তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার  বরগুনার খাকদোন নদীর পড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন শ্রমিকদের বেতন পরিশোধে বিশেষ ঋণ দেবে ব্যাংক রাজনগরে যুবক খুনের ঘটনায় গ্রেফতার-৩ দেশে ফিরেছেন জাহের আলভীর সেই প্রেমিকা অভিনেত্রী তিথি অনিয়ম দুর্নীতির তালিকায় মৌলভীবাজারের ৬ শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুরে ১৮ মাস রাস্তার কাজ বন্ধ থাকায় জনদূর্ভোগ চরমে দলীয় কার্যালয়ে আগুন, প্রতিবাদে নেতাকর্মীদের বিক্ষোভ ৪৬ বছর পর এশিয়ান কাপ খেলছে বাংলাদেশ কানাডায় ঢাকা ওয়াসার এমডির স্ত্রীর নামে বাড়ি হুড়োহুড়ি করে দুবাই ছাড়ছেন ধনীরা দুদক কমিশন কি বিদায় নিচ্ছে? কণ্ঠস্বর ভেঙে যাওয়া বা গলা ব্যথা কখন তা ক্যান্সারের সংকেত বাড়তে পারে ঈদের ছুটি সব ধরনের ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কেনো অবৈধ নয়: হাইকোর্টের রুল নকলা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি ফাহিম চৌধুরীর মতবিনিময় সভা অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল আমতলীতে বিএনপি কার্যালয়ে ব্যানার টানিয়ে দখলচেষ্টা ভাঙারির দোকানে মিললো ৮ হাজার নতুন পাঠ্যবই যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে জাতীয় প্রেসক্লাবে জিয়া শিশু কিশোর মেলার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আটককৃত চাঁদাবাজকে ছেড়ে দিলো পুলিশ শেরপুরে ডায়াবেটিক সমিতির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত বিজিবির পৃথক অভিযানে ভারতীয় ১০ গরু জব্দ দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারতে এম নাসের রহমান এমপি বরগুনায় পৌর মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদলের সভাপতি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: গণধোলাই, আটক ১ সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১ কাতারে বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি ভোটের ফলাফল নিয়ে আইনি চ্যালেঞ্জ, হাইকোর্টে বিএনপির ৪ প্রার্থী ইকরার আত্মহত্যার পর আলভীকে নিয়ে ধোঁয়াশা বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি রাজধানীতে ট্রাকচাপায় কিশোরের মৃত্যু বাংলাদেশসহ কিছু দেশের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন বার্তা নারীদের জন্য বিশেষ বাস চালু করতে চায় সরকার প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ এই দিনে উড়েছিল স্বাধীন বাংলার প্রথম পতাকা আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি মখদুমীসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার বিচার দাবি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রি পর্যন্ত অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা পুলিশের লোমহর্ষক বর্ণনা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ ৫ মার্চের মধ্যে শেষ হবে: সমাজকল্যাণমন্ত্রী প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী

৫০০ দালাল র‌্যাবের জালে

পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥

হঠাৎ দেশব্যাপী দালালবিরোধী অভিযানে প্রায় পাঁচ শতাধিক দালালকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-র‌্যাব। তাদের মধ্যে প্রায় ২৪৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকিদের প্রায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ৬৮টি পৃথক অভিযানে তাদের আটক করা হয়। দেশজুড়ে র‌্যাবের ১৫টি ব্যাটালিয়ন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব দালালকে জরিমানা ও সাজা প্রদান করে। এলিট ফোর্সটির মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, সরকারি বেশ কয়েকটি প্রতিষ্ঠান দালালমুক্ত করতে দেশজুড়ে তাদের এই অভিযান পরিচালনা করা হয়েছে। এরমধ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি- বিআরটিএ, বিভিন্ন সরকারি হাসপাতাল, পাসপোর্ট ও ভূমি অফিস রয়েছে।

র‌্যাবের সূত্রটি আরও জানায়, সকাল থেকে র‌্যাবের সব ব্যাটালিয়নের পক্ষ থেকে প্রায় ৬৮টি অভিযান চালানো হয়। এতে ২৪৮ জনকে নগদ জরিমানা করে ৯ লাখ ৬৫ হাজার ৬১৬ টাকা আদায় করা হয়। এছাড়া ২৪৯ জনকে বিভিন্ন মেয়াদে (এক সপ্তাহ থেকে ছয় মাস) সাজা দেওয়া হয়। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সম্প্রতি সময়ে আমরা দেখেছি বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান, হাসপাতাল, পাসপোর্ট অফিস, বিআরটিএ ও ভূমি অফিসে দালালদের দৌরাত্ম্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে অনেক ভূক্তভোগী বিভিন্নভাবে প্রতারিত হয়ে র‌্যাবের কাছে অভিযোগ করেছে। পাশাপাশি র‌্যাব সাইবার মনিটরিং সেলের মাধ্যমে সাইবার ওয়ার্ল্ডেও ব্যাপক নেতিবাচক প্রচারণা রয়েছে। এছাড়া র‌্যাব সদর দপ্তরের ফেসবুক পেজেও (র‌্যাব অনলাইন মিডিয়া সেল) অনেক ভুক্তভোগী প্রতারিত হয়েছে জানিয়ে আমাদের কাছে অভিযোগ করেছে। অভিযানে আমাদের সঙ্গে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিভিল প্রশাসনের ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে নিহত ৭ জন

নোয়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে নিহত ৭ জন

নোয়াখালী সংবাদদাতা: নোয়াখালীর বেগমগঞ্জে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। বুধবার (৬ আগস্ট) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের আবুল খায়ের চেয়ারম্যান বাড়ির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। চালক ঘুমিয়ে পড়ায় মাইক্রোবাসটি খালে পড়ে যায় বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন ফয়েজুন্নেছা (৭০), খুরশিদা বেগম (৫০), কবিতা বেগম (৩৫), লাবনী বেগম (২৮), রেশমি আকতার (১১), মিম আককতা (৩) ও লামিয়া আকতার (৮)।নিহতরা ওমান প্রবাসী এক ব্যক্তিকে আনতে ঢাকায় গিয়েছিলেন। বিমানবন্দর থেকে ফেরার পথে তারা দুটি গাড়িতে করে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। একটি প্রাইভেটকার ও অন্যটি হাইস মাইক্রোবাস। ভোররাতের দিকে দুর্ঘটনাস্থলে পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. লিটন দেওয়ান

আরও পড়ুন
language Change