তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
কিশোরগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে এক যুবককে কারাদণ্ড ও জরিমানা মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ আমি যাকে ভোট দিই, সেই জেতে: মিষ্টি জান্নাত সারা দেশের ভোটদানের চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার শেরপুরে চলছে ভোটগ্রহণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি শেরপুরে সিলসহ শতাধিক ব্যালট উদ্ধার জয়লাভ করলে আইনশৃঙ্খলা উন্নয়নে প্রাধান্য : তারেক রহমান পোলিং এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ তাসনিম জারার ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিচ্ছে অন্তর্বর্তী সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু ঈদের মতো উৎসব চলছে : প্রধান উপদেষ্টা শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রিজাইডিং অফিসার সহ ২ জনের মৃত্যু ভান্ডারিয়ায় ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ রাজধানীতে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তল্লাশি অভিযান চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর ক্যাম্প কমান্ডারের ভোটকেন্দ্র পরিদর্শন উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন? রাজশাহীতে মধ্যরাতে একাধিক বোমা উদ্ধার নির্বাচনে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি সাবেক ইউপি চেয়ারম্যান অস্ত্রসহ আটক বিমানবন্দরে বিপুল টাকাসহ জেলা জামায়াতের আমির আটক ঢাকার নদী বাঁচাতে ঋণ দেবে বিশ্বব্যাংক রাজবাড়ীতে ড্রোনের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটরিং করা হবে ভোটকেন্দ্রগুলোতে কখন পৌঁছাবে ব্যালট, জানাল ইসি পদোন্নতির জন্য পরীক্ষা দিতে হচ্ছে দুদক কর্মকর্তাদের জয়ের প্রত্যাশায় বিএনপি আজ থেকে চারদিন সরকারি ছুটি বিজিবি'র অভিযানে বিদেশী পিস্তল ও ম্যাগজিন , গুলি জব্দ নিশ্চিত পরাজয়ের মুখে সারাদেশে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে জামায়াত: মাহদী আমিন সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাকিব শুভ হাজির হতে পারছেন না ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে আদালত ছাড়লেন পরীমনি, পেছাল জেরা পুলিশ নামাচ্ছে বিশ্বকাপে নিরাপত্তায় রোবট কুকুর পদত্যাগ করলেন ঢাবি ভিসি নেত্রকোনায় পাঁচ ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা দুর্নীতির সূচকে বাংলাদেশের আরও অবনতি জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ নির্বাচনে যে ফল থাইল্যান্ডের কেউ কল্পনাও করেনি ভোট কেন্দ্রের শৃঙ্খলা-রক্ষার্থে কর্মকর্তা দের মাঝে মেগাফোন বিতরণ চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত বিএনপি জনগণের আস্থা অর্জন করেছে - হারুনুর রশীদ জাতীয় প্রেস ক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার টানা ছুটিতে হঠাৎ টাকার দরকার হলে সামাল দেবেন যেভাবে পুড়িয়ে দেওয়া হলো মধ্যরাতে ভিপি নুরের অস্থায়ী নির্বাচনি কার্যালয় সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি ভোটারদের যেসব বিষয় আগে থেকেই জানা জরুরি রাজপথের লড়াকু সৈনিক থেকে‘হেভিওয়েট’ প্রার্থী: এস এম জাহাঙ্গীরের উত্থান ও ত্যাগের গল্প

