার দিনভর সরকার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তৎপরতা চালায়। রাতেও এনসিপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে সরকারের একাধিক উপদেষ্টা আলোচনা করেন। নাহিদের বাসায় গিয়ে সরকারের তরফে বোঝানোর চেষ্টা করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সইয়ের বিষয়ে এনসিপি নমনীয় হয়েছে বলে জানান তিনি। তবে বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এসএমএসে সমকালকে জানান, তারা সনদ সই অনুষ্ঠানে যাবেন না। যেহেতু পরেও সনদ সইয়ের সুযোগ রয়েছে, সেহেতু সংস্কারের পরবর্তী কার্যক্রমে এনসিপি যুক্ত হবে।

এদিকে গতকাল পঞ্চগড়ে এক অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে দায়সারা ভাব দেখা দিয়েছে। তাদের উদ্দেশ্য নামকাওয়াস্তে জুলাই সনদ সই করে নির্বাচনের দিকে যেতে পারলেই হলো। এতে সংস্কার হোক, না হোক; সনদের আইনি ভিত্তি থাকুক, না থাকুক; পরবর্তী নির্বাচিত সরকার তা বাস্তবায়ন করুক, না করুক; কোনো মতে সই করে দায় সারল।
তিনি আরও বলেন, সরকার দায়সারা ভাব দেখিয়েছে। এ জন্য আমরা সনদ সই অনুষ্ঠানে অংশ নিইনি

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিশেষ অভিযানে আদাবর-মোহাম্মদপুরে গ্রেপ্তার ১৭ জন

বিশেষ অভিযানে আদাবর-মোহাম্মদপুরে গ্রেপ্তার ১৭ জন

ডেস্ক রিপোর্ট: রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযানে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয় বলে শুক্রবার (৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও জনসংযোগ বিভাগের ডেপুটি কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। মোহাম্মদপুর থানায় তথ্য অনুযায়ী এই এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন জাবির (২৫), মিঠু (১৯), আদর (২২), অনন (১৮), নয়ন (২০), হৃদয় (২৬), মেহেদী হাসান (২১), আল আমিন (২১), দিগন্ত (২২), জুয়েল (২৭), রায়হান (১৯), মনির (২৯) ও শাহীন (৩৫)। অন্যদিকে, আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা

আরও পড়ুন
language Change