বাড্ডার জনপ্রিয় যুবলীগ নেতা কায়সারকে বিতর্কিত করার পাঁয়তারা

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:
২০১৩ সালের ২৯ জুলাই ঢাকা দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিল্কীকে হত্যার আগেই খুনি চঞ্চল গ্রুপ টার্গেট করেছিল বাড্ডা যুবলীগের ত্যাগী নেতা কায়সার মাহমুদকে। বাড্ডায় প্রকাশ্য দিবালোকে চঞ্চলের সহযোগী ১০/১২ জন অস্ত্রধারী চারদিক থেকে কায়সারকে ঘিরে এ্যামবুশ করে, গুলি চালায় বৃষ্টির মতো। কাধে, গলায়, পিঠে, বুকে বেশ কয়েকটি বুলেটবিদ্ধ অবস্থায় কায়সার ছটফট করতে থাকেন। মানুষজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। সঙ্কটাপন্ন অবস্থায় দীর্ঘ চিকিৎসায় প্রাণে বেঁচে যাওয়া কায়সার মাহমুদ আর ঘরে ফিরে যাননি। সংগঠনের জন্য নিজের জীবনকে উৎস্বর্গ করার ঘোষণা দিয়ে সন্ত্রাস, নৈরাজ্য আর খুনোখুনির বিরুদ্ধে রীতিমত যুদ্ধে নামেন তিনি। বাড্ডায় যুবলীগকে গড়ে তোলেন অপরাধ বিরোধী মানসিকতায়। ২০০৫ সালে বাড্ডায় ২১ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নর্বাচিত হন কায়সার মাহমুদ। চমৎকার সাংগঠনিক যোগ্যতা, দক্ষতা আর তৎপরতার মাধ্যমে ঢাকা মহানগর তথা কেন্দ্রীয় যুবলীগ নেতৃত্বেরও দৃষ্টি কাড়েন তিনি। ফলশ্রুতিতে ২০১২ সালে বাড্ডা থানা যুবলীগের আহবায়ক হিসেবে দায়িত্ব প্রদানের পর থেকে প্রায় এক যুগের অপ্রতিদ্বন্দ্বী নেতৃত্ব চলছে কায়সারের।
কায়সার মাহমুদের ভাষায়, এ দীর্ঘ সময়ে কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন নিখিলের আদেশ, নির্দেশ, ব্যক্তিত্ব, সাংগঠনিক তৎপরতাকে অনুসরণ করে বাড্ডা থানা যুবলীগ আমূল বদলেছে। সাংগঠনিক ভাবেই আলাদা মডেলে পরিনত হয়েছে বাড্ডার যুবলীগ। এখানকার থানা, ওয়ার্ড এমনকি ইউনিট কমিটিগুলোকেও সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত করা সম্ভব হয়েছে। সাংগঠনিক কর্মকান্ডের পাশাপাশি যুবলীগ নেতৃত্ব এখন স্থানীয় পর্যায়ের নানা ভালো কাজে অংশগ্রহণ করে গৌরববোধ করে।
২০১২ সালে বাড্ডা থানা যুবলীগের আহবায়ক হওয়ার পর থেকেই কায়সার সেখানে বিএনপি জামায়াতের সরব রাজনীতিকে কোনঠাসা করার ক্ষেত্রে আপোসহীন ভূমিকা পালন করে আসছেন। বিগত প্রায় এক যুগেও বাড্ডায় যুবলীগের সক্রিয় তৎপরতার কারণে বাড্ডায় বিএনপি জামায়াত সাংগঠনিক ভাবে ন্যূনতম ভূমিকা পালনের সুযোগ পায়নি বললেই চলে। সর্বশেষ বিএনপির ঢাকা সমাবেশের প্রাক্কালেও কায়সার মাহমুদের নেতৃত্বে প্রগতি সরণী জুড়ে থাকা বিশাল আকারের মিছিল ও অবস্থান প্রতিপক্ষ রাজনৈতিক শিবিরে কাঁপন ধরিয়ে দেয়।
এসব কারণে বারবারই কায়সার মাহমুদ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। বিশেষ করে বিএনপি জামায়াত থেকে ক্ষমতাসীন দলে অনুপ্রবেশকারী চক্রটি কায়সার মাহমুদের সাংগঠনিক তৎপরতা থামিয়ে দেয়ার নানা ফন্দি এঁটেছে। কিন্তু কোনকিছুই ধোপে টেকেনি। এবার ভিন্ন কৌশলে মাঠে নেমেছে কায়সার বিরোধীরা। আজীবন সন্ত্রাস অরাজকতা বিরোধী বলিষ্ঠ নেতা কায়সারকেই উল্টো সন্ত্রাসী আখ্যা দিতে মরিয়া হয়ে উঠেছে চক্রটি। যে সন্ত্রাসের বিরুদ্ধে জীবনবাজি রেখে প্রতিবাদ করেছে, টানা লড়াই চালিয়েছে তাকেই ‘অবৈধ অস্ত্রবাজ সন্ত্রাসী গ্রুপের হোতা’ হিসেবে অপপ্রচারের পাঁয়তায়ও চালাচ্ছে তারা।
আসন্ন বাড্ডা থানা আওয়ামীলীগের কমিটি গঠনকে সামনে রেখেই কায়সার মাহমুদকে বিতর্কিত করার অন্যরকম কুটকৌশল চলছে বাড্ডায়। থানা আওয়ামীলীগের সম্ভাব্য সাধারন সম্পাদক পদের জন্য কায়সার মাহমুদ যখন আলোচনায় তুঙ্গে রয়েছেন তখনই তার ললাটে অভিযোগের তকমা লাগিয়ে দেয়ার অপচেষ্টায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাড্ডায় আওয়ামীলীগের তৃণমূল নেতা কর্মিদের কাছে যথেষ্ঠ জনপ্রিয় ও আস্থার প্রতীক হিসেবে কায়সারের শক্ত অবস্থান রয়েছে বলে জানা গেছে। তবে আসন্ন কমিটিতে সাধারণ সম্পাদক পদে ফারুক মিলনের নামও আলোচনায় থাকার কথা জানিয়েছেন নেতা কর্মিরা। অপরদিকে সভাপতি পদের ব্যাপারে আলাপ আলোচনায় রয়েছে হাবিবুর রহমান সাচ্চা ও বাড্ডা থানা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের নাম। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, কোনো ওয়ার্ড কাউন্সিলরই দলের সভাপতি, সাধারণ সম্পাদক হতে পারবেন না। এ নির্দেশনা বহাল থাকলে বাড্ডায় শক্তিশালী কমিটি গঠনের সম্ভাবনা আছে বলেও জানিয়েছেন নেতা কর্মিরা।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭ আহত অর্ধশত

ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭ আহত অর্ধশত

ডেস্ক রিপোর্টঃ ভারতের উত্তরাখণ্ডে হরিদ্বারের মনসা দেবী মন্দিরে ভয়াবহ পদদলনের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫৫ জন ভক্ত। রোববার (২৭ জুলাই) মন্দিরের সিঁড়ির পথে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার গুজব ছড়িয়ে পড়ায় ভক্তদের মধ্যে হঠাৎ করে আতঙ্ক সৃষ্টি হয়, যা এই পদদলনের মূল কারণ বলে মনে করা হচ্ছে। গড়ওয়াল বিভাগের কমিশনার বিনয় শংকর পাণ্ডে বলেন, ঘটনার সময় মন্দিরে প্রচুর ভক্ত জড়ো হয়েছিলেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং অনেকেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। হরিদ্বার জেলার এসএসপি প্রমেন্দ্র সিং ডোবাল জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় ৩৫ জন আহতকে হাসপাতালে নেওয়া হয়, যাদের মধ্যে ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। পরে মৃতের সংখ্যা

আরও পড়ুন
language Change